এক্সপ্লোর

Durgapur Fire: পুড়ে ছাই উন্নয়ন পর্ষদ দফতরের নথি, গভীর রাতে বিধ্বংসী আগুন দুর্গাপুর সিটি সেন্টারে

Paschim Bardhaman News: মঙ্গলবার সকাল পর্যন্তও নিয়ন্ত্রণে আসেনি আগুন। ঘটনাস্থলে দমকলবাহিনী।

দুর্গাপুর: গভীর রাতে দুর্গাপুর সিটি সেন্টারে আগুন। (Durgapur Fire)  আগুন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতরে। অল্প সময়ের মধ্যেই বিধ্বংসী আকার নেয় আগুন। ঘটনাস্থলে প্রথমে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন রয়েছে। কিন্তু মঙ্গলবার সকাল পর্যন্তও নিয়ন্ত্রণে আসেনি আগুন। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই উন্নয়ন পর্ষদের গুরুত্বপূর্ণ নথি। দীর্ঘ কয়েক ঘণ্টার টেষ্টায় দমকল বাহিনী আগুন নেভাতে সক্ষম হয়। এলাকায় উত্তেজনা।

দাউদাউ করে আগুন জ্বলতে দেখা গিয়েছে দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতরে

আসানসোল (Asansol) দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতরে জমি সংক্রান্ত প্রচুর নথিপত্র মজুত থাকার কথা। বাড়ি তৈরি, বা বাণিজ্যিক নির্মাণ সংক্রান্ত বহু নথিপত্রও জমা থাকে সেখানে। বিধ্বংসী আগুনে তার কিছুই আর অবশিষ্ট নেই বলে জানা যাচ্ছে। ফলে আগামী দিনে সরকারি কাজকর্মে সমস্যা হবে বলে আশঙ্কা স্থানীয়দের। 

ঘটনাস্থল থেকে যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা গিয়েছে দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতরে। বাইরে থেকেই জানলা দিয়ে জল ছুড়তে দেখা গিয়েছে দমকল বিভাগকে। দমকলকর্মীরা গাড়ির উপরে উঠে, হোজ পাইপ দিয়ে জল ছোড়েন ভিতরে। প্রথম বেশ কয়েক ঘণ্টা দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতরের ভিতরে ঢোকা সম্ভব হয়নি দমকলকর্মীদের পক্ষে। জানলা দিয়ে প্রথমে জল ছোড়া হয় ভিতরে। তার পর আগুন নিয়ন্ত্রণে এলে দরজার দিকে এগোন দমকলকর্মীরা। 

আরও পড়ুন: Udayan Guha: 'হাত ভাঙা গব্বরে’র পাল্টা 'জয়-বীরু', রাজ্য রাজনীতিতে হিট 'শোলে'

দুর্গাপুর সিটি সেন্টারের আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতরে এই অগ্নিকাণ্ডে দমকল, অন্ডাল বিমানবন্দর, সিআইএসএফ এবং ডিভিসির মোট ৯টি ইঞ্জিনের প্রায় চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ১.৩০টা নাগাদ আগুন লাগে দুর্গাপুর সিটি সেন্টারের আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতরে।

গভীর রাতেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দফতরের প্ল্য়ানিং রুম ও রেকর্ডিং রুমে

স্থানীয়রা জানিয়েছেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দফতরের প্ল্য়ানিং রুম ও রেকর্ডিং রুমে। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে বহু গুরুত্বপূর্ণ নথি। আগুন লাগার কারণ জানা যায়নি। কোথা থেকে ছড়িয়ে পড়ে, তা খতিয়ে দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতি কত হয়েছে, দেখা হচ্ছে তা-ও। গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। ওই বিল্ডিংয়ে অগ্নি নির্বাপণের ব্যবস্থা ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget