এক্সপ্লোর

SIR in Bengal: জ্ঞানেশ কুমারকে ইমপিচ করার প্রস্তাব, শীঘ্রই পেশ হবে সংসদে, মমতা দিল্লিতে থাকাকালীনই এককাট্টা বিরোধীরা

Election Commissioner Impeachment: চলতি বাজেট অধিবেশনেই মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হবে বলে জানা গিয়েছে।

কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছেন বিরোধীরা। দেশের সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনার প্রস্তুতি চলছে। অন্য বিরোধী দলগুলির সঙ্গে সেই নিয়ে তৃণমূল আলোচনা শুরু করেছে বলে খবর। সব ঠিক থাকলে, চলতি বাজেট অধিবেশনেই মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হবে বলে জানা গিয়েছে। (SIR in Bengal)

ভোটার তালিকায় নিবিড় সংশোধন তথা SIR ঘিরে এই মুহূর্তে তরজা চরমে। নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলের উদ্দেশ্য চরিতার্থ করতে নেমেছে, বৈধ ভোটারদের তাঁদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। গতকালই দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে যান তিনি। আগামী কাল আবার সুপ্রিম কোর্টে তাঁর দায়ের করা মামলার শুনানিও হতে পারে (Election Commissioner Impeachment)। 

আর মমতা দিল্লিতে থাকাকালীনই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ইমপিচ করার প্রস্তাবে একমত বিরোধীরা। সংসদে শীঘ্রই সেই মর্মে প্রস্তাব জমা পড়বে বলে সূত্রের খবর। তৃণমূলও বিষয়টি নিয়ে বাকি শরিকদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছে। তৃণমূলের দাবি, নির্বাচন প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করেছেন জ্ঞানেশ কুমার। তিনি বিজেপি-র হয়ে কাজ করছেন। সেই নিয়ে সকলেই ঐক্যমত্য প্রকাশ করেছেন বলে জানা যাচ্ছে।

এ নিয়ে এবিপি আনন্দে মুখ খোলেন তৃণমূলের সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "এই যে জ্ঞানেশ কুমার...নির্বাচন কমিশন দুর্ভাগ্যজনক ভাবে বিজেপি-র ক্যাম্পে পরিণত হয়েছে। বাকি সব জায়গায় বিনা বাধায় এই কাজ করতে পেরেছিল। পশ্চিমবঙ্গে এসে আটকে গিয়েছে। কাল ওরা মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছে। নির্বাচন প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করার এই প্রচেষ্টা, যেখানে অমর্ত্য সেনও রেহাই পাচ্ছেন না। মানুষ ভোট দিয়ে ঠিক করেন শাসক কে, এখন বিজেপি ঠিক করে দিচ্ছে ভোটার কে।"

এদিন দিল্লিতে মমতা নিজেও তেমন ইঙ্গিত দেন। রাহুল গাঁধী যে বার বার নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলেছেন, নির্বাচন কমিশনারকে আইনি রক্ষা কবচ দিয়ে সব রাস্তা বন্ধ করে দেওয়া নিয়ে সরব হয়েছেন, সেই নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে মমতা বলেন, "আমি চাই ইমপিচমেন্ট হোক। সংখ্যা নেই আমাদের কাছে। কিন্তু প্রস্তাব তো আনা যায়। প্রভিশন তো আছে! রেকর্ডে তো থাকবে! জনস্বার্থে আমরা একজোট হয়েই কাজ করি।"

যদিও এ নিয়ে কটাক্ষ করেছেন কেন্দ্রের মন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্য, "ইমপিচমেন্ট প্রস্তাব যে কেউ আনতে পারে। কিন্তু সংখ্য়া আছে কি? দম তো নেই! দেশের মানুষ তো বাছেননি আপনাকে! আপনি যতই বাংলা, উর্দু, ইংরেজিতে কবিতা লিখুন। দেশের মানুষ তো ভোট দেননি আপনাদের! পিছনে বসিয়ে রেখেছেন আপনাদের। আনবেন আনবেন, আবার নন্দলাল হয়ে ফিরে যাবেন দু'গালে থাপ্পড় খেলে লাল হয়ে।"

সেরা শিরোনাম

Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
News Live Update : CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget