এক্সপ্লোর

Kaliaganj: কী পদক্ষেপ ? কালিয়াগঞ্জের ঘটনার বিষয়ে খোঁজ নিলেন রাজ্যপাল

Governor on Kaliaganj: রাজ্যের মুখ্যসচিব এবং ডিজিপি-র কাছে বিষয়টি নিয়ে খোঁজ নিলেন রাজ্যপাল।

উত্তর দিনাজপুর: কালিয়াগঞ্জের (Kaliaganj) ঘটনার বিষয়ে খোঁজ নিলেন রাজ্যপাল (Governor)। রাজ্যের মুখ্যসচিব এবং ডিজিপি-র কাছে বিষয়টি নিয়ে খোঁজ নিলেন সিভি আনন্দ বোস। রাজ্যের তরফে কী পদক্ষেপ করা হয়েছে ? রাজ্যপালকে জানিয়েছেন মুখ্যসচিব। রাজ্যপাল কথা বলেন এনসিপিসিআর-এর চেয়ারপার্সন প্রিয়ঙ্ক কানুনোগর সঙ্গেও। অপরাধীদের দ্রুত গ্রেফতার করা হবে বলে রাজ্যপালকে আশ্বস্ত করেছেন ডিজিপি। পরিস্থিতি বিবেচনা করে দিল্লিতে তাঁর কর্মসূচি স্থগিত রেখে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল। 

নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে রাজবংশী ও আদিবাসী সংগঠনের বিক্ষোভ মিছিল ঘিরে গতকাল রণক্ষেত্রের চেহারা নেয় কালিয়াগঞ্জ। কার্যত কালিয়াগঞ্জ থানার দখল নেয় বিক্ষোভকারীরা।থানা চত্বরে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশকে লক্ষ্য করে চলে অবিরাম ইটবৃষ্টি। বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩০ জনকে গ্রেফতার করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ। 

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের (Kaliaganj Minor Physical Assault and Murder Case) অভিযোগের ঘটনায় ইতিমধ্য়েই সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এই ঘটনায় বিজেপির শীর্ষ নের্তৃত্বের তীব্র আক্রমণের মুখে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মৃতদেহ টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার মতো অভিযোগে উঠেছে পুলিশের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযোগের ঘটনায় একটি ভিডিও-র তদন্ত নেমেছে জাতীয় মহিলা কমিশন।

সম্প্রতি এই ঘটনায় শশী পাঁজা প্রশ্ন বলেন, 'পুলিশ কেন কিছু গোপন করবে ? একটি মেয়ে  মারা গিয়েছে, তার ন্যায়বিচার নিয়ে বিজেপির চিন্তা নেই। ইতিমধ্য়েই দুই জনকে গ্রেফতার করা হয়েছে। চলছে তদন্ত। তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে চলেছে। বিভাজনের রাজনীতি করছে বিজেপি। আমরা এর তীব্র নিন্দা জানাই। বিজেপি এই বিষয়টিকে নিজেদের প্রচারের জন্য ব্যবহার করছে। তাঁরা ইচ্ছাকরে সংবাদমাধ্যমকে নিয়ে এসেছে।'

প্রসঙ্গত, রাজ্যে এর আগে হাঁসখালি, শান্তিনিকেতন-উত্তর কলকাতা এবং সদ্য  দক্ষিণ কলকাতার তিলজলাকাণ্ডে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছিল। আর এবার উত্তর দিনাজপুরের ঘটনায় ফের প্রশ্ন উঠল। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়ে ট্যুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Sukanta Majumdar and Suvendu Adhikari)।

কালিয়াগঞ্জকাণ্ডে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে আক্রমণে বিজেপি। এদিন শুভেন্দু অধিকারী ট্যুইটে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি ট্যুইটে লিখেছেন, 'বাংলায় আরও এক নাবালিকাকে ধর্ষণ করে খুন। দুঃখের বিষয় ভাইপোর নবজোয়ারের নিরাপত্তা নিয়ে ব্যস্ত পুলিশ। দুর্ভাগ্যজনক ভাবে যার মূল্য চোকাতে হচ্ছে মহিলাদের। রাজ্য সরকারের নিষ্ক্রিয়তার কারণে দুর্বৃত্তরা সাহস পাচ্ছে', ট্যুইট বিরোধী দলনেতার।

আরও পড়ুন, আজ পেট্রোল-ডিজেলের দামে বদল এই শহরগুলিতে, স্বস্তি ফিরল কি কলকাতায় ?

 অপরদিকে, ট্যুইটে সুকান্ত মজুমদার নিশানা করেছেন মুখ্যমন্ত্রীকে। তিনি ধিক্কার দিয়ে বলেন, 'আপনার রাজত্বে বাংলা নারী নির্যাতনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। আপনি উত্তরপ্রদেশ নিয়ে প্রশ্ন তোলেন। ছিঃ!' পাশাপাশি বঙ্গ বিজেপির তরফে ট্যুইটারে তিনি আরও বলেন, একজন মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে পশ্চিমবঙ্গে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। প্রশাসন নির্বিকার। অপরাধীদের গ্রেফতার করার পরিবর্তে প্রতিবাদী গ্রামবাসীদের উপর লাচিচার্জ করছে পুলিশ।'

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশেক জালে সঞ্জীব
অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশেক জালে সঞ্জীব
Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি

ভিডিও

Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?
Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget