এক্সপ্লোর

Howrah: একই দিনে বেলুড় ও বালির গঙ্গার ঘাটে মৃতদেহ উদ্ধার

Dead Body Recover: বেলুড় বিকে পাল জগন্নাথ ঘাটে উদ্ধার বছর পনেরোর স্থানীয় এক কিশোরের দেহ। অন্যদিকে, বালির জেটিয়া ঘাটে অজ্ঞাত পরিচয় এক মহিলার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।

ভাস্কর ঘোষ, বেলুড়:  একই দিনে বেলুড় ও বালির গঙ্গার ঘাটে দুটি মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।  গতকাল, বেলুড় বিকে পাল জগন্নাথ ঘাটে উদ্ধার বছর পনেরোর স্থানীয় এক কিশোরের দেহ। ওই ছাত্রের নাম শাহিল আনসারির। জানা গিয়েছে, রবিবার বিকেলে গঙ্গায় বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছিল। গতকাল তার দেহ উদ্ধার করে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ। অন্যদিকে, বালির জেটিয়া ঘাটে অজ্ঞাত পরিচয় এক মহিলার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। পুলিশের অনুমান দেহটি হয়ত জলে ভেসে গিয়ে আটকে থাকতে পারে। বালি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। বালি থানা এবং বেলুড় থানার পৃথক দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।

আরও পড়ুন: বালিগঞ্জ থানার তদন্তকারী অফিসারের বিরুদ্ধে ধৃতকে জেরায় মারধরের অভিযোগ

এদিকে, বেহালার পর্ণশ্রীতে মা ও ছেলেকে নৃশংসভাবে খুনের ঘটনায় রহস্য দানা বেঁধেছে। ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে রক্তাক্ত মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় পেশায় শিক্ষিকা বছর পয়তাল্লিশের সুস্মিতা মণ্ডল ও তাঁর ছেলে তমোজিত্‍ ঘরে ছিলেন। মহিলার স্বামী, বেসরকারি ব্যাঙ্কের কর্মী তপন মণ্ডল ছিলেন অফিসে।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, চপার দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। ২টি আলাদা গরে পড়ে ছিল মা ও ছেলের মৃতদেহ। একজনের বেশি আততায়ী থাকার সম্ভাবনা প্রবল। কারণ, ঘরে ধাক্কাধাক্কির চিহ্ন মেলেনি। প্রতিবেশীরা কেউ চিত্‍কারও শুনতে পাননি। পুলিশ সূত্রে দাবি, যে মোবাইল ফোনে ক্লাস চলছিল, সেটি উধাও বলে দাবি। এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে পারে পুলিশ। পুলিশ জানতে পেরেছে, বিকেলে প্রাইভেট টিউটর এসে সাড়া না পেয়ে ফিরে যান।পুলিশ সূত্রে খবর, মহিলা অতিরিক্ত সতর্ক ছিলেন। আই হোল দিয়ে না দেখে তিনি দরজা খুলতেন না। তদন্তকারীদের প্রশ্ন, তাহলে কি পরিচিত কাউকে দেখেই দরজা খুলেছিলেন মহিলা? স্বামী যখন ফ্ল্যাটে আসেন, তখন ঘরের দরজা ভেজানো ছিল। ঘর থেকে কিছু সোনার গয়না, মোবাইল ফোন ও চাবি খোয়া গেছে বলে তদন্তকারীদের দাবি।  এই ঘটনায় মহিলার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন: বাড়ছে পর্যটকদের আনাগোনা, করোনার ভয় কাটিয়ে ফের ঘুরে দাঁড়াচ্ছে কালিম্পং

 

সেরা শিরোনাম

Kaustuv Bagchi: 'মা দুর্গাকে নিয়ে এত পরীক্ষা করার চক্করে...', পদপিষ্ট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় কৌস্তভ বাগচীর, পাল্টা জবাব কুণালের
'মা দুর্গাকে নিয়ে এত পরীক্ষা করার চক্করে...', পদপিষ্ট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় কৌস্তভ বাগচীর, পাল্টা জবাব কুণালের
Chorbagan Stampede:
"ফটোশুট কম করে, রাজধর্ম পালন করুন", চোরবাগান কাণ্ডে মুখ্য়মন্ত্রীকে কটাক্ষ কুণালের
CJP:
"পুরো দেশ আপনাদের সঙ্গে আছে..", CJP-র শীর্ষ নেতা সৌরভ ও আশুতোষের জামিনে শুভেচ্ছা কেজরিওয়ালের
Chorbagan Stampede: চোরবাগানকাণ্ডের তদন্তে গঠিত হয়েছে SIT, কিন্তু রাখা হয়নি এই সব বিভাগকে, কেন এই সিদ্ধান্ত ?
চোরবাগানকাণ্ডের তদন্তে গঠিত হয়েছে SIT, কিন্তু রাখা হয়নি এই সব বিভাগকে, কেন এই সিদ্ধান্ত ?

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Amit Mishra Joins DC: আইপিএলে হ্যাটট্রিক করেছিলেন তিনবার, সেই টুর্নামেন্টেই এবার নতুন দায়িত্বে কিংবদন্তি স্পিনার
আইপিএলে হ্যাটট্রিক করেছিলেন তিনবার, সেই টুর্নামেন্টেই এবার নতুন দায়িত্বে কিংবদন্তি স্পিনার
দশমীর রাতে বিজেপি কর্মীকে গুলি করে, কুপিয়ে খুন, কী অভিযোগ পরিবারের ?
দশমীর রাতে বিজেপি কর্মীকে গুলি করে, কুপিয়ে খুন, কী অভিযোগ পরিবারের ?
Suvendu Adhikari: '২০৯টা আসনে জিতেছে বিজেপি, ফ্লোর টেস্ট হলেই ২৭৫', বিরোধীদের চ্যালেঞ্জ শুভেন্দুর
'২০৯টা আসনে জিতেছে বিজেপি, ফ্লোর টেস্ট হলেই ২৭৫', বিরোধীদের চ্যালেঞ্জ শুভেন্দুর
NCPI MP: 'কেন সাংসদ পদ খারিজ নয়?' স্পিকারের চিঠির জবাব দিতে ফের সময় চাইলেন সুদীপরা, কারণ কী ?
'কেন সাংসদ পদ খারিজ নয়?' স্পিকারের চিঠির জবাব দিতে ফের সময় চাইলেন সুদীপরা, কারণ কী ?
Embed widget