এক্সপ্লোর

Money Fraud: বিমা সংস্থার পেনশন স্কিমে বাড়তি টাকা পাওয়ার টোপ, অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি আধিকারিককে

 বারুইপুর পুলিশ জেলার সাইবার ক্রাইম ব্রাঞ্চ ও নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। 

হিন্দোল দে: বেসরকারি বিমা সংস্থার পেনশন স্কিমে বাড়তি টাকা পাওয়ার টোপ দিয়ে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি আধিকারিককে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল। চলতি বছরের জুলাই মাস থেকে ১৬ দফায় ১৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। কেন্দ্রীয় রেশম পর্ষদের প্রাক্তন যুগ্ম অধিকর্তা প্রবীর মিত্রর দাবি, ২০১১ সালে তিনি বেসরকারি বিমা সংস্থার পেনশন স্কিমে বিনিয়োগ করার ৭ বছর পর থেকে পেনশন পেতে শুরু করেন। অভিযোগ, গত জুলাইয়ে তাঁকে ফোন করে বাড়তি টাকা পাওয়ার টোপ দিয়ে ডিসেম্বর মাসে ২৫ লক্ষ টাকা পাওয়ার কথা বলা হয়। অভিযোগকারীর দাবি, এভাবে তাঁর কাছ থেকে ১৪ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা।  বারুইপুর পুলিশ জেলার সাইবার ক্রাইম ব্রাঞ্চ ও নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। 

আন্তর্জাতিক ঋণ-প্রতারণাচক্র: অ্যাপের মাধ্যমে ঋণ দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণা! মূল চক্রী দুবাই থেকে দেশে ফিরতেই গ্রেফতার করল কলকাতা পুলিশের (Kolkata Police) সাইবার শাখা। ধৃতকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হবে। আন্তর্জাতিক ঋণ-প্রতারণাচক্রে মোট কতজন জড়িত, তদন্তে লালবাজার। ই-নাগেটস মোবাইল গেমিং অ্যাপ প্রতারণাকাণ্ডের পর আর একটি প্রতারণার ঘটনায় প্রকাশ্যে এল দুবাই যোগ। 

সহজে ঋণের টোপ: অ্যাপ ডাউনলোডের অছিলায় ব্যক্তিগত তথ্য হাতিয়ে ব্ল্যাকমেল। দুবাইয়ে বসে ভারতে কোটি কোটি টাকার জালিয়াতি! ঋণ অ্যাপের মাধ্যমে প্রতারণার মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ধৃত সনিয়া খারাতমল মহারাষ্ট্রের বাসিন্দা হলেও, মাস ছয়েক ধরে দুবাইতে ছিলেন।

পুলিশ সূত্রে দাবি, সংযুক্ত আরব আমিরশাহির সবচেয়ে জনবহুল শহরে বসে ভারতে প্রতারণার বিশাল কারবার ফেঁদেছিলেন সনিয়া। কীভাবে অপারেশন চালাতেন তরুণী?পুলিশ সূত্রে খবর,সহজে ঋণের টোপ দিয়ে মোবাইল ফোনে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হত। ওই অ্যাপ ডাউনলোড করলেই মোবাইল ফোন থেকে হাতিয়ে নেওয়া হত যাবতীয় তথ্য। 

তারপর মোটা টাকা চেয়ে চলত ব্ল্যাকমেল। টাকা না দিলে, ছবি বিকৃত করে, সোশাল মিডিয়ায় ছড়িয়ে বদনাম করার হুমকি দেওয়া হত। পুলিশ সূত্রে দাবি, এভাবেই কয়েক মাসে কোটি কোটি টাকা আদায় করেছিলেন এই তরুণী। 

১০ লক্ষ টাকা প্রতারণা: এই একই দিনে আরও একটি প্রতারণার খবর প্রকাশ্যে এসেছে। ব্যাঙ্কের এসএমএস অ্যালার্টের নম্বর পরিবর্তন করে প্রায় ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল। সল্টলেকের এ কে ব্লকের বাসিন্দার অভিযোগ, তিনি মেল মারফত জানতে পারে তাঁর অ্যাকাউন্ট থেকে ৯লক্ষ ৯৯ হাজার টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে নৈহাটি থেকে একজনকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম বিভাগ। পুলিশ সূত্রে খবর, অভিযোগকারীর অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ফোন নম্বর ব্যবহার করে সেই টাকা ট্রান্সফার করা হয়েছে। যাঁর নামের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সেই অ্যাকাউন্ট অন্য একজন ব্যবহার করেন। সেই সূত্র ধরে নৈহাটি থেকে ধানবাদের এক বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। চক্রে আর কারা জড়িত, খতিয়ে দেখছে পুলিশ। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget