এক্সপ্লোর

ATM Ransack: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম লুঠের চেষ্টার অভিযোগ, গ্রেফতার এক

অভিযোগ, জ্বলন্ত উনুন থেকে শিক খুলে নিয়ে এটিএম ভাঙার চেষ্টা করে ওই দুষ্কৃতী। স্থানীয়রাই আলিপুর থানায় খবর দেন। ধৃত আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার বৈঠকখানা বাজারের বাসিন্দা।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ঋণ মঞ্জুর (Loan) না হওয়ায় আলিপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম লুঠের চেষ্টার অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে আলিপুর চিড়িয়াখানার (Alipore Zoo) উল্টোদিকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএমের (ATM) সামনে হাজির হয় এক যুবক। সেইসময় ফুটপাথের দোকানে রান্না চলছিল।

অভিযোগ, জ্বলন্ত উনুন থেকে শিক খুলে নিয়ে এটিএম ভাঙার চেষ্টা করে ওই দুষ্কৃতী। স্থানীয়রাই আলিপুর থানায় (Alipor Police Station) খবর দেন। ধৃত আমহার্স্ট স্ট্রিট থানা (Amherst Street Police Station) এলাকার বৈঠকখানা বাজারের বাসিন্দা। পুলিশের দাবি, জেরায় ধৃত জানিয়েছে, ঋণের (Loan) আবেদন ব্যাঙ্ক কর্তৃপক্ষ নাকচ করে দেওয়ায় এটিএম লুঠের চেষ্টা। ধৃতের দাবি খতিয়ে দেখছে আলিপুর থানার (Alipor Police Station) পুলিশ।

চলতি বছর বর্ধমান শহরে দিনে দুপুরে ব্যাঙ্ক ডাকাতির ঘটনা ঘটে। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। গ্রাহকদের অভিযোগ, সকাল পৌনে ১০টা নাগাদ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কার্জন গেট শাখায় হানা দেয় ডাকাতরা। মাস্কে মুখ ঢেকে আগ্নেয়াস্ত্র তাক করে ৫-৬ জন দুষ্কৃতী ব্যাঙ্কের ভিতরে ঢুকে পড়ে। কর্মীদের মারধর করে ব্যাগে টাকা ভরে তারা চম্পট দেয় বলে অভিযোগ। প্রায় ৪৫ মিনিট ধরে চলে অপারেশন। ঘটনাস্থলে পুলিশ সুপার ও জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা।

অন্যদিকে, দোলের দিন কয়েকটি ক্লাবের সদস্যদের মধ্যে গন্ডগোল, তার জেরে মহিলাদের মারধরের অভিযোগ ঘিরে উত্তপ্ত বনগাঁ। অভিযোগ, শুক্রবার বনগাঁর ৩ নম্বর ওয়ার্ডে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। মহিলাদের মারধরও করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটে শুক্রবার। থানায় নালিশ জানাতে গিয়ে দু’ পক্ষের মধ্যে ফের সংঘর্ষ বাধে। উভয়পক্ষের কয়েকজন আহত হন। বাধা দিলে পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি হয়। এরপর থানার বাইরে শুরু হয় বিক্ষোভ। বাইরের বিক্ষোভ একসময় পৌঁছে যায় থানার ভিতরেও। বনগাঁর ৩ নম্বর ওয়ার্ডে  এই সমস্যা সামাল দিতে পুলিশ রীতিমতো  হিমশিম খায়। তবেএখনও পর্যন্ত কোনও পক্ষই অভিযোগ দায়ের করেনি। তবে এলাকা বেশ থমথমে। 

 

সেরা শিরোনাম

Baruipur News: প্রভাসকে লক্ষ্য করে মোট ২ রাউন্ড গুলি পুলিশের, কী ঘটেছিল 'এনকাউন্ডারের' সময় ?
প্রভাসকে লক্ষ্য করে মোট ২ রাউন্ড গুলি পুলিশের, কী ঘটেছিল 'এনকাউন্ডারের' সময় ?
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?

ভিডিও

Abhishek Banerjee: কণ্ঠস্বরের নমুনা দিতে নির্দেশ, নির্ধারিত সময়ে এলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়
Sodepur News: সোদপুরে রোমহর্ষক কাণ্ড, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন! | ABP Ananda
Baruipur News: কেন এনকাউন্টার প্রভাস মণ্ডলকে? ঠিক কী ঘটেছিল?
Baruipur News: পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা, বারুইপুরকাণ্ডে এনকাউন্টার
Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget