এক্সপ্লোর

DA Agitation: বকেয়া ডিএ না মেটালে এবার পঞ্চায়েত পেনডাউনের হুঁশিয়ারি সরকারি কর্মীদের

DA Pen Down: বকেয়া DA-এর দাবিতে মঙ্গলবার ১৯ দিনে পড়ল আন্দোলন। অসুস্থ হয়ে পড়েছেন দুই অনশনকারী। সেই সঙ্গে চড়ল হুঁশিয়ারি।

কলকাতা: বকেয়া ডিএ না মেটালে এবার পঞ্চায়েত পেনডাউনের (Pen Down) হুঁশিয়ারি সরকারি কর্মীদের। বকেয়া ডিএ-র (DA) দাবিতে শহিদ মিনারে ১৯দিনে সরকারি কর্মীদের যৌথ মঞ্চের ধর্না। ডিএ-র দাবিতে ধর্নামঞ্চেই অসুস্থ ২ অনশনকারী, হাসপাতালে ভর্তি।

পেনডাউনের হুঁশিয়ারি সরকারি কর্মীদের: বকেয়া DA-এর দাবিতে মঙ্গলবার ১৯ দিনে পড়ল আন্দোলন। অসুস্থ হয়ে পড়েছেন দুই অনশনকারী। সেই সঙ্গে চড়ল হুঁশিয়ারি। রাজ্য সরকার বকেয়া DA-এর দাবি না মেটালে, পঞ্চায়েত ভোটে অংশ না নেওয়ার হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “আমাদের দাবি মানা না হলে, আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা সরকারি কর্মচারীরা যুক্ত থাকতে পারব না, ভোট প্রক্রিয়া বয়কট করব।’’

বকেয়া DA-এর মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। এরই মধ্যেই শহিদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ৩৫টি সরকারি কর্মচারী সংগঠনের সংগ্রামী যৌথমঞ্চ। গত শুক্রবার থেকে কয়েকজন অনশনও শুরু করেছেন। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন দুই অনশনকারী। সোমবার রাতে আন্দোলনকারী সঞ্জিত চক্রবর্তীকে প্রথমে SSKM ও পরে আর এন টেগোর হাসপাতালে ভর্তি করা হয়। ICU-তে রয়েছেন তিনি।  কয়েক ঘণ্টার মধ্যে, অসুস্থ হয়ে পড়েন অনশনকারী অনিরুদ্ধ ভট্টাচার্য। তাঁকে SSKM-এ ভর্তি করা হয়েছে।

আন্দোলনকারীদের তরফে ভাস্কর ঘোষ বলেন, “সরকারকে আজ ও কাল সময় দিয়েছি, এর মধ্যে সদর্থক ভূমিকা পালন না করলে, কর্মসূচির দিকে এগিয়ে যাব। প্রশ্ন - সরকারের তরফে কেউ যোগাযোগ করেছিল? উত্তর - এখনও পর্যন্ত কেউ যোগাযোগ করেনি। এটাই তো অবাক বিষয়, গণতান্ত্রিক রাষ্ট্রে কর্মীরা ১৯ দিন ধরে মৌলিক দাবি নিয়ে অবস্থানে বসে আছেন, তারপরও সরকারের সময় হয় না ৫ মিনিট কথা বলার। এই সরকারকে ধিক্কার জানাই, এটাও জানাই আমরা যদি বিরুদ্ধ পক্ষ হই সরকারের, তাহলে এই সরকার কিন্তু বেশিদিন গদিতে থাকবে না।’’

পঞ্চায়েত ভোট প্রক্রিয়ায় অংশ না নেওয়ার হুঁশিয়ারি দিয়ে, রাজ্য নির্বাচন কমিশন মুখ্য নির্বাচনী আধিকারিক এবং মুখ্যসচিবকেও চিঠি দিয়েছেন আন্দোলনকারীরা। এদিন শহিদ মিনার চত্বরে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন, বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, কেন্দ্র ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের DA-র ফারাক ছিল ৩৪ শতাংশ। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয় ৩৫ শতাংশ। এই ফারাক কবে মিটবে, তার সদুত্তর কারও কাছে নেই। তবে বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে।

আরও পড়ুন: Bankura News:'টাকা ফেরত না হলে মুখ খুলতে বাধ্য় হব' তৃণমূল নেতার বাড়ির সামনে পোস্টার ঘিরে ধোঁয়াশা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Dilip Ghosh:
"ছাত্রদের আন্দোলনের অধিকার আছে, কিন্তু দিল্লিতে যারা নাটক করল...", ছাত্র আন্দোলন প্রসঙ্গে 'বিদেশি গডফাদারদের' কথা বললেন দিলীপ
RG Kar Case:
"..আগে জানাইনি", RG Kar মামলায় সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা, এবার কি বড় কোনও তথ্য দিলেন ?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget