এক্সপ্লোর

NRS Hospital Kolkata: মোটা টাকা জরিমানার মুখে NRS হাসপাতাল, ডাক্তারদের হাজিরা থেকে MBBS পরীক্ষায় হল্লা, অভিযোগ ভূরি ভূরি

Kolkata News: কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজকে শোকজ করে মোট আটটি পয়েন্ট তুলে ধরেছে জাতীয় মেডিক্যাল কমিশন।

কলকাতা: কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজকে শোকজ করল জাতীয় মেডিক্যাল কমিশন। বেশ কয়েক কোটি টাকার জরিমানার মুখে কলকাতার NRS হাসপাতাল। আর শোকজ নোটিস পাওয়ার পরেই হাসপাতালে চিকিৎসক-অধ্যাপকদের জন্য নোটিস জারি হল। নোটিসে বলা হয়েছে, প্রতিদিন ফেস বায়োমেট্রিক মেশিনে ডিউটিতে যোগ দেওয়া এবং ক্যাম্পাস ছেড়ে যাওয়ার রেকর্ড রাখা বাধ্যতামূলক করা হল। (NRS Hospital Kolkata)

নোটিসে আরও বলা হয়েছে, ইন অ্যান্ড আউটের রেকর্ড না থাকলে গরহাজির হিসেবে ধরে নেওয়া হবে। আগে থেকে অনলাইনে ছুটির আবেদন করা বাধ্যতামূলক এবং না বলে ছুটি নিলে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে। হাসপাতালের সমস্ত চিকিৎসক-অধ্যাপক, সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের জন্য় নোটিস জারি করেছে NRS. (Kolkata News)

কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজকে শোকজ করে মোট আটটি পয়েন্ট তুলে ধরেছে জাতীয় মেডিক্যাল কমিশন। একাধিক ক্ষেত্রে বেনিয়মের কথা তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, NRS-এ মোট ২০টি বিভাগ রয়েছে। এর মধ্যে ১৮টি বিভাগে চিকিৎসকদের হাজিরা সংক্রান্ত রেকর্ড অসম্পূর্ণ রয়েছে। MBBS পরীক্ষা যখন চলছিল, তাতে সিসিটিভি-তে দেখা গিয়েছে হলের মধ্যে অবাঞ্ছিত ভিড় ছিল এবং হলের মধ্যে পরীক্ষার্থীরা নিজেদের মধ্যে কথা বলছিলেন।

পাশাপাশি বলা হয়েছে, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, ফরেন্সিক এবং ফিজিওলজি বিভাগে কোনও সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক নেই। রেকর্ডে বলা হয়েছে, হাসপাতালের ৭৩ শতাংশ শয্য়ায় রোগী ভর্তি হয়েছে। বাকি রেকর্ড নেই। হাসপাতালে ক্লিনিক্যাল ডিটেলের সঙ্গে কত রোগী মারা গিয়েছেন, সেই তথ্য কেন আপলোড করা হয়নি কেন, প্রশ্ন তুলেছে জাতীয় মেডিক্যাল কমিশন। 

NRS হাসপাতালে কত মানুষ চিকিৎসা পেয়েছেন, সেই তথ্যও অসম্পূর্ণ বলে জানিয়েছে জাতীয় মেডিক্যাল কমিশন। হাসপাতালে কত রোগীর অস্ত্রোপচার হয়েছে, কত জন মারা গিয়েছেন, সেই তথ্যও অসম্পূর্ণ বলে মনে হয়েছে তাদের। সবমিলিয়ে আটটি পয়েন্ট তুলে ধরা হয়েছে। ধারা উল্লেখ করে বলা হয়েছে, এক একটি অনিয়মের ক্ষেত্রে এক কোটি টাকা করে  জরিমানা করা হতে পারে। আগামী এক সপ্তাহের মধ্যে জবাব তলব করা হয়েছে। NRS কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁরা লিখিত জবাব পাঠিয়ে দিয়েছেন। বাকি সিদ্ধান্ত নেবে জাতীয় মেডিক্যাল কমিশন।

NRS-এর ব্যবস্থাপনা নিয়ে এর আগেও প্রশ্ন উঠেছে। রোগী পরিষেবা থেকে ডাক্তারদের উপস্থিতি, অভিযোগ ছিল আগে থেকেই। এবার সেই নিয়ে শোকজ করল জাতীয় মেডিক্যাল কমিশন। আর তার পরই নিয়ম-শৃঙ্খলা নিয়ে নড়েচড়ে বসলেন হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
PM Modi Live: NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক, হাজির মুর্শিদাবাদের ৩ সংখ্য়ালঘু সাংসদ
NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক, হাজির মুর্শিদাবাদের ৩ সংখ্য়ালঘু সাংসদ
Abhishek Banerjee : কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
West Bengal Live News Update: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget