এক্সপ্লোর

Paschim Bardhaman: দুর্ঘটনায় মৃত্যু শ্রমিকের, ক্ষতিপূরণের আশ্বাস

Paschim Bardhaman News: বেসরকারি কারখানায় দুর্ঘটনা। মারা গেলেন এক শ্রমিক। শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা দুর্গাপুরে।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: বেসরকারি কারখানায় দুর্ঘটনা। মারা গেলেন এক শ্রমিক। শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা দুর্গাপুরে। রবিবারের এই ঘটনার জেরে প্রবল বিক্ষোভ মৃতের আত্মীয়দের। কারখানা কর্তৃপক্ষকে ঘিরে ধরে বিক্ষোভ। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। পর্যাপ্ত ক্ষতিপূরণ না পাওয়া গেলে বন্ধ থাকবে কারখানার যাবতীয় কাজ, হুঁশিয়ারি দিয়েছে তৃণমূলষ। শ্রমিক মৃত্যুতে দুঃখপ্রকাশ করে, গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধেই আঙুল তুলেছে জেলা বিজেপি। পরে কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে উঠে যায় বিক্ষোভ।

দুর্গাপুরের লাইদোহার হেতেডোবা শিল্পতালুকের সামনে একটি বেসরকারি কারখানার ঘটনা। মৃত শ্রমিকের নাম তরুণ ঘোষ। মৃতের বয়স চল্লিশ বছরের আশপাশে। রবিবার সকালে কারখানার ভিতর কাজ করার সময় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। লোহার রডের ওই কারখানায় ম্যাগনেটিক ক্রেনের সাহায্যে মালপত্র ওঠানামা করানো হয়। কোনওভাবে যান্ত্রিক সমস্যায় ক্রেনের চুম্বকশক্তি কাজ করেনি। ভারী জিনিসের ধাক্কা লাগে তরুণের। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। এরপর উত্তেজিত শ্রমিক এবং নিহতের আত্মীয়-পরিজনরা উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে তুমুল বিক্ষোভ শুরু করে কারখানার গেটের সামনে। বন্ধ হয়ে যায় উৎপাদন প্রক্রিয়া। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লাউদোহা থানার পুলিশ, পৌঁছন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায়। উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান, তৃণমূল নেতা তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায়। মৃতের পরিবারের একজনের চাকরির দাবিতে সরব হন আন্দোলনকারীরা। কিন্তু কর্তৃপক্ষের তরফে প্রস্তাব দেওয়া হয় মৃত শ্রমিকের যতদিন চাকরি ছিল ততদিন প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে পরিবারকে। কিন্তু এই প্রস্তাবে রাজি ছিল না পরিবারের লোকজন। কারখানা কর্তৃপক্ষের দাবি, কর্মীরা সবাই পুরুষ সেখানে নিহত শ্রমিকের স্ত্রীকে কাজে নেওয়া সম্ভব নয়। তাই এককালীন টাকা ও মাসে মাসে কিছু টাকার ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হয়। আন্দোলনকারীদের চাপে এককালীন আট লক্ষ ও প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে মৃতের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়ার পর মেটে সমস্যা।
জেলা বিজেপি নেতৃত্বও অবিলম্বে শ্রমিক নিরাপত্তার নিশ্চিত করার দাবি জানিয়েছে।

আরও পড়ুন: আলু চেনাতে উৎসব কোচবিহারে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget