এক্সপ্লোর

Partha on Mamata: দীর্ঘদিনের ছায়াসঙ্গী, মমতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ পার্থ, গ্রেফতারির পর জানালেন নিজেই

Partha Chatterjee Arrested: শুক্রবার সকাল থেকে টানা সাড়ে ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর শনিবার সকালে পার্থকে গ্রেফতার করেন ইডি-র তদন্তকারীরা।

কলকাতা: তৃণমূলের জন্মলগ্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী তিনি (Mamata Banerjee)। অ্যান্ড্রু ইউলের মতো সংস্থার মোটা টাকার চাকরি চলে এসেছিলেন মমতার ছত্রছায়ায়। কিন্তু শিক্ষক নিয়োগ মামলায় (SSC Recruitment Scam) মামলায় নাম জড়ানোর পর থেকেই তৃণমূল (TMC) তথা দলনেত্রীর সঙ্গে দূরত্ব বাড়তে দেখা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) হাতে তিনি গ্রেফতার হওয়ার পর সেই দূরত্ব আরও বেড়েছে বলে জল্পনা চলছিল কিছু দিন ধরেই। এ বার তাতে সিলমোহর দিলেন খোদ পার্থই। শুক্রবার সকালে বাড়িতে ইডি হানা দেওয়ার পর থেকে চেষ্টা করেও মমতার সঙ্গে যোগাযোগ করতে পারেননি বলে জানালেন তিনি। 

মমতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ পার্থ!

শুক্রবার সকাল থেকে টানা সাড়ে ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর শনিবার সকালে পার্থকে গ্রেফতার করেন ইডি-র তদন্তকারীরা। নাকতলার বাড়ি থেকে কনভয়ে চাপিয়ে সোজা জোকায় ইএসআই হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য় নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখান থেকে বেরনোর সময় কয়েক মুহূর্তই সংবাদমাধ্যমের মুখোমুখি হন পার্থ। সেখানে মমতার সঙ্গে কথা হয়েছে কিনা জানতে চাইলে পার্থ বলেন, "নেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম, পাইনি।" পার্থ এবং তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের কাছ থেকে উদ্ধার হওয়া টাকা এবং সম্পত্তির সঙ্গে দলের কোনও সংযোগ নেই বলে এ দিন সকালেই মন্তব্য করেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তার পর পার্থর এই মন্তব্য দলের সঙ্গে তাঁর বর্ধিত দূরত্বেরই প্রমাণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: Partha Chatterjee Arrested: কান নয়, সরাসরি মাথাই, SSC মামলায় প্রথম পার্থই প্রথম গ্রেফতারি, CBI থেকে ED, দেখে নিন ঘটনাক্রম

ইডি সূত্রে খবর, তদন্তে কোনও রকম সহযোগিতা করেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ। সকালে দিল্লির সদর দফতরে শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলেন ইডি-র তদন্তকারীরা। এর পরই গ্রেফতার করা হয় তাঁকে। ইডি সূত্রে খবর, আজই আদালতে তোলা হবে পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁর হেফাজত চাওয়া হবে।

শুক্রবার রাতভর নাকতলার বাড়ির দোতলার একটি ঘরে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। নীচে ছিল কেন্দ্রীয় বাহিনী এবং নেতাজিনগর থানার পুলিশ। সকালে পার্থর বাড়িতে যান তাঁর আইনজীবী অনিন্দ্যকিশোর রাউত। গোটা জিজ্ঞাসাবাদ পর্বে কাউকে দেখা করতে দেওয়া হয়নি। ব্যবহার করতে দেওয়া হয়নি ফোন।

পার্থকে আজই আদালতে তোলা হতে পারে

ইডি সূত্রে দাবি, পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, অর্পিতার আত্মীয় এবং পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়দের নামে প্রচুর সম্পত্তি রয়েছে। সেই সমস্ত সম্পত্তির হদিশ পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Abhishek Banerjee : অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget