এক্সপ্লোর

North Dinajpur News: স্বচ্ছ ভারত মিশনের জন্য কোটি কোটি খরচই সার, পর্যাপ্ত শৌচাগার নেই উত্তর দিনাজপুরের এই বিদ্যালয়ে

এই স্কুলে চার হাজার ছাত্রী পড়াশুনো করে। স্কুল কর্তৃপক্ষের দাবি, প্রধান শিক্ষিকার উদ্যোগে ছাত্রী ও অভিভাবকদের কাছ থেকে চাঁদা তুলে আরও ২৮ টি শৌচাগার তৈরি করা হয়। 

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: চোপড়া গার্লস স্কুলে (Chopra Girls School) নেই পর্যাপ্ত শৌচাগার (Toilet)। চাঁদা তুলে স্কুলে বাড়তি শৌচাগার তৈরি করায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধেই তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। যদিও প্রধান শিক্ষিকার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পাশেই দাঁড়িয়েছেন অভিভাবকরা।

স্কুলে ছাত্রী সংখ্যা প্রায় ৪ হাজার। কিন্তু শৌচাগার মাত্র ৩টি। চাঁদা তুলে আরও শৌচালয় তৈরি করে সমস্যা সমাধানের চেষ্টা করেছিলেন প্রধান শিক্ষিকা। 
কিন্তু তাঁর বিরুদ্ধেই তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। উত্তর দিনাজপুরের (North Dinajpur) চোপড়া গার্লস হাইস্কুলের এই ঘটনায় অসন্তোষ ছড়িয়েছে ছাত্রী ও অভিভাবকদের মধ্যে। 

স্থানীয় সূত্রে খবর, এই স্কুলে চার হাজার ছাত্রী পড়াশুনো করে। কিন্তু, স্কুলে রয়েছে মাত্র তিনটি শৌচাগার। ছাত্রীদের অভিযোগ, সেগুলিও ব্যবহারের উপযোগী নয়। স্কুল কর্তৃপক্ষের দাবি, প্রধান শিক্ষিকার উদ্যোগে ছাত্রী ও অভিভাবকদের কাছ থেকে চাঁদা তুলে আরও ২৮ টি শৌচাগার তৈরি করা হয়। 

চোপড়া গার্লস হাইস্কুলের  প্রধান শিক্ষক মল্লিকা সাহা জানিয়েছেন, স্কুলে শৌচাগার নির্মানের জন্য জেলা বিদ্যালয় পরিদর্শক থেকে শুরু করে ইসলামপুর মহকুমাশাসক, উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলাশাসক এমনকি গ্রামপঞ্চায়েত থেকে এলাকার বিধায়ক ও সাংসদের দ্বারস্থ হয়েছিলাম। কিন্তু কেউ কোনও উদ্যোগ না নেওয়ায় শৌচাগারের সমস্যা বেড়েই চলছিল। এরপর স্কুলের পরিচালন সমিতি এবং অভিভাবকদের সাথে আলোচনা করে অভিভাবক এবং গ্রামের বাসিন্দাদের কাছ থেকে চাঁদা তুলে চোপড়া গার্লস হাইস্কুলের (Chopra Girls Highschool) শৌচাগার নির্মান।

কিন্তু প্রশাসনের অনুমতি ছাড়া চাঁদা তুলে কেন শৌচাগার নির্মাণ করা হল? এই প্রশ্ন তুলে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন ইসলামপুর মহকুমা প্রশাসন।

ইসলামপুরের মহকুমাশাসক সপ্তর্ষি নাগ, বিষয়টি শুনেছি।  যেহেতু স্কুলের ভেতরে শৌচাগার নির্মানের বিষয় তা নিয়ে সংশ্লিষ্ট বিডিও ও বিদ্যালয় পরিদর্শকে খতিয়ে দেখার জন্য বলা হয়েছে। 

প্রশাসন তদন্তের নির্দেশ দিলেও প্রধান শিক্ষিকার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পাশে দাঁড়িয়েছেন অভিভাবকরা। 

চোপড়া গার্লস হাইস্কুলের এক অভিভাবকের কথায়, মহকুমা প্রশাসন ও জেলা প্রশাসনের কাছে স্কুলে শৌচাগার নির্মানের জন্য দরবার করা হলেও কোনও সুরাহা হয়নি। তাই আমরা নিজেরাই চাঁদা দিয়ে স্কুলে ২৮ টি শৌচাগার নির্মান করেছি। আর এখন শৌচাগার নির্মান হয়ে যাওয়ার পর প্রশাসন নিয়ম দেখাচ্ছে। 

নির্মল বাংলা বা স্বচ্ছ ভারত মিশনের জন্য খরচ হচ্ছে কোটি কোটি টাকা! সচেতনতা বৃদ্ধির জন্য দেওয়া হচ্ছে বিজ্ঞাপন! কিন্তু, স্কুলের ছাত্রীদের জন্য শৌচাগার তৈরি নিয়ে প্রশাসনের প্রশ্নের মুখে প্রধান শিক্ষিকা। ক্ষুব্ধ অভিভাবকরা।  

সেরা শিরোনাম

ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Kolkata Flyover: রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি কী বলছে?
রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি কী বলছে?

ভিডিও

Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP
Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
Embed widget