এক্সপ্লোর

House Collapse: ভোরে কেঁপে উঠল মেয়রের পাড়া! রাস্তায় ভেঙে পড়ল বাড়ির কার্নিশ

Kolkata News: ভোরের দিকে এই ঘটনা ঘটায় প্রাণহানি বা জখম হওয়ার ঘটনা ঘটেনি। তবে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ক্ষতি হয়েছে।

সত্যজিৎ বৈদ্য, চেতলা: গার্ডেনরিচ (Garden Reach House Collapse), বিরাটির পর এবার চেতলা। খোদ মেয়রের ওয়ার্ডে ভেঙে পড়ল পুরনো বাড়ির তিনতলার কার্নিস। কার্নিস ভেঙে কংক্রিটের চাঙর আছড়ে পড়ে রাস্তা-ফুটপাতের উপর। ভোরের দিকে এই ঘটনা ঘটায় প্রাণহানি বা জখম হওয়ার ঘটনা ঘটেনি। তবে এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ি।

রবিবার ভোর সাড়ে ৪টে নাগাদ কলকাতা পুরসভার (KMC) ৮২ নম্বর ওয়ার্ডের ১/৩এ, পরমহংসদেব রোডে তিনতলা বাড়ির কার্নিস ভেঙে পড়ে ফুটপাতের ওপর। সেই সময় আশেপাশে লোকজন না থাকায়, বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।  

স্থানীয় এক বাসিন্দা বলেন, 'ভোর পাঁচটা হবে হয়তো। হঠাৎ শুনি বিকট আওয়াজ। তারপর দরজা খুলে দেখি এমন ঘটনা। এখানে ওষুধের দোকান, লোকজনের ভিড় থাকে। বাচ্চারা ছোটাছুটি করে। বড় ক্ষতি হয়ে যেত।'

কয়েকদিন আগেই কলকাতার গার্ডেনরিচে (Garden Reach Building Collapse) মাঝরাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গোটা একটি নির্মীয়মাণ বাড়ি (House Collapse)। ১২ জনের মৃত্যু হয়েছিল সেই ঘটনায়। তারপর থেকে কলকাতা ও লাগোয়া এলাকায় পরপর ঘটেছে বাড়ি সংক্রান্ত একাধিক দুর্ঘটনা। বিরাটির শরৎ কলোনিতে বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে এক মহিলার। এটাও নির্মীয়মাণ আবাসন। আবাসন থেকে ভেঙে মাথায় ইট পড়ে মৃত্যু হয় মহিলার। নির্মীয়মান আবাসনের নীচে দাঁড়িয়েছিলেন পাশের বাড়ির বাসিন্দা এক মহিলা। আচমকাই ওই আবাসন থেকে ইট ভেঙে মহিলার মাথায় পড়ে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কোনও সুরক্ষা বিধি না মেনেই আবাসন নির্মাণ হচ্ছিল, দাবি মৃতার স্বামীর। মৃতার পরিবারের দাবি, সব জেনেও চুপ ছিলেন কাউন্সিলর। যদিও অভিযোগ মানতে চাননি স্থানীয় কাউন্সিলর।

পিকনিক গার্ডেনেও 'বিপদ'
শনিবার পিকনিক গার্ডেনে ভেঙে পড়ে একটি চারতলা বাড়ির একাংশ। এক্ষেত্রেও বাড়িটি নির্মীয়মাণ বহুতল ছিল। বাড়িতে রঙের কাজ চলাকালীন নীচে দাঁড়িয়ে থাকা মোটরবাইকের উপর ভেঙে পড়ে সিমেন্টের চাঙড়। অল্পের জন্য রক্ষা পান এক ব্যক্তি। এখানেও অভিযোগ উঠেছে বাড়িটি বেআইনি ভাবে তৈরি করা হচ্ছিল।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: জন্মদিনের কেক খেয়েই মৃত্যু? ১০ বছরের একরত্তির প্রাণ কাড়ল কী?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget