এক্সপ্লোর

Paray Sikkhalay: শুরু হচ্ছে পাড়ায় শিক্ষালয়, জায়গা খুঁজে প্রস্তুতি খতিয়ে দেখলেন কাউন্সিলররা

Paray Sikkhalay: জায়গা খুঁজে প্রস্তুতি খতিয়ে দেখলেন কাউন্সিলররা। ১৩ নম্বর ওয়ার্ডের ক্যানাল ইস্ট রোডে তৈরি হচ্ছে মুক্তমঞ্চ। পাটুলির মাঠেও বসবে স্কুল

কলকাতা: ৭ ফেব্রুয়ারি থেকে প্রাক প্রাথমিক থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শুরু হচ্ছে পাড়ায় শিক্ষালয় (Paray Sikkhalay)। জায়গা খুঁজে প্রস্তুতি খতিয়ে দেখলেন কাউন্সিলররা। ১৩ নম্বর ওয়ার্ডের ক্যানাল ইস্ট রোডে তৈরি হচ্ছে মুক্তমঞ্চ। পাটুলির মাঠেও বসবে স্কুল।

করোনাকালে (Covid19) রাজ্য সরকারের (West Bengal) নতুন প্রকল্প পাড়ায় শিক্ষালয় (Paray Sikkhalay) শুরু হতে চলেছে ৭ ফেব্রুয়ারি। তার আগেই রায়গঞ্জে (Raiganj) খুদেদের খোলা জায়গায় ক্লাস নেওয়া শুরু করলেন শিক্ষকরা। এদিকে, পাড়ায় শিক্ষালয় চালু নিয়ে অভিভাবকদের নিয়ে বৈঠক করলেন উলুবেড়িয়ার মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

৩ ফেব্রুয়ারি থেকে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হচ্ছে। খুলছে কলেজ, বিশ্ববিদ্যালয়ও। কিন্তু, ছোটদের স্কুল বন্ধ প্রায় ২ বছর ধরে। ছোটদের অনেকেই অনলাইনে পড়াশোনা থেকে বঞ্চিত হয়েছে। এই পরিস্থিতিতে ‘পাড়ায় শিক্ষালয়’ নামে নতুন প্রকল্প নিয়েছে রাজ্য সরকার। ৭ ফেব্রুয়ারি থেকে রাজ্যে এই প্রকল্প শুরু হওয়ার কথা থাকলেও, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে শুরু হয়ে গেল পাড়ায় শিক্ষালয়। ক্লাস নিলেন প্রাথমিক স্কুলের শিক্ষকরা।

খুদে পড়ুয়াদের বইখাতা নিয়ে হুটোপুটি ছুটোছুটি উচ্ছ্বাস আর আনন্দ। অনেক দিন বাদে যেন ছোটদের চেনা ছবি ধরা পড়ল স্টেশন কলোনি এলাকায়। দুবছর পর ক্লাস হওয়ায় খুশি ছাত্ররা। রায়গঞ্জের শিক্ষক গৌরাঙ্গ হাসান বলেন, '৭ তারিখ হওয়ার কথা। তার আগে এই কার্যক্রম শুরু করলাম।‘ শিক্ষকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পড়ুয়াদের অভিভাবকরা। এক অভিভাবক প্রিয়ঙ্কা দত্তের কথায়, “শিশুরা এতদিন বাদে শিক্ষার পরিবেশ ফিরে পেয়েছে। এতে শিশুমনে এতদিনের ক্লান্তি দূর হল।‘

এ দিকে, পাড়ায় শিক্ষালয় চালু হওয়ার আগে উলুবেড়িয়ার মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অভিভাবকদের সঙ্গে আলোচনায় বসেন। কোভিড স্বাস্থ্যবিধি মেনে কীভাবে ক্লাস শুরু করা যায় সেই নিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলেন শিক্ষকরা। মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত বলেন, “স্কুলে পড়াশোনা না হওয়ার কারণে স্কুলে ড্রপ আউটের সংখ্যা বাড়ছে। নিয়মিত পড়াশোনার মধ্যে না থাকার কারণে ছাত্রদের অধিকাংশই পড়াশোনা করার অভ্যেস হারিয়ে ফেলেছে। অনেকের মোবাইলে আসক্তি বাড়ছে।‘’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবার থেকে প্রতিমাসে কবে ‘টাকা-ট্রান্সফার’ ? “সেপ্টেম্বর থেকে এই তারিখের মধ্যে..”
অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবার থেকে প্রতিমাসে কবে ‘টাকা-ট্রান্সফার’ ? “সেপ্টেম্বর থেকে এই তারিখের মধ্যে..”
Dilip Ghosh : 'বেআইনিভাবে টাকা নিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি', তালিকায় কতজন জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ
'বেআইনিভাবে টাকা নিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি', তালিকায় কতজন জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget