এক্সপ্লোর

Durgapur News: ভোট না করিয়েই দুর্গাপুর পৌরসভার মাথায় প্রশাসকমণ্ডলী! বিরোধীদের তোপের মুখে তৃণমূল

Paschim Bardhaman News: দুর্গাপুর পৌরসভায় প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন হলেন এতদিন মেয়রের দায়িত্ব পালন করা অনিন্দিতা মুখোপাধ্যায়।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: মেয়াদ শেষ হল দুর্গাপুর পৌরসভার (Durgapur Municipal Corporation)। ৫ সদস্যের বোর্ড গঠন করল রাজ্য (West Bengal)। কিন্তু তা নিয়েই গোল বেঁধেছে। ভোট না করিয়ে কেন প্রশাসক বসানোর সিদ্ধান্ত? উঠছে প্রশ্ন। সেই নিয়ে শাসকদলের (TMC) বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিরোধীরা।

ভোট না করিয়েই প্রশাসকমণ্ডলী কেন, প্রশ্ন তুলছেন বিরোধীরা

শেষ হয়ে গেল দুর্গাপুর পুরসভার মেয়াদ। আগামী পৌরসভা নির্বাচন কবে হবে, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্তের কথা জানায়নি রাজ্য নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে দুর্গাপুর পৌরসভার মাথায় বসল প্রশাসকমণ্ডলী।

দুর্গাপুর পৌরসভায় প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন হলেন এতদিন মেয়রের দায়িত্ব পালন করা অনিন্দিতা মুখোপাধ্যায়। ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন অমিতাভ বন্দোপাধ্যায়। 

আরও পড়ুন: Mamata Banerjee: নিচুতলায় কিছু ঘটলে দোষ এসে পড়ে ওপরতলায়! শিক্ষক দুর্নীতি থেকে দূরত্ব বাড়ালেন মমতা

এর আগে, ২০১৭ সালে ভোট হয়েছিল দুর্গাপুর পৌরসভায়।  সে বার ৪৩টি আসনই দখল করে তৃণমূল।  এই পরিস্থিতিতে সোমবার দুর্গাপুর পৌরসভার মেয়াদ শেষ হলেও, ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। ভোটের পরিবর্তে আপাতত মাথায় বসানো হল প্রশাসক। কিন্তু তা নিয়েই প্রশ্নের মুখো পড়তে হচ্ছে শাসকদলকে। পরাজয়ের ভয়েই তারা ভোট করানোর রাস্তায় হাঁটছে না বলে অভিযোগ উঠছে।

এই নিয়ে সরব হয়েছে বিরোধীরা। ভোট না করিয়ে বোর্ড কেন? প্রশ্ন তুলছে সব শিবিরই। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, ‘‘ভোট লুট করে ক্ষমতায় এসেছিল, এখন ভোট করাতে ভয়, প্রার্থী পাওয়া মুশকিল, তাই ভোট না করে প্রশাসক।’’

পশ্চিম বর্ধমানে সিপিএম-এর জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, ‘‘মানুষের রায় নিতে ভয় পাচ্ছে তৃণমূল, ভোট করালে হার নিশ্চিত জানে।’’

হারের ভয়েই ভোট নয়! অভিযোগ সিপিএম নেতৃত্বের

তবে দুর্গাপুর পৌরসভার প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বিরোধীরা এসব বলবেই, গুরুত্ব দেওয়ার কিছু নেই। এতদিনে অনেক উন্নয়ন হয়েছে।’’ সব মিলিয়ে, পৌরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্তে সমালোচনা-পাল্টা সাফাই ঘিরে দুর্গাপুরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। 

অন্য দিকে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে CBI তদন্তের দাবি জানিয়ে পোস্টার পড়ল তাঁরই খাসতালুক হলদিয়ায়। এ নিয়ে নাম না করে তৃণমূলকে আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর বক্তব্য,  "যন্ত্রণা, যন্ত্রণা ভাইপো করিয়েছে। যন্ত্রণা পেটে ব্যথা হলে বাবা গো-মা গো করে। ওই জন্য অমিত শাহজি ও আমাকে টার্গেট করেছে, কোনও অসুবিধে নেই।’’

যদিও তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সভাপতির কথায় সৌমেন মহাপাত্রর কথায়, ‘‘ তৃণমূলের এত দৈনদশা হয়নি যে, ওর নামে পোস্টার দিতে হবে।’’

সেরা শিরোনাম

Weather Update: আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, শীতের পথে ফের ঘূর্ণাবর্তের কাঁটা, কবে নামবে পারদ
আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, শীতের পথে ফের ঘূর্ণাবর্তের কাঁটা, কবে নামবে পারদ
West Bengal News Live : রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৫ ডিসেম্বর, কবে প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা?
রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৫ ডিসেম্বর, কবে প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা?
Kolkata News: ফের SRFTI-তে উত্তেজনা, পড়ুয়াদের ক্য়াম্প সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদ পড়ুয়াদের
ফের SRFTI-তে উত্তেজনা, পড়ুয়াদের ক্য়াম্প সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদ পড়ুয়াদের
Cyclone Kaani : ডিসেম্বরের শুরুতেই আসছে ঘূর্ণিঝড় 'কান্নি'? বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! নিশানা পশ্চিমবঙ্গ?
ডিসেম্বরের শুরুতেই আসছে ঘূর্ণিঝড় 'কান্নি'? বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! নিশানা পশ্চিমবঙ্গ?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget