এক্সপ্লোর

LPG Cylinder crisis: LPG আকালের মধ্যেই বেআইনি গ্যাস সিলিন্ডার মজুতের অভিযোগে পুলিশি অভিযান, গ্রেফতার ১

LPG Cylinder News: ইতিমধ্যেই গ্যাস নিয়ে যাতে কালোবাজারি না হয়, তার জন্য কড়া নিয়ম জারি করেছে সরকার

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • এলপিজি নিয়ে শহর-জেলা সর্বত্র হাহাকার, অনলাইন বুকিং হচ্ছে না।
  • কালোবাজারি রোধে কেন্দ্র অত্যাবশ্যকীয় পণ্য আইনে কড়া নির্দেশিকা জারি।
  • উত্তর ২৪ পরগনায় ১ ব্যক্তিকে বেআইনি গ্যাস মজুতের অভিযোগে গ্রেফতার।
  • রান্নার গ্যাস না পেয়ে মাথাভাঙা সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ।

কলকাতা: জেলা থেকে শহর, প্রত্যেকটা জায়গাতেই LPG নিয়ে হাহাকার। অনলাইনে বুকিং হচ্ছে না অধিকাংশ জায়গাতেই। এখানেই শেষ নয়, গ্রাহকেরা অভিযোগ করছেন, গ্যাস অফিসে এসে, কথা বলেও নাকি সুরাহা হচ্ছে না! সেই কারণে সকাল থেকে বিভিন্ন জায়গায় গ্যাস অফিসের বাইরে লম্বা লাইন। তবে একদিকে যেমন গ্যাস নিয়ে হাহাকার, তেমনই অভিযোগ উঠেছে বেআইনি গ্যাস সিলিন্ডার মজুতেরও। 

ইতিমধ্যেই গ্যাস নিয়ে যাতে কালোবাজারি না হয়, তার জন্য কড়া নিয়ম জারি করেছে সরকার। LPG-র কালোবাজারির আশঙ্কায়, অত্যাবশ্যকীয় পণ্য আইনে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্র। কোথায়, কাদের, কত গ্যাস সরবরাহ? এ নিয়ে গেজেট নোটিফিকেশন জারি করেছে কেন্দ্র। অত্যাবশ্যকীয় পণ্য আইন ১৯৫৫-এর অধীনে নির্দেশিকা দিয়েছে কেন্দ্র। যুদ্ধের ফলে LNG-র সঙ্কট, LPG, CNG, PNG-র সরবরাহে কড়াকড়ি হয়েছে। অগ্রাধিকারের শীর্ষে রয়েছে পাইপে রান্নার গ্যাস, LPG, পরিবহণের CNG। অগ্রাধিকারের তালিকায় দ্বিতীয়তে রয়েছে, সারের কারখানা। এখানে ৭০% সরবরাহের নির্দেশ রয়েছে।

অগ্রাধিকারের তালিকায় তৃতীয়তে রয়েছে, চা-সহ শিল্প। এই সমস্ত ক্ষেত্রে ক্ষেত্রে ৮০% গ্যাস সরবরাহের নির্দেশ রয়েছে। শেষ ৬ মাসের ব্যবহারের নিরিখে গ্যাস সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বিদেশমন্ত্রী, পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে এই বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। তবে এর মধ্যেই, উত্তর ২৪ পরগনার বুকে গ্যাসের কালোবাজারির হদিশ পেল পুলিশ! উত্তর ২৪ পরগনার গোপালনগর থেকে ১ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বিশু শেখ নামে এই ব্যক্তিকে গ্রেফতার করেছে গোপালনগর থানার পুলিশ। ধৃতের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে একটি ভর্তি সিলিন্ডার ও ১৭ টি খালি সিলিন্ডার। জেরায় বেআইনিভাবে অটোয় গ্যাস ভরার কথা স্বীকার ধৃতের, দাবি করেছে পুলিশ। 

অন্যদিকে, রান্নার গ্যাস না পেয়ে মাথাভাঙায় বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়। ইন্ডেন গ্যাসের ডিস্টিবিউটার্স এর অফিসে হয় বিক্ষোভ। ১০-১২ দিন আগে গ্যাস বুক করেও পাচ্ছেন না, দাবি ক্রেতাদের। বিক্ষোভ সামলাতে আসতে হয় পুলিশকে। শেষমেষ পরিস্থিতি হাতের মধ্যে আসে। এই ছবিটা শুধু মাথাভাঙায় নয়, শিলিগুড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, গ্যাস অফিসের বাইরে দেখা যাচ্ছে লম্বা লাইন। কলকাতা, মাথাভাঙা, রাণাঘাট, জলপাইগুড়ি, চুঁচুড়া, রামপুরহাট, শিলিগুড়ি ও বর্ধমানে দেখা যাচ্ছে এই একই ছবি। প্রত্যেকটা জায়গাতেই গ্যাস অফিসের বাইরে লম্বা লাইন। ডিস্ট্রিবিউটাররা বলছেন, বেড়ে গিয়েছে প্যানিক বুকিংয়ের হার। সেই কারণে টান পড়ছে এলপিজির ভাঁড়ারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
West Bengal News Live : অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়
অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget