এক্সপ্লোর

Panchayat Election: প্রথমবারের জন্য পঞ্চায়েত ভোটে ISF, নৌশাদের সঙ্গে জোটে অনীহা কংগ্রেসের?

Panchayat Poll in West Bengal: পঞ্চায়েত ভোটে কংগ্রেস কি ISF-এর সঙ্গে আদৌ জোট বাঁধতে চায়? সেই জল্পনা জোরাল করে, ISF সংক্রান্ত ইস্য়ুতে নীরব থাকলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন এবং সোমনাথ মিত্র, কলকাতা: এবার প্রথম পঞ্চায়েত ভোটে (Panchayat Vote) লড়াই করতে চলেছে আইএসএফ (ISF)। কিন্তু, বামেদের (CPIM) সঙ্গে জোট বাঁধার ঘোষণা করলেও, আইএসএফের হাত ধরতে কি অনীহা রয়েছে কংগ্রেসের (Congress)? সেই জল্পনা উস্কে, শুক্রবার আইএসএফ সংক্রান্ত প্রশ্নে নীরব রইলেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিতে ছাড়েনি তৃণমূল।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, 'আমরা বামেদের সঙ্গে জোট করে লড়ব। কর্মীদের বলে দেব।' সাগরদিঘির জয়ের পর পঞ্চায়েত ভোটেও জোট বেঁধে নামছে বাম-কংগ্রেস। ভোটের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্য়েই তা ঘোষণা করে দিলেন অধীর চৌধুরী। অন্যদিকে, এবারই প্রথম পঞ্চায়েত ভোটে লড়াই করতে চলেছে ISF। যারা একুশের বিধানসভা ভোটে বাম-কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়াই করেছিল। 

কিন্তু, পঞ্চায়েত ভোটে কংগ্রেস কি ISF-এর সঙ্গে আদৌ জোট বাঁধতে চায়? সেই জল্পনা জোরাল করে, ISF সংক্রান্ত ইস্য়ুতে নীরব থাকলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। যা তাঁর অনীহার বহিঃপ্রকাশ কিনা, সেই প্রশ্ন উঠছে।


একুশের বিধানসভা ভোটে বাম-কংগ্রেস-ISF জোটের হয়ে একমাত্র জয় পেয়েছিলেন ISF-এর নৌশাদ সিদ্দিকি। কিন্তু, এই জোট প্রক্রিয়ার শুরু থেকেই ISF-এর সঙ্গে কংগ্রেসের দূরত্ব কার্যত স্পষ্ট হয়ে যায়। ২০২১-এর ২৮ ফেব্রুয়ারি ব্রিগেডে একসঙ্গে সমাবেশ করেছিল বাম-কংগ্রেস-ISF। সেদিন অধীর চৌধুরীর ভাষণ চলাকালীনই মঞ্চে আসেন আব্বাস সিদ্দিকি। মঞ্চের নেতারা আব্বাসকে অভিবাদন জানান। চিৎকার চেঁচামেচিতে ভাষণ বন্ধ রেখে দেন অধীর চোধুরী। পরে  বিমান বসুর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ফের ভাষণ শুরু করেন অধীর চৌধুরী।

এরপর অধীর চৌধুরীর মন্তব্যে ISF-প্রশ্নে তাঁর অনীহা কার্যত স্পষ্ট হয়ে যায়। রানিনগর ও ফরাক্কার মতো আসনে কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থীও দিয়েছিল আইএসএফ। এই প্রেক্ষাপটেই কি পঞ্চায়েত ভোটে ISF-এর সঙ্গে জোট বাঁধতে অনীহা কংগ্রেসের? কিন্তু, সেক্ষেত্রে ISF কী করবে? বামেরাই বা কোন পথে হাঁটবে? 


দিন ঘোষণার সঙ্গে সঙ্গে পঞ্চায়েত ভোটের ঢাকে কাঠি পড়ে গেছে! লড়াইয়ে নেমে পড়েছে সব দল।কিন্তু, বাম-কংগ্রেস জোটে কি কাঁটা হয়ে থাকল ISF?                                                                               

 

আরও পড়ুন, মনোনয়ন পেশের সময় পর্যাপ্ত নয়,  প্রাথমিক পর্যবেক্ষণে জানাল আদালত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Metro Railway: দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
TMC News : 'মমতাকে দেখে ভোট দিয়েছি', বিধায়ক ঋতব্রত-শিবিরে যেতেই 'ভোট-ফেরৎ' চাইলেন তৃণমূলকর্মী
'মমতাকে দেখে ভোট দিয়েছি', বিধায়ক ঋতব্রত-শিবিরে যেতেই 'ভোট-ফেরৎ' চাইলেন তৃণমূলকর্মী
News Live Updates: কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ একযোগে মোট ১২ জায়গায় ED অভিযান
কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ একযোগে মোট ১২ জায়গায় ED অভিযান
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযানে ED
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযানে ED

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget