এক্সপ্লোর

Primary Recruitment Scam:প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্য়ায় ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলরকে ফের তলব ইডি-র

ED Summons TMC Councilor :প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর পার্থ সরকারকে ওরফে ভজাকে ফের তলব করল ইডি।

প্রকাশ সিনহা, কলকাতা: প্রাথমিক নিয়োগ (Primary Recruitment Scam) দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর পার্থ সরকারকে (TMC Councilor Partha Sarkar Summoned By ED) ওরফে ভজাকে ফের তলব করল ইডি। পার্থ চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ প্রোমোটার রাজীব দেকেও তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই প্রোমোটারের সংস্থার মাধ্য়মে নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছিল বলে আশঙ্কা ইডির। সেই কারণেই রাজীব দেকে জিজ্ঞাসাবাদের জন্য় তলব করা হল। গত বছরের ডিসেম্বরে কলকাতা পুরসভার ১২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সরকারকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি তিনি। তাই ফের তাঁকে তলব করা হল।

কী হল?
বেহালার বাসিন্দা পার্থ সরকারকে গত মাসে নোটিস পাঠায় ইডি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ সরকার ওরফে ভজার বাড়িতে গিয়ে তল্লাশিও চালিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, তাতে একাধিক আপডেট পাওয়া যায়। ইডি আরও জানাচ্ছে, হাজিরার জন্য ৩ সপ্তাহ সময় চেয়েছিলেন পার্থ। সেই সময় শেষ। তাই তাঁকে নতুন করে নোটিস পাঠিয়ে আগামী সপ্তাহে ইডি দফতরে হাজির থাকতে বলা হয়েছে। কেন্দ্রীয় এজেন্সির দাবি, কুন্তল ঘোষের থেকে মোটা অঙ্কের টাকা পৌঁছত 'ভজা'-র কাছে। সেখান থেকে সেই টাকা পেতেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এই সংক্রান্ত তথ্যপ্রমাণ সামনে রেখে পার্থ সরকার ওরফে ভজাকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা, সূত্রের খবর এমনই। কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা আরও জানতে চান, তাঁর থেকে টাকা আর ঠিক কোথায় কোথায় পৌঁছেছে? কোন কোন প্রভাবশালী রয়েছেন এই তালিকায়? এই সমস্ত জানতেই ফের নোটিস।
পাশাপাশি, পার্থ চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এক প্রোমোটারকেও তলব করা হয়েছে বলে খবর। ওই প্রোমোটারের নাম রাজীব দে। ইডি আধিকারিকদের দাবি, প্রোমোটিংয়ের মাধ্যমে পার্থ চট্টোপাধ্যায়ের কালো টাকা সাদা করার একটা চেষ্টা চলত। এই তথ্যের সত্যতা যাচাই করতে রাজীব দে-কে তলব করা হয়েছে, বলে খবর।

আর যা...
দিনদশেক আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে নতুন রিপোর্ট পেশ করেছিল ইডি। রাজ্যের উদ্দেশে মন্তব্য বিচারপতি সিনহা বলেন, 'আন্দোলনকারীরা অনেকদিন ধরে আন্দোলন করছেন, তদন্ত তদন্তের মতো চলছে। ঠিক কবে এই তদন্ত বা বিচারপ্রক্রিয়া শেষ হবে কেউ জানে না। কিন্তু এর মধ্যে চাকরিপ্রার্থীদের বয়স বেড়ে যাবে। এই নিয়োগের জট খোলা দরকার। নতুন করে টেট হয়েছে, আরও যোগ্য প্রার্থী আসবে। এই সব নিয়মিত করার জন্য কিছু করা দরকার।'

 

আরও পড়ুন:রেললাইনে পড়ে বস্তাবন্দি দেহ, চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের বাখরাবাদে

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget