এক্সপ্লোর

Social Media Meme: পার্থ-অর্পিতা ইস্যুতে তোলপাড় রাজ্য, মিম-বন্যায় ভাসছে সোশাল মিডিয়া

Partha Chatterjee SSC Scam: টালিগঞ্জের থেকে বেশি টাকা-গয়না উদ্ধার হয়েছে বেলঘরিয়া থেকে। আর এ’নিয়ে অজস্র মিম ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতার মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) দুটো ফ্ল্যাট থেকে কুবেরের ধনের হদিশ। রাশি রাশি টাকা থেকে সোনার তাল। সম্পত্তির নথির পাহাড়! কী নেই সেই তালিকায়! আর এসব নিয়েই এখন সোশাল মিডিয়া জুড়ে মিমের ছড়াছড়ি। টালিগঞ্জের পর,পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকেও কোটি কোটি টাকা উদ্ধার করল ED! গভীর রাতে টাকা উদ্ধারের ঘটনায় শেষ অবধি দক্ষিণকে টক্কর দিয়েছে উত্তর! টালিগঞ্জের থেকে বেশি টাকা-গয়না উদ্ধার হয়েছে বেলঘরিয়া থেকে। আর এ’নিয়ে অজস্র মিম ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

কেউ একজন লিখেছেন, ঘুমিয়ে পরবেন না। কাউন্টিং চলছে, ভোটের নয় নোটের। রেজাল্ট দেখেই ঘুমোতে যান!

আরেকজন লিখেছেন, টানটান উত্তেজনার মধ্যে গণনা চলছে। এখনও পর্যন্ত ED সূত্র যা খবর, অপা মোর্চা ৩০+২০=৫২ কোটি ভোটে এগিয়ে। যে কোনও মুহূর্তে বেড়ে যেতে পারে!

অন্য একটি মিমে ফেলুদা বলছে...গননা কতো রাউন্ড হল? উত্তরে লালমোহন বাবু বলছেন, চার রাউন্ড শেষ!!

২০১১’এর পর এই প্রথম বাংলায় নির্বিঘ্নে গননা চলছে!

ফেসবুকে একজন লিখেছেন, ২০১১’র পর এই রাজ্যে এই প্রথম কোনও গননা হচ্ছে, যে গননা শেষে উনি বলবেন না, চারিদিকে সবুজের ঝড়। মা মাটি মানুষকে অভিনন্দন!

অন্য একটি পোস্টে লেখা হয়েছে, শতাব্দীর সেরা জোকস, দলের সবাই দুর্নীতিতে যুক্ত। কিন্তু, দল দুর্নীতিমুক্ত।

আরেকটি পোস্টে লেখা, এত টাকা নানান জায়গায় লুকিয়ে না রেখে, সবাই মিলে একটা ঘরোয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক খুলে নিলেই তো পারত...

আর একজন লিখেছেন, তোমরা টাকা জমিয়ে ফ্ল্যাট কেনো। ওরা ফ্ল্যাট কিনে টাকা জমায়!

অন্য একটি পোস্টে একজন লিখেছেন, টাকা জমিয়ে ফ্ল্যাট কেনা Is so middle class, ফ্ল্যাট কিনে টাকা জমান! 

আরেকটি পোস্টে লেখা, এক বার করে রিফ্রেস করছি, চার-পাঁচ কোটি বেড়ে যাচ্ছে!

অন্য একটি মিমে লেখা হয়েছে, সমাস করো ‘পার্থ’...পাপ লুকাতে ব্যর্থ!

অন্য একজন লিখেছেন, আমাদের ৩১ শতাংশ DA, অপার বাড়িতে রাখা!

একজন লিখেছেন, কতটা thankless job, এতো গুনছে, কিছুই পাবে না। overtime এবং ইনসেনটিভ ঘোষণা করা উচিত!

আরেকটি পোস্টে লেখা, এতো প্রায় আলিবাবা আর চল্লিশ চোরের গল্প। চোখের সামনে খুলে গেল কোষাগার। তাতে থরে থরে সাজানো গিনি, মোহর। উফ, কী রোমহর্ষক!

একজন ফেসবুক পোস্টে লিখেছেন, ATM’এ দেখতাম আগে শুধু গোলাপি নোট। এখন শুধু ১০০,৫০০। আজ বুঝলাম সব গোলাপি তো বেলঘরিয়া আর টালিগঞ্জে।

এরকমই অসংখ্য মিম এখন ঘুরপাক খাচ্ছে সোশাল মিডিয়ায়!

সেরা শিরোনাম

West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget