এক্সপ্লোর

Pacshim Bardhaman: তৃণমূলের বিরুদ্ধে হিংসার অভিযোগ, মৃত কর্মীদের স্মরণে তর্পণ বিজেপির

Paschim Bardhaman Update:নিহত বিজেপি কর্মীদের আত্মার শান্তির কামনায় দুর্গাপুরে বিসর্জন ঘাটে শহিদ তর্পণ কর্মসূচি পালন করল গেরুয়া শিবির।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগ। বিজেপি এই অভিযোগে টানা আন্দোলন করে আসছে। শাসক দলের বিরুদ্ধে হিংসার অভিযোগ তুলেছে বামেরাও। এবার পশ্চিম বর্ধমানেও একই ছবি। শাসকদলের বিরুদ্ধে হিংসার অভিযোগ তুলে অভিনব প্রতিবাদে সামিল পশ্চিম বর্ধমান বিজেপি। নিহত বিজেপি কর্মীদের আত্মার শান্তির কামনায় দুর্গাপুরে বিসর্জন ঘাটে শহিদ তর্পণ কর্মসূচি পালন করল গেরুয়া শিবির।

সম্প্রতি কলকাতার কাশীপুরে যুব মোর্চা নেতার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। রাজ্য সফরে এসে কাশীপুরে গিয়েছেন অমিত শাহ। এবার শনিবার ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে পশ্চিম বর্ধমানে ফের সরব হল বিজেপি। দুর্গাপুর ব্যারাজের দামোদর বিসর্জন ঘাটে চলল পুজো-অর্চনা। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, '২০১৮ সাল থেকে পশ্চিম বর্ধমানে ৩ জন বিজেপি কর্মী খুন হয়েছে। তৃণমূলের সন্ত্রাসে বিজেপি কর্মীদের মৃত্যু হচ্ছে। শহিদদের আত্মার কামনায় তর্পণ হল। এর মধ্যেই ১০৬ জন কর্মী মারা গিয়েছেন।'

একই সুর বামেদেরও:
তৃণমূলের বিরুদ্ধে বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগ তুলে বিজেপির সুরেই গলা মিলিয়েছে সিপিএম। পশ্চিম বর্ধমানের সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার বলেন, 'রাজ্যে শাসকদলের সন্ত্রাসে বিরোধী দলের কর্মীরা আক্রান্ত হচ্ছেন। প্রতিবাদ করলেই নিশানা করা হচ্ছে। খুন হচ্ছে।'

পাল্টা কটাক্ষ তৃণমূলের:
যদিও রাজনৈতিক হিংসা নিয়ে বিরোধীদের অভিযোগ মানতে চাইছে না  শাসক দল তৃণমূল। পশ্চিম বর্ধমানের তৃণমূলের ৩ নং ব্লক সভাপতি শিপুল সাহার দাবি, 'বিরোধীরা মিথ্যে অভিযোগ করছে। কোনও সন্ত্রাস হয়নি। পারিবারিক গণ্ডগোলে মৃত্যু হলেও বলছে রাজনৈতিক মৃত্যু।' দুর্গাপুর পূর্বের তৃণমূল বিধায়ক প্রদীপ মজুমদার বলেন, 'ভোটে বিজেপিই সন্ত্রাস করেছে। এখন আবার তর্পণ করছে। ওরা আদৌ তর্পণের মানে বোঝে?'

দোসরা সোমবার রাজ্যে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদ ও গণতন্ত্র বাঁচাওয়ের ডাক দিয়ে কলকাতায় মহামিছিল করে বিজেপি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংকল্প যাত্রা নাম দিয়ে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত হয় মিছিল। শনিবার পশ্চিম বর্ধমানে ফের তৃণমূলের বিরুদ্ধে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ তুলে সরব হল বিজেপি।

আরও পড়ুন:  নিম্নমানের কাজের অভিযোগ, নর্দমা তৈরিতে বাধা তৃণমূল নেতার

 

সেরা শিরোনাম

West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
Election Commission:
"বাদ পড়া ভোটারদের..", জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের, জানানো হয়েছে...
Municipal Election 2026: পুরভোটে NCPI-কে আসন ছাড়বে কি বিজেপি ? এবার মুখ খুললেন কাকলি, নিজের প্রতিক্রিয়া জানালেন তথাগত রায়
পুরভোটে NCPI-কে আসন ছাড়বে কি বিজেপি ? এবার মুখ খুললেন কাকলি, নিজের প্রতিক্রিয়া জানালেন তথাগত রায়
Suvendu Adhikari: 'এরা সব 4G, 3G, 2G, মোদিজির কোনও G নেই', কাদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর ? প্রধানমন্ত্রীর কাজ নিয়েও দিলেন বার্তা
'এরা সব 4G, 3G, 2G, মোদিজির কোনও G নেই', কাদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর ? প্রধানমন্ত্রীর কাজ নিয়েও দিলেন বার্তা

ভিডিও

Indranil Sen Arrested: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নতুন ধারা যুক্ত করার আর্জি পুলিশের | ABP Ananda
Nepal Helicopter Collision: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত্যু এক ভারতীয়র | ABP
CM Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশ-প্রশংসায় পোস্ট মুখ্যমন্ত্রীর
Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget