এক্সপ্লোর

Partha Chatterjee: দূরত্ব বাড়িয়েছে দল, মুখেও আনে না নাম, তা-ও তৃণমূলেরই পাশে, ফের বার্তা পার্থর

Partha on TMC:উপনির্বাচনের ফলের দিন তৃণমূলের দিনটা ভাল না গেলেও, দলের পাশেই দাঁড়ালেন পার্থ।

পার্থপ্রতিম ঘোষ, প্রকাশ সিনহা, কলকাতা: গ্রেফতার হওয়ার পর পরই ছেঁটে ফেলা হয়েছিল তাঁকে। একসময় দলের দু'নম্বর নেতা বলে গন্য হলেও, আজ তাঁর নাম বড় একটা মুখেও আনেন না তৃণমূল নেতৃত্ব। কিন্তু দল তাঁকে ঝেড়ে ফেলার চেষ্টা করলেও, এখনও তৃণমূলের পাশেই যে রয়েছেন তিনি, ফের একবার বুঝিয়ে দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। জানিয়ে দিলেন, তৃণমূল আরও বাড়বে। এ দিন তিন রাজ্যের ভোটের ফল নিয়েও মন্তব্য করেন তিনি (Partha on TMC)। 

একসময় দলের দু'নম্বর নেতা বলে গন্য হতেন পার্থ

রাজ্যের একমাত্র উপনির্বাচনে বৃহস্পতিবার নিজেদের দখলে থাকা সাগরদিঘি আসন হাতছাড়া হয়েছে তৃণমূলের। ত্রিপুরায় সাড়া জাগিয়েও খাতা খুলতে পারেনি দল। মেঘালয়ের ভোট প্রচারে 'বাংলা মডেল' তুলে ধরলেও, সেখানে ডাবল ডিজিট থেকে অনেকটা দূরেই থেমে যেতে হয়েছে। অর্থাৎ তিন রাজ্যের বিধানসভা নির্বাচন এবং সাগরদিঘির উপনির্বাচনের ফলের দিন তৃণমূলের দিনটা ভাল না গেলেও, দলের পাশেই দাঁড়ালেন পার্থ। জানিয়ে দিলেন, "তৃণমূল দলটি থাকার, থাকবে। আরও বাড়বে।" 

নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার পার্থ, শান্তিপ্রসাদ সিন্হা, চন্দন মণ্ডল-সহ ১৩ জনকে ফের আলিপুর আদালতে তোলা হয়। আদালতে যাওয়ার পথে ফের একবার দলের পাশে দাঁড়ান তৃণমূলের প্রাক্তন মহাসচিব এবং রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সাগরদিঘির উপনির্বাচনে দলের হার বা মেঘালয়ের ফল নিয়েও প্রশ্নের জবাব দেন তিনি। সাগরদিঘির হার নিয়ে প্রশ্ন করলে বলেন, "দল নিশ্চয়ই পর্যালোচনা করবে।" ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড নিয়ে প্রশ্ন করলেও একই জবাব আসে। পার্থ বলেন, "বললাম তো, দল পর্যালোচনা করবে।"

আরও পড়ুন: Mamata Banerjee: জোট হবে মানুষের সঙ্গে, '২৪-এ কারও হাত ধরবে না তৃণমূল, জানিয়ে দিলেন মমতা

নিয়োগ দুর্নীতির মামলায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা নগদ এবং সোনা ও হিরের অলঙ্কার উদ্ধার, তাঁর গ্রেফতারির ছ'দিন পর, পার্থকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। দল থেকে তাঁকে সাসপেন্ডও করা হয়। এর পর যত সময় গিয়েছে, পার্থর সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন তৃণমূল নেতৃত্ব। দল তাঁর সঙ্গে দূরত্ব তৈরি করলেও, ধারাবাহিকভাবে দলের পাশে দাঁড়িয়েছেন পার্থ, সে দলের পাশে থাকার বার্তাই হোক, বা প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানানোই হোক।

গ্রেফতারির ছ'দিন পর, পার্থকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব

এর আগে তৃণমূলের উদ্দেশে ডিসেম্বর মাসকে ডেডলাইন করে বার বার হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সময়ও দলের পাশে থাকার বার্তা শোনা গিয়েছিল পার্থর গলায়। বলেছিলেন, "তৃণমূলের কোনও ক্ষতি কেউ করতে পারবে না।" রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের ফলও তৃণমূলের পক্ষে যাবে বলেও বার্তা দিয়েছেন পার্থ। যদিও এ নিয়ে উচ্চবাচ্য করতে নারাজ জোড়াফুল শিবির।

সেরা শিরোনাম

TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
Weather Update: ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?
ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget