এক্সপ্লোর

Park Circus Shootout: পার্ক সার্কাসে গুলিকাণ্ডে মৃত তরুণীর মাকে ফোন মুখ্যমন্ত্রীর, ৫ লক্ষ অর্থসাহায্য-ভাইয়ের চাকরির আশ্বাস

Mamata Banerjee On Park Circus Shoot out: ‘দিদি ফোন করেছিলেন। সান্ত্বনা দিলেন। বলেন যে আমি তো মেয়েকে ফেরত দিতে পারব না। আমি পাশে দাঁড়ানোর চেষ্টা করব। যতটা পারব করব।'

অরিত্রিক ভট্টাচার্য, হাওড়া: পার্ক সার্কাসে পুলিশকর্মীর ছোড়া এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন নিরীহ মহিলা। সেই হাড়হিম করা ঘটনার পর হাওড়ার দাসপুরে রিমার বাড়িতে শোকের ছায়া। পরিবারের একমাত্র রোজগেরে মেয়েকে হারিয়ে কান্নায় লুটিয়ে পড়লেন মা। আকস্মিক ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার। এই ঘটনার পর আজ মৃত তরুণীর মাকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

মমতার ফোন

এদিন মৃতার মা কথা বলতে গিয়েও কান্নায় ভেঙে পড়েন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছেন একথা জানিয়েই  তিনি বলেন, ‘ দিদি ফোন করেছিলেন। সান্ত্বনা দিলেন। বলেন যে আমি তো মেয়েকে ফেরত দিতে পারব না। আমি পাশে দাঁড়ানোর চেষ্টা করব। যতটা পারব করব। মুখ্যমন্ত্রীর তরফ থেকে পরিবারকে ৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে। চেয়েছেন ভাইয়ের বায়োডেটা। চাকরির ব্যবস্থা করবেন বলেছেন। আর আমার স্বামীর অবস্থার কথা জিজ্ঞেস করলেন। এই বয়সে আর কাজ করতে পারবেন না শুনে বলেন ছোটখাটো দোকান করার ব্যবস্থা করে দেবেন।" 

'তছনছ সংসার'

আর অভিযুক্ত-মৃত পুলিশের এই কাজ প্রসঙ্গে মৃতার মা বলেন, "আমি দিদিকে বলেছি, এরকম লোককে না রাখাই ভাল। আজ আমার সংসার তছনছ হয়ে গেল।" 

প্রসঙ্গত পার্ক সার্কাসে পুলিশকর্মীর ছোড়া এলোপাথাড়ি গুলিতে, মৃত্যু হয়েছে হাওড়ার বাসিন্দা, ২৮ বছরের রিমা সিংহের। পরিবারের একমাত্র রোজগেরে সদস্য রিমা, ফিজিওথেরাপির প্রশিক্ষণ নিতেন। শুক্রবার বিয়ের পাকা দেখা থাকলেও, সেই কাজে বেরিয়েছিলেন। কিন্তু, আর ফেরা হল না। শুক্রবারও কাজের সূত্রেই বেরিয়েছিলেন রিমা। কে জানত, পথে এই বিপদ অপেক্ষা করে রয়েছে! দুপুরে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অদূরে, কলকাতা পুলিশের কর্মী যখন SLR থেকে এলোপাথাড়ি গুলি ছুড়ছেন। দুর্ভাগ্যক্রমে ঠিক তখনই সেখান দিয়ে যাচ্ছিলেন রিমা। কিছু বোঝার আগেই গুলি ছুটে এসে লাগে তাঁর শরীরে। হাসপাতালে নিয়ে যেতে যেতেই মৃত্যু হয়। 

সম্প্রতি রিমার বিয়ের কথা শুরু হয়েছিল। শুক্রবার ছিল পাকা দেখা। শুক্রবার এই ঘটনার খবর পেয়ে রিমার বাড়িতে আসেন, সেই ব্যক্তি। যে মেয়ের কন্যাদানের জন্য মা-বাবা মনে মনে তৈরি হচ্ছিলেন, এখন তাঁর শেষকৃত্য করতে হবে তাঁদের। নিয়তি যে এই দিনও দেখাবে, কে জানত। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
BJP News: 'পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না', মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের
'পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না', মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের
BJP News: BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
Shantiniketan Encounter: শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget