এক্সপ্লোর

Panchayat Poll Nandigram : নজরে নন্দীগ্রাম, আজ শুভেন্দুর নেতৃত্বে মনোনয়ন জমা দিতে যাবেন বিজেপি প্রার্থীরা

বিধানসভা ভোটের মতোই কি পঞ্চায়েত লড়াইয়ে নজর কাড়বে নন্দীগ্রামের ব্যালট-লড়াই ?

শিবাশিস মৌলিক, নন্দীগ্রাম : অভিষেকের ( Abhishek Banerjee ) বার্তাই সার! মনোনয়নের তৃতীয় দিনেও জেলায় জেলায় সন্ত্রাস। চতুর্থ দিনে কী হবে? আশঙ্কায় রাজ্যবাসী। মনোনয়ন পর্বে আজ নজরে নন্দীগ্রাম ( Nandigram ) ।রাজ্যজুড়ে মনোনয়ন ঘিরে অশান্তির আবহে শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari ) নেতৃত্বে মিছিল করে বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যাবেন বিজেপি প্রার্থীরা। ২০২১-এর পর ২০২৩। বিধানসভা ভোটের পর এবার সামনে পঞ্চায়েত নির্বাচন! আবার রাজ্য রাজনীতির অভিমুখ ঘুরে গেল নন্দীগ্রামের দিকে!

মঙ্গলবার বিকেলে বনগাঁয় যাবেন বিরোধী দলনেতা। হাসপাতালে ভর্তি বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়াকে দেখতে যাবেন তিনি।

দু’দলের কাছেই নন্দীগ্রাম প্রেস্টিজ ফাইট
রাজ্য রাজনীতির ভরকেন্দ্র নন্দীগ্রাম। একুশের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে এই আসনে জয়ী হয়েছেন শুভেন্দু। তারপর থেকে শাসক বিরোধী, দু’দলের কাছেই নন্দীগ্রাম প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে গিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেল শুভেন্দু অধিকারীরা। পাল্টা জবাব দেন শুভেন্দু। বিধানসভা ভোটের মতোই কি পঞ্চায়েত লড়াইয়ে নজর কাড়বে নন্দীগ্রাম ?

শুভেন্দু বনাম অভিষেক

গত বৃহস্পতিবার নবজোয়ার যাত্রা নিয়ে শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়শুভেন্দু অধিকারীর নাম না করেই তাঁকে সরাসরি চ্যালেঞ্জ জানান অভিষেক। বলেন, 'নন্দীগ্রামের শান্তির মাটিতে আগুন লাগানো বা অশান্তি করার চেষ্টা করেছে, সেই গদ্দারদের জামানত আগামী দিন বাজেয়াপ্ত হতে চলেছে। গদ্দারদের বলব, যদি ক্ষমতা থাকে তাহলে চণ্ডীপুরের যেখান থেকে শুরু করেছি, আর নন্দীগ্রামের বাসস্ট্যান্ড, যেখানে শেষ করব, ২০ কিলোমিটার মানুষের সমর্থন নিয়ে। এখন ক'টা বাজে, রাত ৯টা ১০। এখনও মানুষের ভিড়। ক্ষমতা আছে?' তিনি আরও বলেন, ' লোডশেডিং করে জেতানো নেতা। এ হতে পারে না। অন্ততপক্ষে ৫০ হাজারের বেশি ব্যবধানে, যদি আগামী দিন নতুন করে নির্বাচন হয়, কোর্টের রায়ে, নতুন করে আগামীদিন তৃণমূল কংগ্রেসের প্রার্থী এই আসনে জিতবেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। ' 

পাল্টা জবাব দিতে ছাড়েননি শুভেন্দুও। তিনি বলেন, ' ২০১১ সালে হাজার হাজার বিরোধী দলের কর্মী শহীদ হয়ে, আপনার পিসিকে মুখ্যমন্ত্রী করেছিলাম। তাই আপনি তিন হাজার পুলিশ নিয়ে বড় বড় কথা বলছেন। এবার ডায়মন্ডহারবারে ভোট হলে অভিষেক হারবে ' 

একদিনে পঞ্চায়েত ভোট করার বিরুদ্ধে প্রথম থেকেই সুর চড়িয়েছিলেন শুঙেন্দু অধিকারী। তিনি বলেন, ' রাজ্যে ৪২ হাজার পুলিশ দিয়ে ৭০ হাজার বুথে এক দিনে ভোট করাবে! এ তো মৃত্যুকে ডেকে আনা। আধাসেনা দিয়েই ভোট হবে। তৃণমূলের বিরুদ্ধে প্রতিরোধ বাড়বে' ।

হুঙ্কার-পাল্টা হুঙ্কারে ক্রমেই বাতাস ভারী নন্দীগ্রামের। হবে কি শান্তিপূর্ণ মনোনয়ন পেশ ? তাকিয়ে রাজ্যবাসী। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget