এক্সপ্লোর

WB Ram Navami: আজ রামনবমী, রাজ্যজুড়ে বিশেষ আয়োজন করেছে গেরুয়া শিবির

বালুরঘাটে রামনবমীর একাধিক কর্মসূচিতে যোগ দেবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম, হাওড়ার রামরাজাতলা ও মৌলালির রামলীলা পার্কে মিছিলে অংশ নেবেন।

কলকাতা: রামনবমী (Ram Navami) উপলক্ষ্যে বিশেষ আয়োজন করেছে গেরুয়া শিবির। রাজ্যজুড়ে পাঁচশোরও বেশি মিছিলের আয়োজন করছে হিন্দু জাগরণ মঞ্চ। আলাদা মিছিল করবে বিশ্ব হিন্দু পরিষদ। বেশ কিছু মিছিলে থাকবেন রাজ্য বিজেপির নেতারা।

রামনবমী উপলক্ষ্যে বিশেষ আয়োজন: বালুরঘাটে (Balurghat) রামনবমীর একাধিক কর্মসূচিতে যোগ দেবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম, হাওড়ার রামরাজাতলা ও মৌলালির রামলীলা পার্কে মিছিলে অংশ নেবেন। রামনবমী উপলক্ষ্যে দিলীপ ঘোষের কর্মসূচি রয়েছে হাওড়া ও খড়গপুরে। এছাড়াও, রাহুল সিন্হা, অগ্নিমিত্রা পাল, শমীক ভট্টাচার্য-সহ রাজ্য বিজেপি নেতৃত্ব বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির শুভেচ্ছা: এদিন রামনবমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি লিখেছেন, ত্যাগ, তপস্যা, সংযম এবং সংকল্পের উপর তৈরি ভগবান শ্রী রামচন্দ্রর জীবন সব যুগেই মানবকার প্রেরণাশক্তি। এর আগে রামনবমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশবাসীকে জীবনে ভগবান রামের আদর্শ মেনে চলার পরামর্শ দিয়েছিলেন তিনি। 

 

জেলায় জেলায় রাম নবমীর মিছিল। মধ্য হাওড়ার খুরুট রোড থেকে রামরাজাতলার রাম মন্দির পর্যন্ত তলোয়ার হাতে রাম নবমীর মিছিল। উপস্থিত ছিলেন বিজেপি নেতা ও কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ। দুর্বলের ওপর প্রয়োগ নয়, দুর্বৃত্তদের রোখবার জন্যই অস্ত্র মিছিল, দাবি বিজেপি নেতার। বালুরঘাটে রাম নবমীর মিছিলে অংশ নেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জয় শ্রীরাম স্লোগান দিয়ে প্রায় ৫ কিলোমিটার হেঁটে শহর পরিক্রমা করেন বিজেপি সাংসদ।

এদিকে অনুব্রতহীন বীরভূমে রাম নবমীর মিছিলে মিশে গেল তৃণমূল ও বিজেপি। দুবরাজপুরে একই মিছিলে হাঁটলেন শাসক ও বিরোধী দলের নেতা, কর্মীরা। মিছিলে অংশ নেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা ও তৃণমূল পরিচালিত দুবরাজপুর পুরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে। দুই দলই জানিয়েছে, রাজনীতি নয়, রাম নবমী উপলক্ষ্যে এই মিছিল সম্প্রীতির।

আরও পড়ুন: DA Agitation: বকেয়া আদায়ের দাবিতে আন্দোলনে অনড়, আজ মহা সমাবেশের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের

সেরা শিরোনাম

Kasba Mystery Death: কসবায় পরিত্যক্ত অডি গাড়ি থেকে মিলল পচাগলা দেহ, চাঞ্চল্য এলাকায়, ঠিক কী ঘটেছে ?
কসবায় পরিত্যক্ত অডি গাড়ি থেকে মিলল পচাগলা দেহ, চাঞ্চল্য এলাকায়, ঠিক কী ঘটেছে ?
Suvendu Adhikari: বেলডাঙায় বাবরি মসজিদের কী হবে? বাবরের নাম চলবে না, জানালেন শুভেন্দু অধিকারী, আদালতে যেতে প্রস্তুত হুমায়ুন কবীর
বেলডাঙায় বাবরি মসজিদের কী হবে? বাবরের নাম চলবে না, জানালেন শুভেন্দু অধিকারী, আদালতে যেতে প্রস্তুত হুমায়ুন কবীর
Kolkata News : সাধারণ জল তুলে জারে ভরে বাড়ি-বাড়ি সাপ্লাই, এই এলাকায় সব জলের কারখানা বন্ধের নির্দেশ পুরসভার
সাধারণ জল তুলে জারে ভরে বাড়ি-বাড়ি সাপ্লাই, এই এলাকায় সব জলের কারখানা বন্ধের নির্দেশ পুরসভার
Kalipuja Flower Price Hike: কালীপুজোয় বাড়তে পারে জবা ফুলের দাম! হাজার টাকারও বেশিতে কিনতে হবে মালা?
কালীপুজোয় বাড়তে পারে জবা ফুলের দাম! হাজার টাকারও বেশিতে কিনতে হবে মালা?

ভিডিও

Census 2027: ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জনগণনার কার্যক্রম, রাজ্যে পিছোচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
Firhad Hakim |
Strait of Hormuz: ভারতের জন্য সুখবর! পণ্যবাহী জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলল ইরান
Baduria TMC-BJP Clash | তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ঘিরে প্রকাশ্য়ে বিজেপির গোষ্ঠীকোন্দল
Suvedu Adhikari on DA |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget