এক্সপ্লোর

Shiladitya Chowdhury: প্রশ্ন করায় ভরাসভায় মাওবাদী তকমা জুটেছিল, ১২ বছর ধরে অগ্নিপরীক্ষা দিচ্ছেন শিলাদিত্য

Ambikesh Mahapatra: শুধু কি মাওবাদী তকমা! সঙ্গে হাজতবাসের অপমান এবং আতঙ্ক। জীবনের সেই অধ্যায় নিয়ে কথা বলতে গেলে আজও শিউড়ে ওঠেন শিলাদিত্য।

সৌমেন চক্রবর্তী, অমিতাভ রথ, কলকাতা: ১১ বছর আগে মামলার কারণেই, অম্বিকেশ মহাপাত্রর (Ambikesh Mahapatra) পাশাপাশি আর একজনের নাম চর্চায় উঠে এসেছিল। তিনি ঝাড়গ্রামের কৃষক শিলাদিত্য় চৌধুরী (Shiladitya Chowdhury)। সারের দাম নিয়ে প্রশ্ন করায় কপালে জুটেছিল মাওবাদী তকমা (Maoist Allegation)। আজও মামলার বোঝা বয়ে বেড়াতে হচ্ছে তাঁকে। অম্বিকেশ মহাপাত্রর মতো কবে মিলবে মুক্তি? সেই অপেক্ষায় বসে শিলাদিত্য় এবং তাঁর পরিবার।

সারের দাম নিয়ে প্রশ্ন করায় কপালে জুটেছিল মাওবাদী তকমা

দীর্ঘ ১১ বছর পর ব্য়ঙ্গচিত্রকাণ্ডের মামলা থেকে অব্যাহতি পেলেন অধ্যাপক অম্বিকেশ। সেই সময়ে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের এই অধ্য়াপকের পাশাপাশি আরও একটা নামও শিরোনামে উঠে এসেছিল শিলাদিত্য়র। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় সারের দাম নিয়ে প্রশ্ন করে, পেশায় কৃষক, শিলাদিত্যর কপালে জুটেছিল মাওবাদী তকমা।

শুধু কি মাওবাদী তকমা! সঙ্গে হাজতবাসের অপমান এবং আতঙ্ক। জীবনের সেই অধ্যায় নিয়ে কথা বলতে গেলে আজও শিউড়ে ওঠেন শিলাদিত্য। বলেন, "দিদিকে প্রশ্ন করেছিলাম, ধানের দাম কম কেন, সারের দাম বেশি কেন! দিদি আমাকে মাওবাদী তকমা দিয়ে গ্রেফতার করান। দু'দিন পর বিনপুরে লকআপে পুরে দেয়।"

আরও পড়ুন: Defamatory Cartoon Case: বার বার রং বদলেছেন কার্টুন-চরিত্ররা, মামলার দাগ মুছতে ১১ বছর লাগল অম্বিকেশের

আজও সেই মামলার বোঝা বয়ে চলেছেন  শিলাদিত্য়। সেই দিন সারের দাম নিয়ে প্রশ্ন করেছিলেন, কারণ তাঁর পেশা ছিল চাষবাস। এখনও সেই কাজই করেন তিনি। সংসার চালাতে মাঝে মাঝে বাসের হেল্পারের ভূমিকাতেও দেখা যায় তাঁকে। তাতে কোনও মতে দিন চলে। আর সেই জীবনেই কাঁটা হয়ে বিঁধে রয়েছে মাওবাদী তকমার মামলা।

এর মধ্যে অম্বিকেশের নিষ্কৃতী পাওয়ার খবর জানতে পেরে যদিও কিছুটা স্বস্তি পেয়েছেন শিলাদিত্য। প্রতিক্রিয়া চাইলে বলেন, "অম্বিকেশ ক্লিনচিট পেয়েছেন শুনে ভাল লাগল। আমাকেও মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আশাকরি আমিও পাব। আমি প্রশ্ন করেছিলাম। বিচার চসছে। আমিও তো কোনও দোষ করিনি!" শিলাদিত্যর স্ত্রী খুকুমণি চৌধুরী বলেন, "অম্বিকেশ মুক্তি পেয়েছেন। আমি সরকারকে বলব, দিদিকে বলব, ওকেও ছেড়ে দিন।"

শিলাদিত্য়র মামলারও ১২ বছর পার হয়ে গিয়েছে। আদালত যেমন দিন ক্ষণ দিচ্ছেন, হাজিরা দিতে হচ্ছে। কিন্তু ঝাড়গ্রাম জেলা আদালতে চলা মামলার কোনও অগ্রগতি হচ্ছে না বলে দাবি করছেন শিলাদিত্যর আইনজীবী অশ্বিমী মণ্ডল বলেন, "বছরের পর বছর শুধুই ডেট পড়ছে।"

শিলাদিত্য়র মামলারও ১২ বছর পার হয়ে গিয়েছে

অম্বিকেশ মহাপাত্র মামলা থেকে অব্য়াহতি পেলেন। শিলাদিত্য়ও অপেক্ষায় রয়েছেন, কবে এরকম দিন আসবে তাঁর জীবনে। তত দিন অপমান আর হয়রানি বয়ে চলা ছাড়া কিছুই যে করার নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget