এক্সপ্লোর

Partha Chatterjee: 'অজান্তেই সংস্থার ডিরেক্টর বানানো হয়', জামাইয়ের পর পার্থর বিরুদ্ধে সাক্ষী আরও এক আত্মীয় !

Enforcement Directorate: পার্থ চট্টোপাধ্য়ায়ের জামাই কল্য়াণময় ভট্টাচার্যর নাম, অভিযুক্তের তালিকা থেকে সরানোর জন্য ED-র আবেদনে মান্যতা দিয়েছে আদালত। 

প্রকাশ সিনহা, কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে পার্থ চট্টোপাধ্যায়। জামাই কল্যাণময় ভট্টাচার্যের পর পার্থর বিরুদ্ধে সাক্ষী আরও এক আত্মীয়। পার্থর বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিলেন আত্মীয় কৃষ্ণচন্দ্র অধিকারী। তাঁর দাবি, 'অজান্তেই আমায় একটি সংস্থার ডিরেক্টর বানানো হয়। ওই সংস্থার নামেই পিংলার স্কুলের জন্য জমি কেনা হয়। কতটা জমি কেনা হচ্ছে, সে বিষয়ে আমায় জানানো হয়নি। টাকার লেনদেনের তথ্যও দেওয়া হত না। আমায় শুধু সই করতে বলা হত বিভিন্ন নথিতে। কল্যাণময়ের ওপর ভরসা করেই সই করে দিতাম। নামেই সংস্থার ডিরেক্টর ছিলাম', বয়ান কৃষ্ণচন্দ্র অধিকারীর। ED-র বিশেষ আদালতে সাক্ষ্য দিয়ে দাবি পার্থর আত্মীয়ের ।

রাজসাক্ষী হয়ে কেলেঙ্কারির অভিযোগ থেকে অব্যাহতি জামাইয়ের

এর আগে শ্বশুরের বিরুদ্ধে রাজসাক্ষী হয়ে কেলেঙ্কারির অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন জামাই। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি-র করা মামলায় আর অভিযুক্ত নন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। শ্বশুরের বিরুদ্ধে রাজসাক্ষী হয়েছেন। তাতেই কি কল্যাণ হয়েছে জামাইয়ের ? পার্থ চট্টোপাধ্য়ায়ের জামাই কল্য়াণময় ভট্টাচার্যর নাম, অভিযুক্তের তালিকা থেকে সরানোর জন্য ED-র আবেদনে মান্যতা দিয়েছে আদালত। 

ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়ের ফ্ল্য়াট থেকে টাকার পাহাড় বাজেয়াপ্ত হওয়ার পর নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়। তারপর তদন্তে উঠে আসে তাঁর জামাই কল্য়াণময় ভট্টাচার্যর নামও। তদন্তে ED-র র‍াডারে আসে পার্থর প্রয়াত স্ত্রীর নামে পিংলায় তৈরি হওয়া স্কুল। যার চেয়ারম্যান ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। ED-র চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম ছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামাইয়ের। সম্প্রতি দুর্নীতির মামলায় জেলবন্দি শ্বশুর পার্থ চট্টোপাধ্য়ায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হয়েছেন জামাই কল্যাণময় ভট্টাচার্য। গত শনিবার কলকাতা নগর দায়রা আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে তাঁর গোপন জবানবন্দি নেওয়া হয়। তারপরই ED-র তরফে কলকাতা নগর দায়রা আদালতে তাদের বিশেষ কোর্টে আবেদন জানানো হয়, চার্জশিট থেকে অভিযুক্ত হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের নাম বাদ দেওয়া হোক। সূত্রের খবর, সেই আবেদনে অনুমতি দিয়েছে আদালত। 

ED-র বিশেষ আদালতের রায়ের কপিতে উল্লেখ করা হয়েছে, কল্যাণময় ভট্টাচার্য স্বেচ্ছায় রাজসাক্ষী হতে চেয়েছেন এবং তাঁর উপর কেউ প্রভাব খাটায়নি। তাঁকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে, রাজসাক্ষী হিসেবে আদালত তাঁকে যদি ক্ষমাও করে, তবু তিনি নির্দোষ প্রমাণিত হবেন না। 

অন্যদিকে সিবিআইয়ের মামলায় পার্থর জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। আইনজীবীর দাবি, যে সব অভিযোগ তাঁর মক্কেলের নামে উঠেছে, তার সাপেক্ষে প্রমাণ্য নথি তেমন দেখা যাচ্ছে না। এই মামলার পরবর্তী শুনানি হবে ২৭ তারিখ। 

সেরা শিরোনাম

Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Mamata Banerjee: তৃণমূলে ভাঙন, এবার সোশাল মিডিয়ায় লাইভে মমতা, 'ব্যক্তি চলে গেলেও প্রতিষ্ঠান শেষ হয় না'...
তৃণমূলে ভাঙন, এবার সোশাল মিডিয়ায় লাইভে মমতা, 'ব্যক্তি চলে গেলেও প্রতিষ্ঠান শেষ হয় না'...
News Live Updates: 'আমি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের চরম বিরোধী, কিন্তু তাঁর থেকে সুবিধা নিয়ে আজ যাঁরা...' বললেন নৌশাদ সিদ্দিকি
'আমি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের চরম বিরোধী, কিন্তু তাঁর থেকে সুবিধা নিয়ে আজ যাঁরা...' বললেন নৌশাদ সিদ্দিকি
Mamata Banerjee : 'আপনার জন্য আমি...', শুভেন্দুকে নিয়ে ফেসবুক লাইভে যা বললেন মমতা...
'আপনার জন্য আমি...', শুভেন্দুকে নিয়ে ফেসবুক লাইভে যা বললেন মমতা...

ভিডিও

Kunal Ghosh: 'ওঁনার মন্ত্রিত্বের তালিকাটা দীর্ঘ ছিল, তখন অভিমান হয়নি', চন্দ্রিমাকে খোঁচা কুণাল ঘোষের
Samik Bhattacharya News: 'তৃণমূল হয়ে গিয়েছিল লুটেরাদের দল, নীতি ছিল দুর্নীতি', কটাক্ষ শমীক ভট্টাচার্যর
Mamata Banerjee News: 'বেইমানি করে অনেকে দল ছাড়ছেন', কাকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Chandrima Bhattacharya:
Chandrima Bhattacharya: পদত্যাগপত্রে Mamata Banerjee-কে 'প্রাক্তন মুখ্যমন্ত্রী' বলে সম্বোধন | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget