এক্সপ্লোর

Partha Chatterjee: ‘৩০০ দিনের বেশি জেলে, মরে গেলে বিচার করবেন’? আদালতে গলা ধরে এল পার্থর

SSC Case: মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হয় পার্থকে। সেখানেই বিচারকের সামনে কাতর আর্তি শোনা গেল তাঁর গলায়।

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর এক বছর কাটতে চলেছে। সেই নিয়ে আদালতে কার্যত বিধ্বস্ত অবস্থায় ধরা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তিনি মারা গেলে তবেই কি বিচার পাবেন, বিচারকের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিলেন। আদালতে সওয়াল করতে গিয়ে গলাও ধরে এল পার্থর (SSC Case)। 

মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হয় পার্থকে। সেখানেই বিচারকের সামনে কাতর আর্তি শোনা গেল তাঁর গলায়। এ দিন আদালতে পার্থর স্বাস্থ্য়ের দোহাই দিয়ে মেডিক্য়াল টেস্টের কথা বলেন তাঁর আইনজীবী। সেই সময়ই হাতজোড় করে কথা বলতে চান বলে আর্জি জানান পার্থ। অনুমতি পেয়ে তিনি বলেন, "জেল সুপার একটি হাসপাতালে লিখে দিয়েছেন। কিন্তু হাসপাতাল ১০ দিন পর রিপোর্ট ব্যাক করছে। অর্থাৎ এক জন আক্রান্ত হবেন, আর তার ১০ দিন পর চিকিৎসক দেখবেন?"

পার্থর এই কথা শুনে বিচারক জানান, বিষয়টি তিনি দেখবেন। তার জন্য লিখিত আবেদন করতে হবে। তাতে ধরা গলায় পার্থ বলে ওঠেন, "মরে গেলে আর কী বিচার হবে? ৩০০ দিনের বেশি জেলে আছি আমি।" এর পর পার্থর আইনজীবী জানান, তাঁরা জামিনের আবেদন করছেন না। কিন্তু জেলের ভিতরে চিকিৎসার ব্যবস্থা করা হোক।

আরও পড়ুন: Chiranjeet Chakraborty: “এ তো লোক ঠকানো! আগেও বলেছিলাম, লাভ হয়নি”, তৃণমূলে বায়রনের অন্তর্ভুক্তিতে অখুশি চিরঞ্জিৎ

এর আগে, গতকালই পার্থর বিরুদ্ধে সব হন তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী। নিয়োগ দুর্নীতি মামলায় অর্পিতার পক্ষে সওয়াল করতে গিয়ে, তাঁর আইনজীবী জানান, পুরোটাই পার্থ নিয়ন্ত্রণ করতেন। অর্পিতার বাড়ি থেকে যে ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে, সে টাকাও পার্থরই। আদালতে ঢোকার সময় এ দিন সেই নিয়ে প্রশ্ন করা হয় পার্থকে। তিনি যদিও মুখে কুলুপ এঁটেছিলেন।

অন্য দিকে, নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পর পরই পার্থর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তৃণমূল। এখনও তাঁকে নিয়ে কড়া অবস্থানই নিয়ে আসছে দল। পার্থ যদিও বরাবরই দলের পাশে থাকার বার্তা দিয়েছেন। সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জয়ী বায়রন বিশ্বাস সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন। সেই নিয়ে সমালোচনার বন্য়া বয়ে গেলেও, এ দিনও দলের পাশেই থাকতে দেখা গিয়েছে পার্থকে। বায়রনের পর আরও অনেকেই তৃণমূলে এসে উঠবেন বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন পার্থ।

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Ghatal Update: নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
Bankura News: বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ
বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget