এক্সপ্লোর

Nusrat Jahan: 'আমি নিশ্চয়ই তদন্তে সহযোগিতা করব', ED-র তলব প্রসঙ্গে প্রতিক্রিয়া নুসরতের

ED Summons Nusrat: সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর রাকেশ সিংহকেও তলব করা হয়েছে। অন্যদের ফ্ল্যাট দেওয়ার নামে নুসরতের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ।

প্রকাশ সিনহা, কলকাতা: ফ্ল্যাট প্রতারণার (Flat Fraud) অভিযোগে এবার নুসরত জাহানকে (Nusrat Jahan) তলব করল ইডি। ১২ সেপ্টেম্বর সিজিও কমপ্লেক্সে (CGO Complex) তৃণমূল (TMC) সাংসদকে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি। এই প্রসঙ্গে কী বললেন তারকা সাংসদ?

নুসরতকে ইডির তলব, কী প্রতিক্রিয়া অভিনেত্রীর?

ফ্ল্যাট প্রতারণার অভিযোগে নুসরত জাহানকে তলব করার প্রসঙ্গে প্রশ্ন করলে অভিনেত্রী বলেন, 'আমি আপনাদের সকলকে বলছি, আমি সকাল থেকে কাজের মধ্যে ব্যস্ত। আমি অবশ্যই গিয়ে দেখব। আর এরকম যদি কোনও বিষয় থাকে আমি নিশ্চিতভাবে সহযোগিতা করব। যদি এমন কিছু সত্যিই ঘটে থাকে তাহলে আমি নিশ্চয়ই আমার সাধ্যমতো তদন্তে সহযোগিতা করব।' মামলা আদালতের বিচারাধীন থাকায় আর কোনও কথা তিনি বলতে পারবেন না বলেও জানান নুসরত। 

প্রসঙ্গত, সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর রাকেশ সিংহকেও তলব করা হয়েছে। অন্যদের ফ্ল্যাট দেওয়ার নামে নুসরতের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ নুসরত জাহানের বিরুদ্ধে। যে সংস্থার ডিরেক্টর, সেখান থেকেই ঋণ নিয়ে পাম অ্যাভিনিউয়ে ফ্ল্যাট কেনার দাবি নুসরতের! সংস্থা থেকে কোনও ঋণ দেওয়া হয়নি, পাল্টা দাবি সংস্থার অন্যতম ডিরেক্টরের।

 

আরও পড়ুন: Amitabh Bachchan: দেশের নাম পরিবর্তন নিয়ে বিতর্কের আবহে অমিতাভ বচ্চনের ট্যুইট 'ভারত মাতা কি জয়'!

সূত্রের খবর, রাজারহাটে ফ্ল্যাট বিক্রিতে প্রতারণাকাণ্ডে তলব করা হয়েছে নুসরতকে। সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে যে সংস্থার বিরুদ্ধে অভিযোগ, সেই সংস্থার ডিরেক্টর রাকেশ সিং-কেও তলব করেছে ED। ২৩ কোটি ৮ লক্ষ ৯৫ হাজার টাকা প্রতারণার অভিযোগ ওঠে। তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে অভিযোগ, কোটি কোটি টাকা নিয়ে, ফ্ল্যাট না দিয়ে, ওই টাকায় নিজের বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। 'নুসরত-সহ বাকি অভিযুক্তদের বিরুদ্ধে প্রাথমিক তথ্যপ্রমাণ পাওয়া গিয়েছে', আলিপুর আদালতের নির্দেশে তদন্তে এমনই রিপোর্ট দিয়েছিল কলকাতা পুলিশ। রাজারহাটে জমি কিনে ফ্ল্যাট তৈরির জন্য ৪২৯জনের থেকে টাকা নেওয়ার অভিযোগ। ২০১৪ ও ২০১৫ সালে ৫ লক্ষ ৫৫ হাজার করে দিয়েও ফ্ল্যাট না পাওয়ার অভিযোগ। অভিযোগের সপক্ষে তথ্যপ্রমাণ মেলার দাবি খোদ গড়িয়াহাট থানার তদন্ত-রিপোর্টে। পুলিশের দেওয়া রিপোর্টে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে তৃণমূল সাংসদেরও। এরপরেই প্রতারণা, বিশ্বাসভঙ্গ, সম্মিলিত অপরাধের ধারায় মামলা দায়ের। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget