এক্সপ্লোর

North Dinajpur News: উলুবেড়িয়া, বীরভূমের পর এবার উত্তর দিনাজপুর, মহিলা স্বাস্থ্যকর্মীকে 'শাসানো'-র অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

Nurse Attacked: মহিলা স্বাস্থ্যকর্মীকে শাসানির অভিযোগ তৃণমূলের জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়ালের বিরুদ্ধে।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর : উলুবেড়িয়া হাসপাতাল, বীরভূমের মহম্মদ বাজারের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পর এবার উত্তর দিনাজপুর। মহিলা স্বাস্থ্যকর্মীকে 'শাসানি' দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ইসলামপুর মহকুমা হাসপাতালে কর্তব্যরত নার্সিং স্টাফকে 'ধমক' দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। মহিলা স্বাস্থ্যকর্মীকে শাসানির অভিযোগ তৃণমূলের জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়ালের বিরুদ্ধে। চিকিৎসার গাফিলতির অভিযোগে রোগীমৃত্যুর অভিযোগ পেয়ে হাসপাতালে এসে 'ধমক' কানহাইয়ালালের। যদিও তৃণমূলের জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়ালের বিরুদ্ধে কোথাও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। 

জানা গিয়েছে, বছর ৫৬- র এক রোগী বুধবার ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে তিনি সুস্থ হয়ে গেলে তাঁকে ছুটি দেওয়া হয়। এরপর সন্ধেবেলা ওই ব্যক্তি আবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে ফের আনা হয় হাসপাতালে। পরিবারের অভিযোগ, সেই সময় দীর্ঘক্ষণ রোগীকে দেখতে আসেননি কোনও নার্স কিংবা ডাক্তার। আশপাশে অনেক নার্স থাকলেও, তাঁদের ডাকার পর কেউই আসেননি বলে অভিযোগ পরিবারের। এরপরই ওই ব্যক্তির মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ। চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনেছেন মৃতের পরিবারের সদস্যরা। সূত্রের খবর, এই ঘটনার পর হাসপাতালে আসেন তৃণমূল নেতা। তারপরই এক নার্সের সঙ্গে তিনি তুমুল বচসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, তিনি আঙুল উঁচিয়ে শাসানি দেন ওই নার্সকে। আরও অভিযোগ রীতিমতো ধমকে সুরে মহিলা স্বাস্থ্যকর্মীর সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। এই ঘটনায় হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে কোথাও, কোনও অভিযোগ দায়ের করা হয়নি। 

রাজ্যের একের পর এক সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে ঘটে চলেছে ভয়ঙ্কর ঘটনা 

কয়েকদিন আগেই বীরভূমের স্বাস্থ্যকেন্দ্রে আক্রান্ত হয়েছেন নার্স। বীরভূমের মহম্মদবাজারের কাঁইজুলি প্রাথমিক স্বাস্থ্য়কেন্দ্রে নার্সের উপর মত্ত অবস্থায় পাথর নিয়ে হামলার অভিযোগ। হাসপাতাল সূত্রে দাবি, আক্রান্ত নার্স রিনা মণ্ডলের মাথায় ২২ টি সেলাই করতে হয়েছে। তার আগেই ভয়ানক কাণ্ড ঘটেছে উলুবেড়িয়া হাসপাতালে। হাওড়ার উলুবেড়িয়ায় মহিলা জুনিয়র চিকিৎসককে ধর্ষণের হুমকি ও মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য় ছড়িয়েছে। ঘটনায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এই অভিযোগ সামনে আসার পর, নিরাপত্তার অভাববোধ করছেন হাসপাতালের চিকিৎসক-স্বাস্থ্য কর্মীরা। হাওড়ার উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা জুনিয়র চিকিৎসককে ধর্ষণের হুমকি ও মারধরের অভিযোগ ঘিরে ফের চাঞ্চল্য়! প্রশ্ন উঠছে, চিকিৎসক হেনস্থার সময় নিরাপত্তা রক্ষী কোথায় ছিলেন?

সেরা শিরোনাম

Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget