এক্সপ্লোর

Defamatory Cartoon Case: বার বার রং বদলেছেন কার্টুন-চরিত্ররা, মামলার দাগ মুছতে ১১ বছর লাগল অম্বিকেশের

Ambikesh Mahapatra: পেশায় অধ্য়াপক। বিশ্ববিদ্য়ালয়ে ছাত্র পড়ান। কিন্তু, সেই অম্বিকেশ মহাপাত্রকে রাত কাটাতে হয়েছিল পুলিশ লকআপে।

কলকাতা: তাঁদের ছবি দেওয়া কার্টুন নিয়েই দেখা দিয়েছিল বিতর্ক। গ্রেফতার হতে হয়েছিল অম্বিকেশ মহাপাত্রকে (Ambikesh Mahapatra)। এই নিয়ে আগে কী বলেছিলেন মুকুল রায় (Mukul Roy) এবং দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi), অম্বিকেশ মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর কী বললেন মুকুল রায়, জেনে নিন (Defamatory Cartoon Case)।

১১ বছর ধরে রাজনৈতিক কার্টুন ই-মেলে ফরওয়ার্ড করার খেসারত দিলেন অম্বিকেশ!

পেশায় অধ্য়াপক। বিশ্ববিদ্য়ালয়ে ছাত্র পড়ান। কিন্তু, সেই অম্বিকেশ মহাপাত্রকে রাত কাটাতে হয়েছিল পুলিশ লকআপে। জামিনের জন্য় যেতে হয়েছিল আদালতে। সেখানেই শেষ নয়। তারপর ১১টা বছর মামলার বোঝা বয়ে বেড়াতে হয়েছে। আর এতকিছু, এই একটা ব্য়ঙ্গচিত্র ফরওয়ার্ড করার জন্য়।

২০১২ সালে রেলের ভাড়া বাড়ানোয়, তৎকালীন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীকে সরিয়ে দেয় তৃণমূল। সেই জায়গায় মুকুল রায়কে দায়িত্ব দেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সেই সংক্রান্ত একটি মিম ফরওয়ার্ড করার খেসারত ১১ বছর ধরে দিতে হয়েছে অম্বিকেশ মহাপাত্রকে। আর এই মিমে যাঁদের ছবি ছিল, সেই মুকুল রায় ও দীনেশ ত্রিবেদী অবশ্য় ইতিমধ্য়ে দলও বদলে ফেলেছেন। মুকুল রায় ২০১৭ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন।

একুশের বিধানসভা ভোটের পর আবার মুকুল রায়কে তৃণমূল ভবনে দেখা যায়। অম্বিকেশকাণ্ডের সময় মুুকুল রায় দাবি করেছিলেন, এই ঘটনা রাজ্য় সরকারের অগোচরে হয়েছিল। সেই সময় এবিপি আনন্দে মুকুলকে বলতে শোনা যায়, ঠএই কাজগুলি সবটাই সরকার ও মুখ্যমন্ত্রীর গোচরের বাইরে হয়। এই কাজগুলির কথা উনি কোথাও বলেননি।"

আরও পড়ুন: Defamatory Cartoon Case: ‘গণতন্ত্র তথা নাগরিক অধিকারের জয়’, কার্টুন-কাণ্ডে নিষ্কৃতী পেয়ে শঙ্খ-সৌমত্রদের স্মরণ করলেন অম্বিকেশ

জানার পরও কেন মামলা তোলা হল না, প্রশ্ন করা হয়েছিল মুকুলকে। উত্তরে তাঁকে বলতে শোনা যায়, "আমরাও তো চেয়েছি নন্দীগ্রাম মামলা উঠে যাক। তোলা হয়েছে কি?"মামলা নিষ্পত্তির পরও মুকুল রায় এনিয়ে কিছু বলতে চাননি। শুক্রবার অম্বিকেশের অব্যাহতি পাওয়া নিয়ে প্রশ্ন করলে আবার মুকুল বলেন, "আদালতের বিষয়। এই নিয়ে আর কী বলব!"

২০২১-এ দীনেশও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। সেই সময় তিনিও অম্বিকেশের ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন। তাঁকে বলতে শোনা যায়, "অনেক সময় অহঙ্কার হয়ে যায়। রাবণ...যেখানে অহঙ্কার, সেখানেই পতন। যারা বাইরে থেকে দলে এসেছে, যারা দলের আদর্শ না মেনে চলে আসে, তাতেই দলের আত্মা থাকে না।"

মুকুল-দীনেশ, দু'জনই তৃণমূল ছেড়ে বিজেপি-তে যান, পরে আবার তৃণমূলে ফেরেন মুকুল

তবে মুকুলই হোন বা দীনেশ, অম্বিকেশের শেয়ার করা মিমের চরিত্ররা রাজনীতির রং বদলেছেন। কিন্তু, অধ্য়াপক অম্বিকেশের গায়ে যে মামলার দাগ লেগেছিল, তা মুছতে লেগে গেল দীর্ঘ ১১টি বছর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
RG Kar Case : অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশের জালে সঞ্জীব
অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশের জালে সঞ্জীব
Ananta Maharaj : বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক

ভিডিও

Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget