এক্সপ্লোর

Cooch Behar News : আর্থিক সমস্যায় রুগ্ন দল, কোচবিহারে পার্টি অফিসের একাংশ পলিক্লিনিককে ভাড়া ফরওয়ার্ড ব্লকের

Forward Block News : কোচবিহারে জেলা পার্টি অফিসের একাংশ ভাড়া দিল ফরওয়ার্ড ব্লক। দলের তরফে জানানো হয়েছে, বিকল্প আয়ের জন্য একটি পলিক্লিনিককে ভাড়া দেওয়া হয়েছে। এনিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন উদয়ন গুহ।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : কমেছে সাংগঠনিক শক্তি, কমেছে অর্থবল। এবার ফরওয়ার্ড ব্লকের (Forward Block) পার্টি অফিস (Party Office) হতে চলেছে পলিক্লিনিক (Polyclinic Centre)! লক্ষ্য, বাণিজ্যে বসতে লক্ষ্মী। দৈনন্দিন খরচ চালাতে না পেরে, কোচবিহারের (Cooch Behar) জেলা পার্টি অফিস ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফরওয়ার্ড ব্লক।

পার্টি অফিসে পলিক্লিনিক

দলীয় সূত্রে খবর, মাসে প্রায় ৭০ হাজার টাকায় পার্টি অফিসের একাংশ ভাড়া দেওয়া হবে। দোতলা ভবনের একতলার পুরোটাই হবে পলিক্লিনিক।দোতলায় হবে পার্টি অফিসের কাজকর্ম। আর এনিয়েই কটাক্ষ করেছে একদা ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক তথা বর্তমানে দিনহাটার তৃণমূল (TMC) বিধায়ক উদয়ন গুহ। কোচবিহার জেলাজুড়ে ফরওয়ার্ড ব্লকের ১২৮টি অঞ্চলে পার্টি অফিস ছিল। তার মধ্যে মাত্র কয়েকটি টিমটিম করে জ্বলছে। 

রাজনৈতিক তরজা

পার্টি অফিসের একাংশ পলিক্লিনিকের জন্য ভাড়া দেওয়া প্রসঙ্গে ফরওয়ার্ড ব্লকের কোচবিহারের জেলা সম্পাদক অক্ষয় ঠাকুর বলেছেন, 'আমাদের আয়ের বিকল্প ব্যবস্থা নেই, চাঁদা দিয়ে পার্টি চলে, এখন চলছে না, তাই সিদ্ধান্ত নিয়েছি ভাড়া দেওয়ার'। যা নিয়ে খোঁচা দিয়ে একদা ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক তথা বর্তমানে দিনহাটার বিধায়ক তথা ও তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি উদয়ন গুহ বলেছেন, 'আমি যখন দলে ছিলাম তখন অ্যাকাউন্টে ভাল টাকা ছিল। তা কোথায় গেল? আমি থাকলে এমন হত না, এটা হল ফরওয়ার্ড ব্লকের রাজনৈতিক ও অর্থনৈতিক দেউলিয়াপনা।'

ফরওয়ার্ড ব্লকের পার্টি অফিস ভাড়া নিয়ে তরজায় জড়িয়েছে তৃণমূল-বিজেপিও! কোচবিহারে বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেছেন, 'এটা তৃণমূলের কাছেও সঙ্কেত, তারা যদি না শোধরায় তাহলে তাদেরও এই অবস্থা হবে।' পাল্টা কোচবিহারের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় বলেছেন, 'বিজেপি আগে নিজের কথা ভাবুক, বিজেপি একটা অফিস বানাচ্ছে, ওটাও ভাড়া দিতে হবে।'

বামেদের আগেও পার্টি অফিস ভাড়া

শুধু ফরওয়ার্ড ব্লকই নয়, পার্টি অফিস ভাড়া দিয়েছিল সিপিএমও। পূর্ব বর্ধমানের গুসকরায় ব্যবসায়িক কাজে ভাড়া দেওয়া হয়েছিল দলীয় অফিস। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু’টি পার্টি অফিসের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নিয়েছিল সিপিএম ও সিপিআই।

আরও পড়ুন- কোচবিহারে কালবৈশাখীর তাণ্ডব, মৃত ২

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Abhishek Banerjee : অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget