এক্সপ্লোর

Paschim Bardhaman News: টিকা নিতে হুড়োহুড়ি, স্বাস্থ্যকেন্দ্রেই শিকেয় উঠল বিধিনিষেধ

Paschim Bardhaman News: মঙ্গলবার সকাল থেকে করোনার দ্বিতীয় টিকা নিতে ওই স্বাস্থ্যকেন্দ্রের সামনে ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: করোনা বিধি (COVID Protocols) কার্যকর করতে সর্বত্র উঠেপড়ে লেগেছে প্রশাসন। অথচ করোনার টিকা (COVID-19 Vaccine) ঘিরে প্রাথমিক ব্লক স্বাস্থ্যকেন্দ্রেই (Health Centre) চরম বিশৃঙ্খলা ধরা পড়ল পশ্চিম বর্ধমানের ( Paschim Bardhaman) পানাগড়ে (Panagarh)। সকাল থেকে সেখানে টিকা নিতে লাইন দিয়েছিলেন সাধারণ মানুষ।

কিন্তু বেলা বাড়তে স্বাস্থ্যকেন্দ্রেরই অন্য জায়গায় টিকা দেওয়ার কথা ঘোষণা হয়। তাতে হুড়োহুড়ি পড়ে যায়। শেষে পুলিশ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয় প্রশাসনকে।

মঙ্গলবার সকাল থেকে করোনার দ্বিতীয় টিকা নিতে ওই স্বাস্থ্যকেন্দ্রের সামনে ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ। স্বাস্থ্যকেন্দ্রের যে অংশে টিকা দেওয়ার কথা ছিল, তার সামনে গা ঘেঁষে লাইনে দাঁড়িয়ে দীর্ঘ ক্ষণ অপেক্ষা করেন তাঁরা। কিন্তু স্বাস্থ্য কেন্দ্রের তরফে মাইকে ঘোষণা করা হয় যে, দ্বিতীয় টিকা অন্য বিভাগ থেকে নিতে হবে।

আরও পড়ুন: Kolkata Low Corona Test : যন্ত্র আছে কিন্তু নেই নমুনা, অতিমারীও ঠিকমতো ব্যবহার হচ্ছে না নাইসেডের উন্নতমানের RTPCR পরীক্ষার যন্ত্র

তাতেই চরম উত্তেজনার সৃষ্টি হয়। হুডো়হুড়ি পড়ে যায় সাধারণ মানুষের মধ্যে। শুরু হয় ধাক্কাধাক্কি। তাতে স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের ঘিরে বিক্ষোভও দেখাতে শুরু করেন অনেকে। এমন পরিস্থিতিতে খবর দেওয়া হয় কাঁকসা থানার পুলিশকে। তারাই এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই মুহূর্তে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ৯ হাজারের উপরেই রয়েছে। দৈনিক মৃত্যুও ঘোরাফেরা করছে ৩০-এর উপর। সোমবার রাজ্য় স্বাস্থ্য দফতর যে পরিসংখ্যান প্রকাশ করে, তাতে দেখা যায়, পশ্চিম বর্ধমানে দৈনিক সংক্রমণ সাড়ে ৩৫০-র উপর রয়েছে। এক জন করোনা রোগীর মৃত্যুও হয়েছে সেখানে। তার মধ্যে এই বিশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে।

স্থানীয়রা জানিয়েছেন, স্বাস্থ্য কেন্দ্রের তরফে ৫০০ জনকে কোভিশিল্ড এবং ১০০ জনকে কোভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তার জন্য আগে থেকেই পৃথক জায়গার কথা বাল হয়েছিল। কিন্তু সকাল থেকে ঠায় দাঁড়িয়ে থাকার পর পর জানানো হয়, আগে থেকে ঠিক করা জায়গার পরিবর্তে অন্যত্র দেওয়া হবে টিকা। তাতেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। শিকেয় ওঠে করোনা বিধি।

সেরা শিরোনাম

West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Shatarup Ghosh : দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
Ganja Seized: ৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
Meera Bhattacharjee: আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?

ভিডিও

Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget