এক্সপ্লোর

North Dinajpur Crime News: দোকানদারের সঙ্গে গন্ডগোলের জের, উত্তর দিনাজপুরে চলল ছররা গুলি! আহত ২

Islampur : গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।

সুদীপ চক্রবর্তী, মালিগাঁও (উত্তর দিনাজপুর) : সারের দোকানের মালিকের সঙ্গে গন্ডগোলের জেরে মঙ্গলবার বিকালে উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) মালিগাঁওতে চলল ছররা গুলি (Shotgun)। যে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয় ব্যাপক উত্তেজনা। চোপড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীদের ছররা গুলিতে আহত হয়েছেন ২ জন। তাঁদের চিকিৎসার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে (Islampur Sub-Division Hospital) নিয়ে যাওয়া হয়। আহতরা জানিয়েছেন, সার ব্যবসায়ীর সঙ্গে গন্ডগোলের সময় আচমকা ছররা গুলি চলে। পায়ে গুলি লাগে তাঁদের। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার সচিন মক্কার জানান, দু’জনের নাম পাওয়া গিয়েছে। তাদের খোঁজ চলছে। প্রয়োজনে স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশ তদন্ত করবে।

এদিন সন্ধের মুখে এভাবে গন্ডগোলের পর ছররা গুলি চলা ও তাতে দু'জনের আহত হওয়া ঘিরে গোটা এলাকার পরিস্থিতি হয়ে ওঠে বেশ উত্তপ্ত। যার জেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছল চোপড়া থানার পুলিশ। বিশাল পুলিশবাহিনী গিয়ে এলাকার উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।

এদিকে, ছাগলে মাঠের ধান খেয়ে নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ। আহত দু'পক্ষের প্রায় ৮ জন। ঘটনাটি ইলামবাজার থানার পাইকুনি ও নৃপতি গ্রামের৷ মাঠের ধানও লুঠ করা হয় বলে অভিযোগ। মাথা ফেটে, হাত-পায়ে আঘাত লেগে রক্তাক্ত অবস্থায় দুপক্ষের ৬ চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে । অভিযোগ ইলামবাজার থানার নৃপতি গ্রামের মাঠের ধান পাইকুনি গ্রামের ছাগল খেয়ে নেয়৷ এই অভিযোগ কয়েক দিন ধরেই ছিল৷ ছাগল চরাতে গ্রামের মাঠে নিয়ে আসা হয়৷ সেই সময় ধান খেয়ে নেয় ছাগলে৷

পাশাপাশি দুই গ্রামের উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে ধান লুটের অভিযোগ তুলে এই নিয়েই শুরু হয় দুই গ্রামের মধ্যে সংঘর্ষ ৷ বাঁশ-লাঠি নিয়ে দুই পক্ষের লোকজন চড়াও হয় একে অপরের উপর৷ গ্রামের মাঠে চলতে থাকে সংঘর্ষ৷ খবর পেয়ে ইলামবাজার থানার পুলিশ আসে ঘটনাস্থলে। পুলিশ কোনওক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এলাকার পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ও থমথমে হয়ে রয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ।

আরও পড়ুন- স্বচ্ছ ভারত মিশনের জন্য কোটি কোটি খরচই সার, পর্যাপ্ত শৌচাগার নেই উত্তর দিনাজপুরের এই বিদ্যালয়ে

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget