এক্সপ্লোর

Coromandel Train Accident: 'দোষী কাউকে রেয়াত করা হবে না' বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

PM Narendra Modi On Coromandel Train Accident: 'দোষী কাউকে রেয়াত করা হবে না। এই দুর্ঘটনা থেকে শিক্ষা নেব আমরা।'বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করার পর জানালেন নরেন্দ্র মোদি। 

কলকাতা: বালেশ্বর ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ( Coromandel Train Accident)। এই দুর্ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। 'দোষী কাউকে রেয়াত করা হবে না। এই দুর্ঘটনা থেকে শিক্ষা নেব আমরা। 'বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করার পর জানালেন নরেন্দ্র মোদি। 

পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ: সাঁইথিয়াকাণ্ডের স্মৃতি ফিরল বালেশ্বরে। ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন বহু মানুষ। লাইনচ্য়ুত হল দুটি ট্রেনের ১৭টা কামরা। অন্য় ট্রেনের লাইনচ্য়ুত কামরায় সজোরে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবোঝাই করমণ্ডল এক্সপ্রেস। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের এই ছবিগুলোই বলে দেয়, ধাক্কার অভিঘাত কতটা মারাত্মক ছিল। সংঘর্ষের তীব্রতায় পাশে দাঁড়ানো মালগাড়ির বগির ওপরে ছিটকে পড়ে করমণ্ডল এক্সপ্রেসের বগি। করমণ্ডল এক্সপ্রেসের বেশিরভাগ কামরা লাইনচ্য়ুত হয়। খেলনার মতো উল্টে পাল্টে যায় কামরাগুলো। ঘটনায় গতকালই শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। পাশাপাশি পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশও দেন প্রধানমন্ত্রী। স্পষ্ট জানিয়ে দেন, দোষীদের রেয়াত করা হবে। একইসঙ্গে এই ঘটনা থেকে শিক্ষা নেব বলেও মন্তব্য করেন তিনি। 

প্রত্য়ক্ষদর্শীদের দাবি, বালেশ্বর থেকে ২০ কিলোমিটার দূরের বাহানগা বাজার স্টেশনের কাছে বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসের দুটো কামরা লাইনচ্য়ুত হয়। শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস, প্রচণ্ড গতিতে এসে লাইনচ্য়ুত সেই দুটি কামরায় ধাক্কা মারে।  ধাক্কার চোটে করমণ্ডল এক্সপ্রেসের ১৫টা কামরা লাইনচ্য়ুত হয়।  সংঘর্ষের তীব্রতায় দুমড়ে মুচড়ে যায় কামরাগুলি। ভেঙে বেরিয়ে আসে লোহার সিঁড়ি। কামরার ভিতরের অংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারতে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই আবহেই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে নাশকতার ইঙ্গিত উঠে এল (Odisha Train Accident)। এর মধ্যে নিশ্চয়ই কিছু রয়েছে, ভাল করে সবদিক খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee), যিনি দীর্ঘ দিন রেলমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। আর তাতেই নাশকতার তত্ত্ব মাথাচাড়া দিতে শুরু করেছে- (Coromandel Express Accident)। এরপর সরাসরি রেলমন্ত্রীর উদ্দেশে মমতা বলেন, "আপনি বিষয়টি দেখুন। আমার কাছে খবর আছে, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে দুর্ঘটনা প্রতিরোধী যন্ত্র ছিল না। যা ঘটে গিয়েছে, ঘটে গিয়েছে। এতগুলি প্রাণ তো আর ফিরবে না! কিছু বলার ভাষা নেই। কিন্তু এর মধ্যে নিশ্চয়ই কিছু আছে। ভাল করে সবদিক খতিয়ে দেখতে হবে। এতগুলি মানুষের প্রাণ চলে গিয়েছে।" এ দিন রেলেরও তীব্র সমালোচনা করেন মমতা। বলেন, "রেল বিভাগকে গুরুত্ব দেওয়া হয় না। এই ঘটনায় চূড়ান্ত গাফিলতি রয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা ভাবা হয় না। খুব খারাপ পরিস্থিতি। দুর্ঘটনা প্রতিরোধী যন্ত্র করে দিয়ে এসেছিলাম আমি। সেটা থাকলে দুর্ঘটনা ঘটত না।"

আরও পড়ুন: Skin Care Tips: জিমে গিয়ে শরীরচর্চার পাশাপাশি খেয়াল রাখুন ত্বকেরও, কোন কোন বিষয় নজরে রাখবেন?

সেরা শিরোনাম

Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
News Live Update : গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget