এক্সপ্লোর

Paschim Bardhaman News: ক্ষতিপূরণ না দিয়েই গ্যাসের পাইপ বসানোর অভিযোগ, GAIL-এর বিরুদ্ধে বিক্ষোভ

GAIL: কিন্তু বৃহস্পতিবার সকালে স্থানীয় গ্রামবাসীদের বিক্ষোভের জেরে সেই পাইপলাইন বসানোর কাজ থমকে গেল।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: শিল্পতালুকে জ্বালানির জোগান দিতে গ্যাস সরবরাহের পাইপলাইন বসানো হচ্ছিল। কিন্তু গ্রামবাসীদের বিক্ষোভের জেরে সেই কাজ থমকে গেল মাঝপথে। স্থানীয়দে দাবি, কোনও রকম ক্ষতিপূরণ ছাড়াই তাঁদের জমি ব্যবহার করা হচ্ছে পাইপলাইন বসানোর কাজে। যত ক্ষণ পর্যন্ত না ক্ষতিপূরণ মেলে, তত ক্ষণ পর্যন্ত কাজ চলতে দেবেন না বলে জানিয়েছেন বুদবুদের খান্ডারি গ্রামের বাসিন্দারা। 

রাষ্ট্রায়াত্ত সংস্থা GAIL মাটির তলা দিয়ে পাইপলাইন বসানোর কাজ করছিল

পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman News) হলদিয়া থেকে পানাগড় পর্যন্ত পাইপলাইন বসানোর কাজ চলছিল। শিল্পতালুকের বেসরকারি কারখানাগুলিতে জ্বালানির জোগান দেওয়াই লক্ষ্য। তাই ওই পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের পরিকল্পনা রয়েছে। সেই মতো রাষ্ট্রায়াত্ত সংস্থা GAIL মাটির তলা দিয়ে পাইপলাইন বসানোর কাজ শুরু করে। হলদিয়া থেকে পানাগড় পর্যন্ত পাইপলাইন বসানোর কাজ চলছিল। 

কিন্তু বৃহস্পতিবার সকালে স্থানীয় গ্রামবাসীদের বিক্ষোভের জেরে সেই পাইপলাইন বসানোর কাজ থমকে গেল। এ দিন সকালে রাষ্ট্রায়াত্ত সংস্থার কর্মীরা যন্ত্রপাতি নিয়ে হাজির হন পাইপলাইন বসাতে। তাঁদের গাড়ি আসতে দেখেই সতর্ক হয়ে যান বুদবুদের খান্ডারি গ্রামের বাসিন্দারা। যেই না কাজে হাত দিয়েছেন GAIL-এর কর্মীরা, প্ল্যাকার্ড, পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন সকলে।

আরও পড়ুন: Abhishek Banerjee: কারও সুপারিশে নয়, গোপন ব্যালটে প্রার্থী বাছবেন মানুষ, ঘোষণা অভিষেকের

এ দিন বিক্ষোভে শামিল হন এলকার স্থানীয় বাসিন্দা থেকে জমির মালিকরা। পরিস্থিতি তেতে ওঠে তাতে। দীর্ঘ ক্ষণ বিক্ষোভ চলার পর দুপুরের দিকে GAIL-এর কর্মীদের সঙ্গে বচসা বাধে স্থানীয়দের। তা হাতাহাতি পর্যন্ত গড়ায়। মুহূর্তের মধ্যে তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বুদবুদ থানার পুলিশ। তারাই মধ্যস্থতা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

ক্ষতিপূরণ ছাড়া কাজ শুরু করতে দিতে নারাজ স্থানীয়রা

তবে বচসা, হাতাহাতি বন্ধ হলেও, স্থানীয়দের বিক্ষোভের জেরে আপাতত পাইপলাইন বসানোর কাজ বন্ধ হয়ে গিয়েছে। এলাকার বাসিন্দাদের দাবি, প্রতি শতকে তাঁদের ৮০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। সেই ক্ষতিপূরণ না দিলে তাঁরা কোনও ভাবেই কাজ শুরু করতে দেবেন না। এ দিন তাঁদের সঙ্গে কথা বলে বিষয়টি মেটানোর চেষ্টা করে পুলিশ। বোঝানো হয়, প্রশাসনিক ভাবে আলোচনার মাধ্যমে এ নিয়ে সিদ্ধান্ত গৃহীত হবে। তাতে বিক্ষোভ যদিও তুলে নেন গ্রামবাসীরা। কিন্তু ক্ষতিপূরণ ছাড়া কাজ শুরু করতে দিতে নারাজ তাঁরা। 

সেরা শিরোনাম

India on Pakistan : পাকিস্তানে হিন্দু মন্দির ভেঙে দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া ভারতের, স্পষ্ট বলা হল...
পাকিস্তানে হিন্দু মন্দির ভেঙে দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া ভারতের, স্পষ্ট বলা হল...
West Bengal News Live : মালদা কলেজে SFI-ABVP সংঘর্ষে আহত ২
মালদা কলেজে SFI-ABVP সংঘর্ষে আহত ২
BJP News : TMC খানখান হওয়ার পর BJP-তে যোগদানে মরিয়া অনেক নেতাই, পুরভোটের আগে নেওয়া হবে তাঁদের ? শমীক বললেন...
TMC খানখান হওয়ার পর BJP-তে যোগদানে মরিয়া অনেক নেতাই, পুরভোটের আগে নেওয়া হবে তাঁদের ? শমীক বললেন...
Rotten Meat Recover: ফিরল ভাগাড়-কাণ্ডের স্মৃতি ! বিরিয়ানি থেকে মিষ্টি, কোন কোন এলাকার রেস্তোরাঁ ও দোকান থেকে উদ্ধার পচা মাংস ও রং?
ফিরল ভাগাড়-কাণ্ডের স্মৃতি ! বিরিয়ানি থেকে মিষ্টি, কোন কোন এলাকার রেস্তোরাঁ ও দোকান থেকে উদ্ধার পচা মাংস ও রং ?

ভিডিও

Food Safety News | অপরিচ্ছন্ন জায়গায় তৈরি হচ্ছে কেক, বিস্কুট, পাঁউরুটি ব্যবহার হচ্ছে ক্ষতিকারক রঙ
Titagarh News | প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Tangra - Big Boss News | ট্যাংরার বিগবস রেস্তোরাঁয় পুরসভার অভিযান। প্রায় ৫০০ কেজি মাছ ও মাংস বাজেয়াপ্ত
Food Safety News | বিধাননগর দক্ষিণ থানা এলাকার বিভিন্ন দোকানে অভিযানে
Fire Brigade | একের পর এক অগ্নিকাণ্ড, দমকলে ব্যাপক রদবদল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget