এক্সপ্লোর

Anis Khan Death Update: আনিসের রহস্যমৃত্যুর প্রতিবাদ নয়, বিজেপির বিভ্রান্তিকর মিছিল নিয়ে কটাক্ষ তৃণমূল, বামের

Anis Khan Death Update: কিন্তু, শেষ মুহূর্তে বদলে গেল মিছিলের ইস্যু!আনিস খানের রহস্যমৃত্যুর বদলে, প্রায় সাড়ে তিন বছর আগের দাড়িভিটকাণ্ডের প্রতিবাদে পথে নামল গেরুয়া শিবির!

দীপক ঘোষ, কলকাতা: শেষ মুহূর্তে বদলে গেল মিছিলের ইস্যু। আনিস খানের রহস্যমৃত্যুর প্রতিবাদের বদলে, মাতৃভাষা দিবসে দাড়িভিটকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে পথে নামল বিজেপি। যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল ও সিপিএম।

কথা ছিল, আমতার প্রতিবাদী ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যুর প্রতিবাদে পথে নামবে কলকাতা জেলা বিজেপি। কিন্তু, শেষ মুহূর্তে বদলে গেল মিছিলের ইস্যু!আনিস খানের রহস্যমৃত্যুর বদলে, প্রায় সাড়ে তিন বছর আগের দাড়িভিটকাণ্ডের প্রতিবাদে পথে নামল গেরুয়া শিবির! কিন্তু, শেষমুহূর্তে হঠাৎ কেন ইস্যু বদল? চুপ বিজেপি। হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় শনিবার থেকে উত্তাল রাজ্য-রাজনীতি! কলকাতার রাজপথে মিছিল করেছে বামেরা!

রাস্তায় নেমেছে কংগ্রেসের ছাত্র সংগঠন। এই পরিস্থিতিতে আনিসের রহস্য মৃত্যু ইস্যুতে তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেও, রাস্তায় নামেনি বিজেপি। এই প্রেক্ষাপটে সোমবার মিছিল করলেও, ইস্যু বদলের সিদ্ধান্ত নেয় উত্তর কলকাতা জেলা বিজেপি। মাতৃভাষা দিবসে, দাড়িভিট হত্যাকাণ্ডে দোষীদের শাস্তির দাবি করে পথে নামে গেরুয়া শিবির। কিন্তু, এদিনের মিছিলে যাঁরা এসেছিলেন, ইস্যু নিয়ে বিভ্রান্ত ছিলেন তাঁরাই। 

আনিস খান দীর্ঘদিন ধরেই NRC ও CAA’র বিরোধিতায়, সরব হয়েছেন। তাই কি বিজেপি এই তরুণ ছাত্র নেতার মৃত্যুর প্রতিবাদে শেষ অবধি রাস্তায় নামল না? প্রশ্ন তুলছে বামেরা। সব মিলিয়ে, বিজেপির মোমবাতি মিছিলের ইস্যু বদল নিয়ে তুঙ্গে তরজা।

এদিকে,  আনিসের মৃত্যুর ঘটনায় নয়া মোড়। খোঁজ মিলল আনিসের মোবাইল (mobile) ফোনের। বাড়ির ছাদেই এককোণে মিলেছে আনিস খানের মোবাইল ফোন। এমনটাই দাবি পরিবারের। খুঁজে পেয়েছে বাড়ির লোকই। কিন্তু সেই ফোন পুলিশের হাতে তুলে দিতে অস্বীকার করেছে আনিসের পরিবার। আদালত (court) বা সিবিআই (cbi) চাইলে তাদের হাতে তুলে দেওয়া হবে মোবাইল। কোনওভাবেই পুলিশের হাতে আনিসের ফোন দেওয়া হবে না, জানিয়েছেন আনিস খানের বাবা সালেম খান।  

সোমবারই আনিসের মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। অভিযোগ ও দিনক্ষণ-সহ মামলার আবেদন পত্র পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। আগামী ২৪ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি। এদিন আনিস খানের মৃত্যুর ঘটনায় আইনজীবী কৌস্তভ বাগচী স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের আবেদন করেছিলেন কলকাতা হাইকোর্টে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget