এক্সপ্লোর

TMC News : উত্তর থেকে দক্ষিণবঙ্গ, পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় ভাঙন তৃণমূলে !

Party Change : পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতেই জেলায় জেলায় শুরু হয়েছে তৃণমূলে ভাঙন !

সমীরণ পাল, করুণাময় সিংহ ও সুজিত মণ্ডল, কলকাতা : পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলে ভাঙন। শাসকদল ছেড়ে কংগ্রেস, সিপিএম ও বিজেপিতে নাম লেখালেন একাধিক নেতা-কর্মী-সমর্থক। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। অন্যদিকে, নদিয়ায় বিজেপির শক্ত ঘাঁটিতে ভাঙন ধরিয়েছে তৃণমূলও। 

অশোকনগর-মানিকচক-খড়গ্রাম-রাজগঞ্জ। পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতেই জেলায় জেলায় শুরু হয়েছে তৃণমূলে ভাঙন ! মঙ্গলবারও কোথাও তৃণমূল ছেড়ে কংগ্রেসে, কোথাও সিপিএমে, আবার কোথাও বিজেপিতে যোগ দিলেন শ'য়ে শ'য়ে নেতা কর্মী !

পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পরদিন শুক্রবার মুর্শিদাবাদের খড়গ্রামের রতনপুরে বাড়িতে ঢুকে গুলি করে খুন করা হয় কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখকে। মঙ্গলবার সেই খড়গ্রাম ব্লকের পারুলিয়া, কীর্তিপুর ও ঝিল্লি- এই ৩টি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে তৃণমূলের বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ-সহ শাসকদলের প্রায় আড়াই হাজার নেতা, কর্মী কংগ্রেসে যোগ দেন।

মালদাতেও সোমবার কংগ্রেসে যোগদান করেন তৃণমূল নেতা ও জেলা পরিষদের সদস্য সাবিনা ইয়াসমিন, মানিকচকের তৃণমূল নেতা ও মালদা জেলা কমিটির প্রাক্তন সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, তৃণমূল পরিচালিত এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য মহম্মদ মাজিরুদ্দিন-সহ প্রায় ২০০ নেতা কর্মী ! কংগ্রেসে যোগদানকারী মোয়াজ্জেম হোসেন বলেন, 'সাত মাস ধরে আমাকে কোনঠাসা করে রাখা হয়েছে। আমার স্ত্রী জেলা পরিষদের মেম্বার, তাঁকেও গুরুত্ব দেওয়া হচ্ছে না। এমনকি দলটা দুর্নীতিতে ভরে গেছে। তাই তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করলাম।'

রবিবার নবজোয়ার যাত্রায় উত্তর ২৪ পরগনার অশোকনগরে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কর্মসূচির পর, হাবড়া ২ নম্বর ব্লকের শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের মাটিয়াগাছা এলাকার শতাধিক যুব তৃণমূল কর্মী সোমবার যোগ দেন কংগ্রেসে।

বাম-কংগ্রেসের পাশাপাশি, তৃণমূলে ভাঙন ধরিয়েছে বিজেপি। সোমবার জলপাইগুড়ির রাজগঞ্জে দলীয় নেতৃত্বের ওপর ক্ষোভ উগরে দিয়ে ২০০-রও বেশি কর্মী-সমর্থক নিয়ে বিজেপিতে যোগ দেন শিকারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা রায়।

অন্যদিকে, পঞ্চায়েত ভোটের আগে ভাঙন ধরেছে পদ্মশিবিরেও ! সোমবার নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার হাঁসখালি ও রানাঘাট এক নম্বর ব্লকের নেতা-কর্মী-সমর্থক মিলিয়ে প্রায় ১ হাজার জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। এর মধ্যে রয়েছেন বিজেপির রাজ্য কিষান মোর্চার প্রাক্তন সহ সভাপতি বিমল বিশ্বাস।

এখন এই দলবদলের প্রভাব, পঞ্চায়েত ভোটের ফলের ওপর কতটা পড়ে, সেটাই দেখার।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget