এক্সপ্লোর

Paresh Adhikari: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ, এবার ডিভিশন বেঞ্চে গেলেন পরেশ

Paresh Adhikari Calcutta HC on SSC Scam: সিঙ্গল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে গেলেন পরেশ অধিকারী। শিক্ষা প্রতিমন্ত্রীর ঘনিষ্ট সূত্রে এমনটাই খবর। 

কলকাতা: স্কুল সার্ভিস কমিশনে, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Adhikari) মেয়ের নিয়োগে দুর্নীতির মামলায়, বেনজির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta Highcourt)। মঙ্গলবারই শিক্ষা প্রতিমন্ত্রীকে সিবিআইয়ের (CBI) কাছে হাজিরার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একাদশ-দ্বাদশের নিয়োগে দুর্নীতির মামলাতেও মঙ্গলবারই সিট তৈরি করে সিবিআইকে তদন্তের নির্দেশ দেয় আদালত। যদিও সিঙ্গল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে গেলেন পরেশ অধিকারী। শিক্ষা প্রতিমন্ত্রীর ঘনিষ্ট সূত্রে এমনটাই খবর।                                                                                            

মেয়ের নিয়োগে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে চরম অস্বস্তিতে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। মঙ্গলবারই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। বর্তমানে কোচবিহারের ইন্দিরা বালিকা বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে চাকরি করছেন। অভিযোগ, ২০১৮ সালে পরেশ অধিকারী ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে যোগ দেওয়ার পরই তাঁর মেয়ের সরকারি স্কুলে চাকরি হয়ে যায়। 

আরও পড়ুন, 'শিক্ষাপ্রতিমন্ত্রীর মেয়ে বলেই চাকরি, দুর্নীতিতে প্রশয় দিচ্ছেন মুখ্যমন্ত্রী', চাকরি কেলেঙ্কারি নিয়ে সরব সুজন

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে, এই দুর্নীতির অভিযোগে মামলা করেন ববিতা সরকার নামে এক চাকরিপ্রার্থী। প্রথম মেধাতালিকায় পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নামই ছিল না। কিন্তু, নতুন মেধাতালিকায় তাঁর নাম এক নম্বরে চলে আসে। এর ফলে ববিতা সরকারের থেকে কম নম্বর পেয়েও, তৃণমূল নেতা পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা চাকরি পেয়ে যান বলে অভিযোগ। 

মঙ্গলবার সেই মামলার শুনানিতে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূল বিধায়ক এবং বর্তমানে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং তাঁর মেয়েকে মামলার পক্ষ করার নির্দেশ দেন। 

এদিকে, গত সপ্তাহেই SSC’র গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগে দুর্নীতি নিয়েও কলকাতা হাইকোর্টে চাঞ্চল্যকর রিপোর্ট দিয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের কমিটি। এ সপ্তাহের শুরুতেই একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দিল আদালত। 

সেরা শিরোনাম

Koel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
Mamata Banerjee : '১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে'', কাদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
'১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে'', কাদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
West Bengal News Live : সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল
সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল
Nandigram IC Change: উপনির্বাচনের আগে নন্দীগ্রাম থানার আইসি বদল, কে হলেন?
উপনির্বাচনের আগে নন্দীগ্রাম থানার আইসি বদল, কে হলেন?

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget