এক্সপ্লোর

Udayan Guha: 'হাত ভাঙা গব্বরে’র পাল্টা 'জয়-বীরু', রাজ্য রাজনীতিতে হিট 'শোলে'

Nisith Pramanik: রাজ্য রাজনীতিতে এবার 'শোলে'র আবির্ভাব। ছবির দুই চরিত্রকে হাতিয়ার করে, এবার নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথকে নিশানা করলেন উদয়ন।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও, কোচবিহারে হুমকি-হুঁশিয়ারির রাজনীতি অব্যাহত (Cooch Behar News)। হিন্দি ছবি 'শোলে'র বিখ্যাত দুই চরিত্রের নাম করে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে (Nisith Pramanik) চ্যালেঞ্জ ছুড়লেন রাজ্য়ের উত্তরবঙ্গ মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। লোকসভা নির্বাচনের আগে ফের হিংসা ছড়ানোর চেষ্টা বলে পাল্টা তোপ দাগল বিজেপি।, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর উদ্দেশ্যে তোপ দেগেছে বিজেপি। আবারও কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।

রাজ্য রাজনীতিতে এবার 'শোলে'র আবির্ভাব। ছবির দুই চরিত্রকে হাতিয়ার করে, এবার নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথকে নিশানা করলেন উদয়ন। এর আগে ১৪ সেপ্টেম্বর, বুড়িরহাটে কর্মিসভা থেকে উদয়ন গুহকে হাত ভাঙা গব্বর বলে কটাক্ষ করেন নিশীথ। তাঁর বক্তব্য ছিল, "দিনহাটার গব্বর, ফুটো মস্তান, হাতভাঙা মস্তান। উনি মাঝে মাঝে যান। ওখানে হুক্কা হুয়া করে আসে।"

এর পাল্টা, রবিবার কোচবিহারের দিনহাটর রানিহাটের কর্মিসভা থেকে পাল্টা হুঁশিয়ারি দিতে শোনা যায় উদয়নকে। তিনি বলেন, "উদয়ন গুহর এক ইশারায় এই যুবকদের লাঠি ধরারও দরকার নেই, একবার যদি ফুঁ দিয়ে দেয়, তাহলেও ওই ধোঁয়ায় জয়-বীরুরা একেবারে উড়ে যাবে।" উদয়নের এই মন্তব্য যদিও চটেছে বিজেপি। 

আরও পড়ুন: Durgapur Fire: পুড়ে ছাই উন্নয়ন পর্ষদ দফতরের নথি, গভীর রাতে বিধ্বংসী আগুন দুর্গাপুর সিটি সেন্টারে

কোচবিহারে বিজেপি-র সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, "হিংসার রাজনীতি আমরা করি না। ওঁরা আমদানি করেছেন। লোকসভা নির্বাচনের আগে প্রচ্ছন্ন হুমকি দেওয়া হচ্ছে। বিজেপি-র কার্যকর্তারাও চুড়ি পরে বসে নেই।" পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূলের রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, "বিজেপি লোকসভা নির্বাচনে জিতে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছিল। আমরা প্রতিরোধ গড়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনেছি।"

২০২১ সালের বিধানসভা নির্বাচনের ধাক্কা সামলে, সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে কোচবিহারে ঘুরে দাঁড়িয়েছে তৃণমূল। ১২৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১০৫টিই দখল করেছে শাসকদল। ২৩টি গ্রাম পঞ্চায়েতে জিতেছে বিজেপি। ১২টি পঞ্চায়েত সমিতির সবক'টিই তৃণমূলের দখলে। এছাড়া, জেলা পরিষদের ৩৪টি আসনের মধ্যে ৩২টি পেয়েছে তৃণমূল।

সেই প্রেক্ষাপটেই লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়েছে দুই দলই। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে নেতাদের আক্রমণ-পাল্টা আক্রমণের ঝাঁঝও বেড়ে চলেছে। তাতেই নয়া সংযোজন উদয়ন-নিশীথের হুঁশিয়ারি এবং পাল্টা হুঁশিয়ারি। আর তাতেই জনপ্রিয় হিন্দি ছবি 'শোলে'র উল্লেখ উঠে এসেছে বারে বারে।

সেরা শিরোনাম

CPM News: গ্রেফতার যাদবপুরের সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ
গ্রেফতার যাদবপুরের সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ
West Bengal News LIVE: আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
Bankura Murder: কালী প্রতিমা বিসর্জন ঘিরে বচসা, বাঁকুড়ায় ধারালো অস্ত্রের কোপে খুন যুবক, আটক ২
কালী প্রতিমা বিসর্জন ঘিরে বচসা, বাঁকুড়ায় ধারালো অস্ত্রের কোপে খুন যুবক, আটক ২
Cyclone Alert: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, তোলপাড় করতে পারে এই ঘূর্ণিঝড় ? কবে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা?
বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, তোলপাড় করতে পারে এই ঘূর্ণিঝড় ? কবে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা?

ভিডিও

Abhishek Banerjee: পুলিশকে হুমকির অভিযোগে অভিষেককে তলব, ভবানীপুর থানায় হাজিরা
Abhishek Banerjee: গুজরাতি গ্যাং বলে আক্রমণ, ঠিক কী বলেছিলেন অভিষেক? দেখুন ভিডিয়ো
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.১১.২৬)পর্ব ১: শুভঙ্করের পর এবার বিজেপির বিরুদ্ধে বিরোধী-জোটের ডাক কুণালের
Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget