এক্সপ্লোর

Dilip Ghosh: পঞ্চায়েতে স্পেশাল অডিট, প্রধান থেকে BDO- ধরা পড়লেই এবার... দিলীপের কড়া হুঁশিয়ারি

দুর্নীতির প্রমাণ মিললে, আধিকারিকদেরও রেয়াত করা হবে না। কড়া বার্তা দিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।

কলকাতা: পঞ্চায়েতে (Panchayat) তৃণমূলের দুর্নীতিগ্রস্তদের চিহ্নিত করতে স্পেশাল অডিট করানো হবে। দুর্নীতির প্রমাণ মিললে, আধিকারিকদেরও রেয়াত করা হবে না। কড়া বার্তা দিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। প্রতিক্রিয়া এসেছে তৃণমূল শিবির থেকেও। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, 'সবার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আমরাও পঞ্চায়েতে স্পেশাল অডিট করাব।'    

দুর্নীতিতে জিরো টলারেন্স - প্রতিশ্রুতিমতো, এই নীতিতে জোর দিয়েই সংস্কারের রথ ছোটাচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকার। দুর্নীতির পাশাপাশি সিন্ডিকেট, কাটমানি থেকে তোলাবাজি- তৃণমূলের ১৫ বছরের শাসনকালে এই ধরনের ভুরি ভুরি অভিযোগ উঠেছে। সেই সব অভিযোগ এবং মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা খতিয়ে দেখতে সদ্য জোড়া কমিশন গঠন করে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী।  

আরও পড়ুন, ওবিসি সংরক্ষণ নিয়ে তৃণমূল সরকারের নীতি বাতিল, নজিরবিহীন পদক্ষেপ!

এই আবহে এবার পঞ্চায়েত মন্ত্রীর মুখেও শোনা গেল দুর্নীতির বিরুদ্ধে অল আউট অভিযানের কথা। প্রাকৃতিক দুর্যোগে দুর্গতদের জন্য বরাদ্দ ত্রাণসামগ্রী বণ্টনে দুর্নীতি, আবাস যোজনা প্রকল্পে ঘর বিলিতে কাটমানি, জব কার্ড বিলিতে কাটমানি, ১০০ দিনের কাজের প্রকল্পে কাজ না করিয়েই ভুয়ো বিল বানিয়ে কোটি কোটি টাকা লোপাট, ভাঙন রোধে কেন্দ্রীয় বরাদ্দের টাকা আত্মসাৎ, 'পাড়ায় সমাধান' প্রকল্পে কাজের বরাতের বিনিময়ে কাটমানি, তৃণমূল পরিচালিত বহু গ্রাম পঞ্চায়েতে এমন একাধিক অভিযোগ রয়েছে।                

অন্ডালে পঞ্চায়েত প্রধান গ্রেফতার। সাধারণ গরিব মানুষের হকের অধিকার ছিনিয়ে, সরকারি প্রকল্পের বিপুল টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতারও হচ্ছেন অনেকে। দুর্নীতিগ্রস্তদের চিহ্নিত করতে পঞ্চায়েতে স্পেশাল অডিট করানো হবে বলে জানিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী। দুর্নীতির প্রমাণ মিললে, আধিকারিকদেরও রেয়াত করা হবে না বলে জানিয়েছেন তিনি। 

পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, 'কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ সমিতির মেম্বার, এরা সমস্ত দুর্নীতি এবং অত্যাচারের এক একটা প্রতিমূর্তি। সবার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আমরাও পঞ্চায়েতে স্পেশাল অডিট করাব, সব পঞ্চায়েতগুলোতে স্যাম্পল সার্ভে করে। সেখানে যে দোষী পাওয়া যাবে, সে পঞ্চায়েত প্রধান, মেম্বার থেকে আরম্ভ করে, অফিসার থেকে BDO পর্যন্ত, সব জায়গায় হাত পৌঁছবে।' 

পঞ্চায়েতে দুর্নীতির ঘুঘুর বাসা, এরাজ্যে নতুন কিছু নয়। সরকার পাল্টেছে। এবার কি পরিস্থিতি পাল্টাবে?                                           

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
West Bengal News Live : অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়
অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Advertisement

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget