এক্সপ্লোর

Paschim Bardhaman: বাস থেকে নামতেই অপহরণ ব্যবসায়ীকে, ১ ঘণ্টায় উদ্ধার করল পুলিশ

Businessman Abdcution:অভিযোগ, পানাগড় বাস স্ট্যান্ডে নামা মাত্র তাঁকে জোর করে গাড়িতে তোলে চার দুষ্কৃতী।

কৌশিক গাঁতাইত, জামুরিয়া, পশ্চিম বর্ধমান: পানাগড়ে ব্যবসায়ীকে বাস থেকে নামিয়ে অপহরণের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও একঘণ্টার মধ্যে অপহরণকারীদের ধরে ফেলে পুলিশ। উদ্ধার করা হয় অপহৃত ব্যবসায়ীকে।

পুলিশ সূত্রে খবর, কাটোয়া থেকে পানাগড় আসছিলেন ওই ব্যবসায়ী। অভিযোগ, পানাগড় বাস স্ট্যান্ডে নামা মাত্র তাঁকে জোর করে গাড়িতে তোলে চার দুষ্কৃতী। মারধরের পর পকেটে থাকা ৪০ হাজার টাকাও কেড়ে নেওয়া হয় বলে ব্যবসায়ীর অভিযোগ। খবর পেয়ে ১৯ নম্বর জাতীয় সড়কে নাকা তল্লাশি শুরু করে পুলিশ। প্রায় ৫০ কিলোমিটার দূরে জামুড়িয়া থেকে গাড়ি আটকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। ব্যবসায়ীর দাবি, এর আগে ব্যবসা সংক্রান্ত বিষয়ে অপহরণকারীদের সঙ্গে তাঁর কথা হয়। ৪ অপহরণকারীকে আটক করেছে কাঁকসা থানার পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, আর্থিক লেনদেনের কারণেই এই অপহরণ।  

ব্যবসায়ীকে পানাগড় বাসস্ট্যান্ড থেকে অপহরণের অভিযোগ উঠল। জামুড়িয়ায় গাড়ি আটকে ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ। ঘটনায় গ্রেফতার ৪। ব্যবসায়ীর অভিযোগ, জোর করে গাড়িতে তুলে মারধর করে ৪০ হাজার টাকা কেড়ে নেওয়া হয়। যদিও, এক অভিযুক্তের মায়ের দাবি, ওই ব্যবসায়ীর কাছেই টাকা পেতেন তাঁর ছেলে। এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সাত সকালে কাঁকসা থানায় ফোন করে খবর দিয়েছিলেন এক ব্যক্তি। তারপর আর দেরি করেনি পুলিশ। সঙ্গে সঙ্গে বিভিন্ন নাকা চেকিং পয়েন্টে গাড়িটির তথ্য পাঠানো হয়। ঘণ্টাখানেক পর পানাগড় থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে জামুড়িয়ার কাছে গাড়িটিকে ধরে ফেলে পুলিশ। উদ্ধার করা হয় ওই ব্যবসায়ীকে। ধরা পড়ে যায় ৪ অভিযুক্ত। ঠিক যেন সিনেমার চিত্রনাট্য। বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ এমনভাবেই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানে ১৯ নম্বর জাতীয় সড়কে। কাটোয়ার বাসিন্দা সন্তোষ দে নামে ওই ব্যবসায়ীর দাবি, বাস থেকে নামতেই তাঁকে জোর করে গাড়িতে তুলে নেয় কয়েকজন যুবক। তারপরেই সেই গাড়ি আসানসোলের দিকে রওনা দেয়।

অভিযোগ-পাল্টা অভিযোগ:
অভিযোগকারী ব্যবসায়ী সন্তোষ দে বলেন, 'বাস থেকে নামলাম। জোর গাড়িতে নিয়ে আসে। মারধর করে ৪০ হাজার টাকা কেড়ে নেয়।' স্থানীয়দের কাছ থেকে সেই খবর পেয়ে তৎপর হয় পুলিশ। পরে ধরে ফেলা হয় গাড়িটি। অপহরণের অভিযোগ অস্বীকার করেছে ধৃত এক অভিযুক্তের পরিবার। অভিযুক্তের মা ফকিরা খাতুন বলেন, 'তিন লক্ষ টাকা পেত ব্যবসায়ীর কাছে। বারবার বলা সত্ত্বেও টাকা দিচ্ছিল না। অপহরণের মামলায় ফাঁসানো হচ্ছে।'

ঘটনার নেপথ্যে ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিবাদ রয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। শুক্রবার ধৃতদের দুর্গাপুর আদালতে তোলা হবে। 

আরও পড়ুন: খাবার টেবিলে কী কথা কেষ্টর সঙ্গে! আরও তিন জনকে দিল্লিতে তলব ইডি-র

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Vinay Mishra : এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
Abhishek Banerjee News : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget