এক্সপ্লোর

North Dinajpur News: মাঝরাতে ছাদে ২০ জনের ডাকাত দল ! ডালখোলায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি-মারধর

Robbery News: দুষ্কৃতীদের মারধরে জখম হয়েছে পরিবারের কয়েকজন। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।

সুদীপ চক্রবর্তী, ডালখোলা : স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দু:সাহসিক ডাকাতি। উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলার ডালখোলা থানার সূর্যাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের লালগঞ্জ এলাকার ঘটনা। সোমবার রাতে লালগঞ্জ এলাকার বাসিন্দা লালবাবু কর্মকারের বাড়িতে অবাধে লুঠপাট চালায় ২০ জনের সশস্ত্র ডাকাত দল। নগদ টাকা ও চার কেজি সোনা-রুপোর গয়না লুঠ করা হয়েছে বলে দাবি। শুধু তা-ই নয়, মারধর করা হয় পরিবারের সদস্যদের। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে ডালখোলা ও চাকুলিয়া থানার পুলিশ।

কীভাবে ডাকাতি ?

সোমবার রাতে স্বর্ণ ব্যবসায়ী লালবাবুর বাড়িতে প্রবেশ করে ২০ জন সশস্ত্র ডাকাতের একটি দল। রাত সাড়ে ১১টা নাগাদ শৌচকর্ম করতে বেরিয়ে বাড়ির ছাদে সন্দেহভাজন কয়েকজনকে দেখতে পান তিনি। দ্রুত দরজা বন্ধ করে ভেতরে ঢুকতে গেলে অতর্কিতে হামলা চালায় দুষ্কৃতীরা। লাঠিসোঁটা নিয়ে বাড়ির লোকেদের মারধর করার পর ভেতরে ঢুকে পড়ে তারা। আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে অবাধে লুঠপাট চালায়। দুষ্কৃতীদের সকলেরই মুখ ঢাকা ছিল। তারা হিন্দিতে কথা বলছিল। দুষ্কৃতীদের মারধরে জখম হয়েছে পরিবারের কয়েকজন। ঘটনার জেরে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।

খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই সেখানে আসেন ডালখোলা মহকুমা পুলিশ আধিকারিক রথীন বিশ্বাস, ডালখোলা ও চাকুলিয়া থানার পুলিশ। এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সম্প্রতি রসাখোয়ার শিলিগুড়ি মোড়ে ডাকাতির ঘটনা ঘটে। সোমবার ওই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এলাকাটি থেকে থানা অনেকটা দূরে হওয়ায় বাসিন্দাদের নিরাপত্তা প্রদানে এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 

গত মাসেই মালদায় পরপর ডাকাতির ঘটনা ঘটে।  রাত দেড়টা নাগাদ হবিবপুরের বুলবুলচণ্ডী বাজারে অরুণা মার্কেটে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির পর স্বর্ণ ব্যবসায়ীর গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটে।  বাংলা-বিহার সীমান্তবর্তী এলাকা দিয়ে যাচ্ছিল গাড়িটি। সেখানেই টার্গেট করে দুষ্কৃতীরা।

দোকান বন্ধ করে ফেরার সময় স্বর্ণ ব্যবসায়ীর উপরে হামলা হয়। হয়তো খবর ছিল আগেভাগেই। তাই টার্গেট করা হয়েছিল তাঁকে। মালদার হবিবপুরের পর হরিশ্চন্দ্রপুরে টার্গেট স্বর্ণ ব্যবসায়ী। 

বাংলা বিহার সীমান্তবর্তী এলাকা থেকে স্বর্ণকারের গাড়ি আটকে ছিনতাই করে একদল দুষ্কৃতী। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কুশীদা গ্রাম পঞ্চায়েতের তেটুলচক - বিঝট এর মধ্যবর্তী এলাকার। স্থানীয় সূত্রে জানা যায়, স্বর্ণকার কোমল ঠাকুর সন্ধে সাতটা নাগাদ তেটুলচকে সোনার দোকান থেকে বাড়ি ফিরছিল। সেই সময় তেটুলচক - বিঝট এর মধ্যবর্তী এলাকাই  হঠাৎ একদল দুষ্কৃতী আক্রমণ করে। জোর করে ক্যাশ ও কিছু সামগ্রী ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
News Live : প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল রাঁচি, পড়ুয়াদের ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও অভিযান
প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল রাঁচি, পড়ুয়াদের ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও অভিযান
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget