এক্সপ্লোর

Durgapur News : দুর্গাপুরে এফসিআই গোডাউনে লরি মালিকদের ‘সিন্ডিকেট-দৌরাত্ম্য’, বিপাকে রেশন ডিলাররা

Ration Dealers Agitation : 'সবই তৃণমূলের কাটমানির জন্য হচ্ছে’, একযোগে কটাক্ষ করেছে বাম-বিজেপি। কথা বলে ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন দুর্গাপুর পূর্বের তৃণমূল বিধায়ক প্রদীপ মজুমদার।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর (পশ্চিম বর্ধমান) : দুর্গাপুরে (Durgapur) এফসিআই ()FCI গোডাউনে লরি মালিকদের ‘সিন্ডিকেট-দৌরাত্ম্য’। বিপাকে পড়লেন রেশন ডিলাররা (Ration Dealers)। রেশনের চাল-গম না নিয়েই ফিরলেন পূর্ব বর্ধমানে (Purba Burdwan)। রেশন ডিলারদের অভিযোগ, পূর্ব বর্ধমান থেকে লরি নিয়ে গিয়েও রেশন না নিয়েই ফিরতে হয়েছে তাঁদের। রেশন ডিলারদের অভিযোগ 'অন্য জায়গার নয়, লরি লাগলে দুর্গাপুর থেকেই নিতে হবে। বাইরের কোনও লরিতে এফসিআই-এর চাল-গম তোলা যাবে না’। এমনই হুঁশিয়ারিও দেয় দুর্গাপুর লরি মালিক সমিতি। গোটা ঘটনা লিখিত আকারে পূর্ব বর্ধমান রেশন কন্ট্রোলার ও দুর্গাপুরের কোকোভেন থানায় অভিযোগ দায়ের করেন পূর্ব বর্ধমানের রেশন ডিলার অ্যাসোসিয়েশন।

চিন্তায় রেশন ডিলাররা, শুরু রাজনৈতিক তরজা

গোটা পরিস্থিতির মাঝে কাল থেকে রেশন সামগ্রী কীভাবে দেওয়া যাবে? চিন্তায় রেশন ডিলাররা। এদিকে ঘটনা প্রসঙ্গে রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। 'সবই তৃণমূলের কাটমানির জন্য হচ্ছে’, একযোগে কটাক্ষ করেছে বাম-বিজেপি (BJP)। কথা বলে ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন দুর্গাপুর পূর্বের তৃণমূল (TMC) বিধায়ক প্রদীপ মজুমদার। তিনি জানান, যদিও এমনটা হয়ে থাকে তা ভুল হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে। যার পরই সুর নরম করে দুর্গাপুরের লরি সংগঠনের মালিকরা (Lorry Owners)। তাদের পক্ষ থেকে জানানো হয়, ছোটখাট ভুল বোঝাবুঝির ঘটনা হয়েছে। আলোচনা করে বিষয়টি ঠিক করে নেওয়া হবে, যাতে সোমবার থেকে ফের রেশনের সরবরাহের প্রক্রিয়া স্বাভাবিক হয়।

ঠিক কী ঘটেছে

প্রধানমন্ত্রী গ্রামীণ খাদ্য যোজনার অন্তর্গত গম লোড করে নিয়ে যেতে দুর্গাপুরে এফসিআই গোডাউনে গিয়েছিল পূর্ব বর্ধমানের একাধিক রেশন ডিলারদের ৩২ টি লরি। পূর্ব বর্ধমানের রেশন ডিলারদের অভিযোগ, তাদেরকে দুর্গাপুর লরি মালিক সমিতির পক্ষ থেকে তাদের জানানো হয় মাল লোড করতে গেলে তাঁদের থেকেই লরি ভাড়া করতে হবে। নাহলে মাল লোড করতে দেওয়া হবে না। পূর্ব বর্ধমানের রেশন ডিলাররা যা অস্বীকার করলে, পরিস্থিতি যার জেরে তপ্ত হয়ে ওঠে। শেষপর্যন্ত রেশনের মাল না নিয়েই ফিরে যেতে হয় তাঁদের। যার পরই লিখিত আকারে অভিযোগ করেন তারা। যার পর শুরু হয় রাজনৈতিক তরজা।

আরও পড়ুন- আর্থিক সমস্যায় রুগ্ন দল, কোচবিহারে পার্টি অফিসের একাংশ পলিক্লিনিককে ভাড়া ফরওয়ার্ড ব্লকের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?
এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?
Suvendu Adhikari: মাসে ১০ হাজার টাকা, নতুন স্কিম চালু , কাদের জন্য এই সুবিধা ঘোষণা শুভেন্দু অধিকারীর?
মাসে ১০ হাজার টাকা, নতুন স্কিম চালু , কাদের জন্য এই সুবিধা ঘোষণা শুভেন্দু অধিকারীর?
CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget