এক্সপ্লোর

Paschim Bardhaman: কাঁকসায় বিজেপি বিধায়কের ভাইপোর বিরুদ্ধে রাস্তা সংস্কারের জন্য আনা স্টোনচিপ চুরির অভিযোগ

TMC vs BJP in Paschim Bardhaman: রাস্তা সংস্কারের জন্য আনা স্টোনচিপ চুরির অভিযোগে পশ্চিম বর্ধমানের কাঁকসায় তুলকালাম। বিজেপি বিধায়ক ও জেলা সভাপতির ভাইপোকে ঘিরে বিক্ষোভ দেখাল এলাকাবাসী।

মনোজ বন্দ্যোপাধ্যায়, কাঁকসা: স্টোনচিপস চুরিতে নাম জড়াল বিজেপি বিধায়কের ভাইপোর! যার জেরে পশ্চিম বর্ধমানের কাঁকসায় ধুন্ধুমার। অভিযুক্ত বিজেপি বিধায়ক ও তাঁর ভাইপোকে ঘিরে চলল বিক্ষোভ। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

দীর্ঘদিন ধরেই কাঁকসা থেকে বিহারপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল। সম্প্রতি রাস্তা সংস্কারের জন্য অর্থ বরাদ্দ হয়। সংস্কারের কাজও শুরু করে স্থানীয় পঞ্চায়েত। কিন্তু ঠিকাদার সংস্থার অভিযোগ, অবাধে চুরি হচ্ছে রাস্তা সংস্কারের জন্য আনা একাধিক সামগ্রী। বৃহস্পতিবার স্টোনচিপ চুরির সময় হাতে নাতে ধরা পড়ে একটি ভ্যান রিকশ। স্থানীয়দের একাংশের দাবি, চুরির নেপথ্যে রয়েছেন বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের ভাইপো হৃদয়। এরপরই অভিযুক্তকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। পরে ক্ষতিপূরণ বাবদ ঠিকাদার সংস্থাকে ৫০ হাজার টাকার চেক লিখে দেন অভিযুক্ত বিধায়কের ভাইপো।

স্বাভাবিকভাবেই এই ঘটনায় বিজেপিকে বিঁধেছে তৃণমূল কংগ্রেস। কাঁকসা ব্লক সভাপতি দেবদাস বক্সী বলেছেন, ‘এর থেকে প্রমাণিত কতটা দুর্নীতিপরায়ণ বিজেপি নেতৃত্ব।’

পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির। পশ্চিম বর্ধমানের বিজেপি জেলা সভাপতি ও বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের দাবি, ‘আমি দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে থাকি না। আমার নাম জুড়ে রাজনৈতিক চক্রান্ত করছে তৃণমূল।’

গত বছর এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় নাম জড়ায় বিজেপি বিধায়কের অপর এক ভাইপো সহদেবের। এবার চুরির ঘটনায় বিধায়কের অন্য ভাইপোর নাম জড়ানোয় অস্বস্তি বাড়ল বিজেপি-র। 

অন্যদিকে, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দুর্গাপুরের বেনাচিতি বাজারে তৃণমূলের মিছিলে উত্তেজনা। জেলা সভাপতি ও বিধায়কদের সামনেই হাতাহাতি। দুর্গাপুর পুর-এলাকায় তৃণমূলের পর্যবেক্ষক ও দুর্গাপুর পুরসভার চেয়ারম্যানের দাবি, বিধানসভা ভোটের আগে বিজেপিতে চলে যাওয়া কয়েকজনকে গতকাল দলের মিছিলে হাঁটতে দেখে বাধা দেন তৃণমূল কর্মীরা। তা নিয়েই গন্ডগোল বাঁধে। যদিও তৃণমূল জেলা নেতৃত্বের দাবি, মিছিলে বহিরাগতরা ঢুকে পড়ায় অশান্তির সৃষ্টি হয়। বিজেপি-র কটাক্ষ, ভোটের আগে যারা লাভের আশায় তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিল, তারাই পুরনো দলে ফেরার চেষ্টা করছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
Mamata Banerjee:
"...মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি", বলেছিলেন মমতা; এবার ২৫ শতাংশ ভুয়ো বার্থ সার্টিফিকেটের কথা বললেন মুখ্যসচিব

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget