এক্সপ্লোর

Paschim Bardhaman: জলে ডুবে মৃত্যু দুই বালকের, এলাকায় শোকের ছায়া

Two Boy Died: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৯টা নাগাদ পাঁচ বালক আখলপুর বাঁধের নিকট পুকুরে স্নান করতে গিয়েছিল। স্নান করতে গিয়ে দুই বালক জলে তলিয়ে যায়।


কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল দুই বালকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) জামুরিয়া (Jamuria) থানার গ্রাম জামুরিয়াতে। দুই বালকের মর্মান্তিক মৃত্যুর (Death) ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।

দুই বালকের মৃত্যু-

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৯টা নাগাদ পাঁচ বালক আখলপুর বাঁধের নিকট পুকুরে স্নান করতে গিয়েছিল। স্নান করতে গিয়ে দুই বালক জলে তলিয়ে যায়। তিনজন কোনওমতে প্রাণে বেঁচে বাড়ি ফেরে। তারাই এসে দুই বালকের তলিয়ে যাওয়ার খবর দেয় বাড়িতে। এরপরই মৃত দুই বালকের পরিবারের সদস্যরা ও স্থানীয় ব্যক্তিরা জলে নেমে তল্লাসি চালায়। তল্লাসি চলানোর পর সেখান থেকে দুই বালককে উদ্ধার করেন তাঁরা। দ্রুত স্থানীয় আখলপুর স্বাস্থ্যকেন্দ্রে তাঁদের নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকেরা দুই বালককে মৃত বলে ঘোষণা করেন। 

স্থানীয় বাসিন্দারা এই ঘটনার পর দাবি তুলেছেন যে, গত বছর এই পুকুরে মাটি কাটা হয়েছিল। মাটি কাটার ফলে পুকুর আরও গভীর হয়ে যায়। আর এর ফলেই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই বালকের নাম শুভজিৎ গড়াই এবং রুদ্র স্বর্ণকার। বছর বারোর শুভজিৎ মাজ পাড়ার বাসিন্দা। এবং বছর চোদ্দোর রুদ্র গ্রাম জামুরিয়ার নামো পাড়ার বাসিন্দা।

আরও পড়ুন - Paschim Bardhaman News: শ্রমিক স্বার্থ জলাঞ্জলি দিয়ে মালিকের স্বার্থরক্ষা! কাঁকসায় INTTUC নেতাকে ঘিরে বিক্ষোভ

অন্যদিকে, দিন কয়েক আগে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর, পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় শ্যুটআউটের ঘটনা ঘটে। দাদা-বৌদির মধ্যে ঝামেলা মেটাতে গিয়ে নিহত ভাই। রাগের মাথায় ভাইকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। ঘটনায় হতভম্ব পরিবার। পরিবারে কান্নার রোল। অভিযুক্ত দাদাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি তথাগত পাণ্ডে বলেন, 'ঝগড়া হয়েছে। পারিবারিক বিবাদ। এক বাড়িতে সবাই থাকেন। এক ভাই পাশের দোকান থেকে আর্মস এনে আর এক ভাইকে গুলি করে। ধরা পড়েছে। আর্মস পাওয়া গেছে। ২-৩ রাউন্ড গুলি চালিয়েছিল। তদন্ত করে দেখা হচ্ছে কীভাবে ঘটল, কেন ঘটল?'

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Fake Currency Recovery: বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩
বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget