এক্সপ্লোর

CBI: বৃহত্তর ষড়যন্ত্র, অন্যতম মাস্টারমাইন্ড পার্থ, চার্জশিটে উল্লেখ সিবিআইয়ের: সূত্র

SSC Scam: এসএসসি দুর্নীতিতে কার কী ভূমিকা ছিল, চার্জশিটের পরতে পরতে তার উল্লেখ রয়েছে।

কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) চার্জশিট জমা দিল সিবিআই (CBI)। এসএসসির গ্রুপ সি মামলায় প্রথম চার্জশিট পেশ করল সিবিআই। এর আগে ১৭২ পাতার চার্জশিট জমা দিয়েছিল ইডি। এবার চার্জশিট জমা দিল সিবিআই। দুর্নীতির তদন্ত শুরুর ৫১ দিনের মাথায় চার্জশিট জমা দিল সিবিআই। জানা গিয়েছে, সিবিআইয়ের দেওয়া চার্জশিটের মধ্যে পার্থ চট্টোপাধ্যায় সহ ১৬ জনের নাম রয়েছে। পার্থ চট্টোপাধ্যায়সহ (Partha Chatterjee) চার্জশিটে নাম রয়েছে কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহার। তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রসহ একাধিক ধারার উল্লেখ রয়েছে তাতে। এসএসসি দুর্নীতিতে (SSC Scam) কার কী ভূমিকা ছিল, চার্জশিটের পরতে পরতে তার উল্লেখ রয়েছে। বৃহত্তর ষড়যন্ত্র এবং এর অন্যতম মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। চার্জশিটে (Charge Sheet) উল্লেখ রয়েছে এমনটাও। এমনটাই খবর সূত্রের।

সিবিআই (CBI) সূত্রে খবর, কলকাতা হাইকোর্টের নির্দেশে তারা প্রথম যে এফআইআর দায়ের করেছিল সেখানে ৫ জনের নাম ছিল। তাঁদের মধ্যে প্রথম নাম ছিল শান্তিপ্রসাদ সিন্‌হা। দ্বিতীয় নাম সমরজিৎ আচার্য, তৃতীয় নাম সৌমিত্র সরকার, চতুর্থ নাম অশোক সাহা এবং পঞ্চম নাম কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এই এফআইআরে (FIR) নাম থাকা প্রত্যেকেরই আজকের চার্জশিটে নাম রয়েছে। এই পাঁচজনের মধ্যে ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অশোক সাহা এবং শান্তিপ্রসাদ সিন্‌হা গ্রেফতার হন গত ১১ অগস্ট। এরপর ১৫ সেপ্টেম্বর গ্রেফতার হন কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Ganguly)।

আরও পড়ুন - Dilip Ghosh: 'তথ্য প্রমাণ নষ্টের জন্য তদন্তের নাটক করছে সিআইডি ?' বিস্ফোরক দিলীপ

এর আগে এসএসসির গ্রুপ সি (SSC Group C) কর্মী নিয়োগে দুর্নীতির মামলায় এফআইআর করেছিল সিবিআই। এসএসসির মোট ৪টি মামলায় এফআইআর দায়ের করেছিল কেন্দ্রীয় এজেন্সি। সিবিআইয়ের নতুন এফআইআরে শান্তিপ্রসাদ সিন্হা-সহ মোট ৫ জনের নাম ছিল। আরটিআইয়ের মাধ্যমে ঘুরপথে দুর্নীতি হত বলে বিস্ফোরক অভিযোগ করা হয়েছিল সিবিআইয়ের এফআইআরে। এফআইআরে নাম ছিল কল্যাণময় গঙ্গোপাধ্যায়েরও। গত ১৫ সেপ্টেম্বর এসএসসি দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। টানা জেরার পরে গ্রেফতার করা হয় কল্যাণময়কে। পার্থ চট্টোপাধ্যায়, ২ এসএসসি কর্তা, মিডলম্যানের পরে গ্রেফতার হন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। ভুয়ো নিয়োগপত্রে কল্যাণময়ের সই রয়েছে বলে অভিযোগ করেছিল সিবিআই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, খারিজ আগাম জামিনের আবেদন
চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, খারিজ আগাম জামিনের আবেদন
NEET Protest: ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
Rajeev Kumar Wife: রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে
রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে
Indranil Sen: তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget