এক্সপ্লোর

Paschim Bardhaman News: শ্রমিক স্বার্থ জলাঞ্জলি দিয়ে মালিকের স্বার্থরক্ষা! কাঁকসায় INTTUC নেতাকে ঘিরে বিক্ষোভ

INTTUC Update: সম্প্রতি হলদিয়ার সভায় অভিষেক বলেন, "হয় ঠিকাদারি কর, না হলে তৃণমূল কর। দু’টো একসঙ্গে হবে না।" তার পরই বিক্ষোভ।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman News) কাঁকসায় একটি বেসরকারি কারখানার INTTUC নেতৃত্বের একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিলেন কর্মীরা। তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতির সামনেই চলল বিক্ষোভ। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

INTTUC শিবিরে অসন্তোষের ছবি

সম্প্রতি হলদিয়ার সভা থকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) বলতে শোনা যায়, "হয় ঠিকাদারি কর, না হলে তৃণমূল কর। দু’টো একসঙ্গে হবে না।" কোনও ঠিকাদারকে নির্বাচনের টিকিট দেওয়া হবে না বলেও শনিবার হলদিয়ায় তৃণমূলের শ্রমিক সংগঠনের মঞ্চ থেকে দলীয় নেতাকর্মীদের কড়া বার্তা দিয়েছিলেন অভিষেক। 

তার চার দিনের মাথায় INTTUC শিবিরে অসন্তোষের ছবি সামনে এল পশ্চিম বর্ধমানের কাঁকসায়। তৃণমূলের শ্রমিক সংগঠনের পশ্চিম বর্ধমান জেলা সভাপতির সামনেই চলল বিক্ষোভ। তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখান সকলে। 

আরও পড়ুন: KK Death: ময়নাতদন্তের পর রবীন্দ্রসদনে গান স্যালুট, শিল্পীকে শেষ বিদায় কলকাতার

কারখানার গেটে কর্মসূচিতে হাজির হওয়া স্থানীয় INTTUC নেতাদের একাংশের দিকে আঙুল তুললেন কারখানার কয়েকজন কর্মী।  সভাপতির উদ্দেশে তাঁদের বলতে শোনা যায়, "ওই এসেছে একটা চোর। সবার টাকা চুরি করেছে।" তাঁকে লক্ষ্য করে ধ্বনি ওঠে, "চোরচাট্টা দূর হটো। চোরচাট্টা চিটিংবাজ দূর হটো, দূর হটো।" 

রেলের স্লিপার তৈরির একটি বেসরকারি কারখানার এস্টাব্লিশমেন্ট শট জিপিটি ইনফ্রা প্রজেক্টস লিমিটেড-এর বাইরে, গেটের সামনে কর্মসূচি ছিল INTTUC-র। সেখানেই, সংগঠনের দায়িত্বে থাকা শ্রমিক নেতাদের একাংশের উদ্দেশে ক্ষোভ উগরে দেন কর্মীরা।

মালিকপক্ষের স্বার্থরক্ষার অভিযোগ

শ্রমিক স্বার্থ জলাঞ্জলি দিয়ে মালিকপক্ষের স্বার্থরক্ষা, চুক্তিভিত্তিক কাজে টাকার বিনিময়ে কয়েকজনকে বার বার কাজ পাইয়ে দেওয়া, কাজ দেওয়ার নামে শ্রমিকদের থেকে টাকা তোলা—উঠে আসে একাধিক অভিযোগ। 

এ নিয়ে বিজেপি-র পূর্ব বর্ধমান সাংগঠনিক জেলা সহ-সভাপতি রমণ শর্মা বলেন, "মমতার অনুপ্রেরণার প্রতিফলন। কাটমানি নেওয়ার জন্য বলেছিলেন ১০০ টাকা তুললে ৭৫ টাকা ওপরে পাঠাও। ২৫ টাকায় তোমরা চালাও। যেমন শিক্ষা তেমনই তো হবে। শ্রমিকদের কী হবে কে জানে। আমরা শ্রমিকদের পাশে আছি।" কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। 

সেরা শিরোনাম

West Bengal News Live : আদানির পর এবার আম্বানি, রাজ্যে আসছে বড় বিনিয়োগ ?
আদানির পর এবার আম্বানি, রাজ্যে আসছে বড় বিনিয়োগ ?
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
Anubrata Mondal : ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...
ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...

ভিডিও

Saltlake Stadium: ৩ অক্টোবর সল্টলেক স্টেডিয়ামে ভারত-ব্রাজিল ম্যাচে নিরাপত্তার কড়াকড়ি
South Point School: সাউথ পয়েন্ট স্কুলের ক্লাসরুমেই রক্তারক্তি!
Humayun Kabir: রেজিনগরের বাসিন্দাকে নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনে হুমায়ুন
Rahul Gandhi |
INDI Alliance | অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্রপতির কাছে INDI জোটের দরবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget