এক্সপ্লোর

Partha Chatterjee Naktala Udayan: যে পুজো কমিটির অ্যাম্বাসাডর হন প্রসেনজিত্‍, ঋতুপর্ণা, নুসরতরা,সেখানে অর্পিতা কী করে?

যে পুজো কমিটির অ্যাম্বাসাডর হন প্রসেনজিত্‍, ঋতুপর্ণা, নুসরত, অপরাজিতা আঢ্যর মতো, টলিউড তারকারা।সেখানে কীকরে সুযোগ পেলেন অর্পিতা? কারও সুপারিশ ছিল কি?

কলকাতা : পরপর দু’বছর নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোর মুখ ছিলেন, অর্পিতা মুখোপাধ্যায়। যে পুজো কমিটির অ্যাম্বাসাডর হন প্রসেনজিত্‍, ঋতুপর্ণা, নুসরত, অপরাজিতা আঢ্যর মতো, টলিউড তারকারা।সেখানে কীকরে সুযোগ পেলেন অর্পিতা? কারও সুপারিশ ছিল কি? উঠছে প্রশ্ন।

তাল তাল টাকা! থরে থরে রাখা রয়েছে ২ হাজার ও পাঁচশো টাকার নোট! পার্থ চট্টোপাধ্যায়  ( Partha Chatterjee ) ঘনিষ্ঠের ফ্ল্যাট থেকে এই বিপুল পরিমাণ টাকা, সোনার গয়না ও বিদেশি মুদ্রা উদ্ধারের পর থেকেই শিরোনামে চলে এসেছেন অর্পিতা মুখোপাধ্যায়! আর এ হেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ( Arpita Mukherjee ) ছবিই জ্বলজ্বল করছে কলকাতায় পার্থ চট্টোপাধ্যায়ের পুজো বলে পরিচিত নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোর হোর্ডিংয়ে। 

আরও পড়ুন :

পার্থকে ভুবনেশ্বর নিয়ে যেতে বিমানবন্দরে এসে পৌঁছল এয়ার অ্যাাম্বুলেন্স, এসএসকেএমে শেষ মুহূর্তে চূড়ান্ত তৎপরতা


আর অর্পিতার ছবির নিচেই জ্বলজ্বল করছে রাজ্যের শিল্পমন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের নাম ।  ২০১৯’এ নাকতলা উদয়ন সঙ্ঘে দুর্গাপুজোর থিম ছিল জন্ম। পরের বছর ‘চুপের শব্দ বিরাট’।  পরপর দু’বছরের পুজোর পোস্টার থেকে হোর্ডিং, সর্বত্রই জ্বলজ্বল করছেন, ধৃত অর্পিতা মুখোপাধায়। 

২০২০ সালে উদয়নের থিম ছিল চুপের শব্দ বিরাট... আর সেবছর ত্রিনয়নী রূপে অ্যাম্বাসাডর অর্পিতা । আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি বিশেষ কারোর নির্দেশেই অর্পিতাকে পুজোর মুখ করা হয়েছিল? নাকতলা উদয়ন সঙ্ঘের দুর্গাপুজো কমিটির সেক্রেটারি অঞ্জন দাস জানান, ' আজ থেকে বছর পাঁচেক আগে, উনি সিনেমা করেন, তার ভিত্তিতেই যোগাযোগ হয়েছিল। ৪-৫টা হোর্ডিং-এ করা হয়েছিল। ' 

কলকাতার অন্যতম বড় পুজো নাকতলা উদয়ন সঙ্ঘ। প্রতিবছর এই পুজো দেখতে ভিড় করেন লক্ষ লক্ষ মানুষ। ক্লাব কর্তৃপক্ষের দাবি, এর আগে নাকতলা উদয়ন সঙ্ঘের মুখ হয়েছেন প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে অপরাজিতা আঢ্য, নুসরত জাহানের মতো তারকারা। যে পুজোর অ্যাম্বাসাডর হন টলিউডের প্রথম শ্রেণির তারকারা। সেখানে, কেন অনামী এক অভিনেত্রীকে পুজোর মুখ করা হল? পুজোর পুরনো ছবিতে দেখা যাচ্ছে, নাকতলা উদয়ন সঙ্ঘের স্টেজে, পার্থ চট্টোপাধ্যায়ের ঠিক পাশের সিটেই বসে অর্পিতা। 

তবে কি পার্থ চট্টোপাধায়ের ঘনিষ্ঠ হওয়াতেই এই সুযোগ? শুধু তাই নয়, ২০১৯-এর পুজোয়, যেবার নাকতালর থিম ছিল জন্ম, সেবার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে অ্যাম্বাসাডর করার পর, ফের কেন পুজোর মুখ করা হল অর্পিতাকে?  পার্থ চট্টোপাধ্যায় কোনওভাবে রেকমেন্ড করেছিলেন?  পুজো কমিটির সেক্রেটারে জানালেন, প্রভাব পড়া উচিত নয়। কারণ, পুজোটা পুজোর জায়গায়। ক্লাব সংগঠনের সঙ্গে রাজনীতি গুলিয়ে দিলে হবে না। প্রশ্ন এও উঠছে, কোনও টাকা ছাড়া কেনই বা পুজোর অ্যাম্বাসাডর হতে যাবেন কোনও অভিনেত্রী?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget