এক্সপ্লোর

Suvendu Adhikari: ফের কেন্দ্রীয় প্রকল্প নিয়ে টানাপোড়েন, মুখ্যসচিবকে চিঠি বিরোধী দলনেতার

West Bengal News: কেন্দ্রীয় প্রকল্প বন্ধের চেষ্টা হচ্ছে বলে এবার বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা।

কলকাতা: ফের কেন্দ্রীয় প্রকল্প নিয়ে রাজ্য়ে টানাপোড়েন। কেন্দ্রীয় প্রকল্পের জনপ্রিয়তা দেখে ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনকে কাজে লাগিয়ে উজ্জ্বলা প্রকল্পে বাধা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল সরকার। এরাজ্যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প বন্ধের চেষ্টা হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকাকে চিঠিও দিয়েছেন বিরোধী দলনেতা।

এক্স হ্যান্ডলে বিরোধী দলনেতা লিখেছেন, "ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ পশ্চিমবঙ্গের ১ কোটি ২৩ লক্ষ ৭১ হাজার ২২টি পরিবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা বা PMUY বেছে নিয়েছে। আয়ুষ্মান ভারত এবং প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা থেকে তিনি এই রাজ্যের মানুষকে বঞ্চিত করছেন। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ব্যাপক জনপ্রিয়তা দেখে, তিনি পশ্চিমবঙ্গে প্রকল্পটি বন্ধ করার জন্য প্রশাসনের অপব্যবহার করছেন।'' এদিন শুভেন্দু অধিকারী বলেন, “আমরা আয়ুষ্মান ভারত পাই না। ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা গোটা ভারতের মানুষ পাচ্ছে। ৫ কোটি লোক এখনও পর্যন্ত ৫ লক্ষ টাকা পর্যন্ত দূরারোগ্য ব্যাধিতে পেয়েছে।’’

 

এ ব্যাপারে রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকাকে তিনি লিখেছেন, যে সব সাধারণ মানুষ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় নতুন গ্য়াসের সংযোগ নিতে ডিলারদের কাছে যাচ্ছেন, তাঁদের বলা হচ্ছে- প্রকল্পটি রাজ্যে এখন চালু নেই, এবং কোনও নতুন আবেদনপত্র নেওয়া হচ্ছে না। এমনকী বেশ কিছু ডিসট্রিবিউটর তাঁকে একান্তে অভিযোগ জানিয়েছেন, জেলাশাসকরা মৌখিকভাবে নতুন আবেদনপত্র গ্রহণ না করার নির্দেশ দিয়েছেন। নির্দেশ অমান্য করলে, অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে বলা হয়েছে। মুখ্যসচিবের হস্তক্ষেপ চেয়ে বিরোধী দলনেতা লিখেছেন, এব্যাপারে কোনও পদক্ষেপ না নেওয়া হলে, এটাই প্রমাণিত হয়, রাজনৈতিক কারণেই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা নিতে দেওয়া হচ্ছে না বাংলার মানুষকে। প্রধানমন্ত্রীর দফতর, পেট্রোলিয়াম ও কেন্দ্রীয় আবাসনমন্ত্রী হরদীপ সিংহ পুরীর কাছে এই মর্মে অভিযোগও জানিয়েছেন বিরোধী দলনেতা। এক্স হ্যান্ডলে করা পোস্টে বিরোধী দলনেতা পরিসংখ্যান দিয়েছেন, প্রথম দফায় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় দেশে ৮ কোটি মানুষকে গ্যাসের কানেকশন দেওয়া হয়েছে। সেখানে পশ্চিমবঙ্গে এই সংখ্যা ৮৮ লক্ষ ৮ হাজার ২৭৫। যা মোট কানেকশনের ১১%। গত ৮ জানুয়ারি পর্যন্ত দ্বিতীয় দফায় দেশে ২ কোটি ৬ লক্ষ ৩৬ হাজার ৯০টি কানেকশন দেওয়া হয়েছে। এই প্রকল্পে এই রাজ্যের কানেকশন ৩৫ লক্ষ ৬২ হাজার ৭৪৭। যা মোট কানেকশনের ১৭.২৬%।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Ardhendu Sen On Corruption: 'নেতৃত্ব ঠিক না থাকলে সমস্যাগুলো মাথাচাড়া দেয়' দুর্নীতি ইস্যুতে কটাক্ষ রাজ্যের প্রাক্তন মুখ্যসচিবের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?
NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?
Suvendu Adhikari: বার্থ-ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশন পেতে এই কাজ করতে হবে, নতুন নিয়ম জানালেন মুখ্যমন্ত্রী
বার্থ-ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশন পেতে এই কাজ করতে হবে, নতুন নিয়ম জানালেন মুখ্যমন্ত্রী
NEET-UG পরীক্ষায় প্রশ্নফাঁস , কড়া পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের, কেন্দ্রকে কী জানালেন বিচারপতিরা?
NEET-UG পরীক্ষায় প্রশ্নফাঁস , কড়া পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের, কেন্দ্রকে কী জানালেন বিচারপতিরা?
NEET Protest : প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...
প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget