এক্সপ্লোর

Partha Chatterjee: 'হৃদয়ে নাম লিখলে, তা রয়ে যাবে', নাকতলার পুজোয় নাম নেই, মনখারাপ পার্থর?

Naktala Udayan Sangha: পুজোর ব্যানার থেকেও উধাও তাঁর নাম। এই বছর থেকে নাকতলার পুজোর চিফ অ্যাডভাইসর হলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। 

কলকাতা: অত্যন্ত দক্ষ পুজো সংগঠক অরূপ, আলিপুর কোর্টে পেশের সময় এমনটাই বললেন পার্থ চট্টোপাধ্যায়। এ দিন তিনি আরও বলেন, তবে হৃদয়ে নাম লিখলে, তা রয়ে যাবে। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতারির পরেই নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোয় ব্রাত্য পার্থ চট্টোপাধ্যায়। পুজোর ব্যানার থেকেও উধাও তাঁর নাম। এই বছর থেকে নাকতলার পুজোর চিফ অ্যাডভাইসর হলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস।

জোরকদমে পুজোর প্রস্তুতি (Durga Puja 2023)  শুরু হয়ে গেছে নাকতলা উদয়ন সঙ্ঘে। পুজোর এবার ৩৮ তম বর্ষ। তাদের থিম হৃদয়পুর। তাই কি আজ এমন মন্তব্য করলেন তিনি? তাহলে কি মন খারাপ হল প্রাক্তন উদ্যোক্তার? অন্যদিক থেকে রাজনৈতিক মহলের প্রশ্ন, নাকতলার হৃদয়পুর থেকে কি এবার পাকাপাকিভাবে বিদায় নিলেন পার্থ চট্টোপাধ্য়ায়?  

গত মাসের শেষের দিকেই পার্থ চট্টোপাধ্য়ায়ের (Partha Chatterjee) পাড়ার পুজোর প্রস্তুতিতে দেখা গিয়েছিল স্থানীয় বিধায়ক ও মন্ত্রী অরূপ বিশ্বাসকে। তাহলে কি দায়িত্ব হাতবদল হল? এমন জল্পনা শুরু হয়েছিল তখনই। যদিও  জল্পনা উড়িয়ে বললেন তৃণমূল বিধায়ক বলেছিলেন ১৭ বছর পর ডাক পেয়ে এসেছি।

নাকতলা উদয়ন সঙ্ঘের (Naktala Udayan Sangha) পুজো বরাবর পার্থ চট্টোপাধ্যায়ের পুজো বলেই পরিচিত ছিল। কিন্তু নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতারির পর দল তাঁর সঙ্গে দূরত্ব তৈরি করেছে। তৃণমূল থেকে সাসপেন্ড হয়েছেন একদা নম্বর টু। বাদ পড়েছেন মন্ত্রিসভা থেকেও! হাতে থাকা দফতরের দায়িত্ব গেছে অন্য়দের হাতে। সেই সঙ্গে নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোতেও যেন ব্রাত্য তিনি।

একসময়ে যিনি ছিলেন সর্বময় কর্তা, আজ পুজোর ব্যানার থেকে উধাও হয়ে গিয়েছে তাঁর নাম। পার্থ চট্টোপাধ্য়ায়ের পাড়ার ক্লাবে চিফ অ্য়াডভাইসর করা হয়েছে টালিগঞ্জের বিধায়ক ও বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসকে। সবমিলিয়ে সাধের সংগঠনেক কোথাও তাঁর নামের চিহ্নমাত্র নেই। তাই আজ কার্যত আবেগপ্রবণ হয়েই এমন মন্তব্য করলেন নাকতলার প্রাক্তন উদ্যোক্তা পার্থ চট্টোপাধ্যায়।

উল্লেখ্য, আজও ফের পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আর্জি খারিজ করে দেয় কোর্ট। অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আর্জি জানিয়েছf জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রীর। 'অধ্যাপকদের অবসরের বয়স ৬০ থেকে ৬৫ করার সিদ্ধান্ত সরকারের। অবসরের বয়স বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের, আমার নয়, অনুমতি দিয়েছিলেন রাজ্যপাল'। এসএসসি কর্তাদের মেয়াদ বৃদ্ধির প্রসঙ্গে দাবি পার্থ চট্টোপাধ্য়ায়ের। যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি দেওয়ার অভিযোগ সিবিআইয়ের। 

সেরা শিরোনাম

Bad Road Conditions: কলকাতা থেকে মালদা, পুজোর আগে রাজ্য জুড়ে রাস্তার মরণফাঁদ, চলছে মেরামতির কাজও
কলকাতা থেকে মালদা, পুজোর আগে রাজ্য জুড়ে রাস্তার মরণফাঁদ, চলছে মেরামতির কাজও
Teacher Protest : কারও চাকরি যাবে না...সরকারি আশ্বাসের পরেও পথে কম্পিউটার শিক্ষকরা, কী দাবি?
কারও চাকরি যাবে না...সরকারি আশ্বাসের পরেও পথে কম্পিউটার শিক্ষকরা, কী দাবি?
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত
Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget