এক্সপ্লোর

Durgapur News : রাস্তা ঘেরা নিয়ে তুমুল উত্তেজনা দুর্গাপুরে, বিক্ষোভের মুখে তৃণমূল কাউন্সিলর, হাতাহাতি

TMC-BJP Fight : স্থানীয়দের একাংশের বিক্ষোভের মুখে পড়লেন ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। হাতাহাতি বেধে যায় তৃণমূল ও বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যেও।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর (পশ্চিম বর্ধমান) : দুর্গাপুরের (Durgapur) বেনাচিতিতে রাস্তা ঘেরাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। আজ সকালে স্থানীয়দের একাংশের বিক্ষোভের মুখে পড়লেন ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC) কাউন্সিলর। হাতাহাতি বেধে যায় তৃণমূল ও বিজেপির (BJP) কর্মী-সমর্থকদের মধ্যেও। ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে দু’দল। ২ ঘণ্টা পর পুলিশের (Police) হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। 

ঠিক কী ঘটেছে

রাস্তা ঘেরা নিয়ে অশান্তি চলছেই দুর্গাপুরের বেনাচিতি বাজারে। সোমবার সকালে স্থানীয়দের একাংশের বিক্ষোভের মুখে পড়েন ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসীমা চক্রবর্তী। রাস্তার দখলদারি নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে পুলিশের সামনেই হাতাহাতিতে জড়ায় তৃণমূল ও বিজেপি।

প্রসঙ্গত, রাস্তায় পাঁচিল দেওয়া নিয়ে গন্ডগোল, জনসাধারণের ব্যবহারের জন্য রাস্তায় পাঁচিল দেওয়া নিয়ে শুরু হয়েছে রাজনীতি। একে অপরের বিরুদ্ধে তৃণমূল ও বিজেপির অভিযোগ। যদিও মন্দির কর্তৃপক্ষের দাবি, তাদের জমিতেই পাঁচিল দেওয়া হচ্ছে।

রাজনৈতিক তরজা

বিক্ষোভের মুখে পড়া  দুর্গাপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসীমা চক্রবর্তী বলেছেন, 'তৃণমূলের ছেলেরা ছিল না, বিজেপির ছেলেরা ছিল, ওরাই হেনস্থা করেছে।' পাল্টা পশ্চিম বর্ধমানের বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ দত্ত বলেছেন, 'ঘটনার সঙ্গে বিজেপি কোনওভাবেই জড়িত নয়, লোকাল কাউন্সিলরকে বিক্ষোভ দেখানো হয়েছে, লোকাল তৃণমূল নেতারা প্রোমোটারদের সুবিধার্থে ওই জায়গা দখল করেছে, ওখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরম।'

সকালে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকায় দুর্গাপুর থানার পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছন আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের আধিকারিকরা।
অবশেষে পুলিশের হস্তক্ষেপে ২ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুন- বাংলায় পেট্রোল-ডিজেলে কত ছাড় ? কী হিসেব দিলেন মমতা

এদিকে, ফের পৃথক জঙ্গলমহল (Jangal Mahal) রাজ্য চেয়ে সরব বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। অর্জুন সিংহ (Arjun Singh) বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (TMC) ফেরার পরের দিনই, নেতা কেনাবেচার অভিযোগ তুলে রাজ্য ভাগের পক্ষে সওয়াল করলেন রাজ্য বিজেপির সহ সভাপতি। আর বিষ্ণুপুরের বিজেপি সাংসদের যে দাবি নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। 

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
CM Suvendu Adhikari:
"নবদ্বীপকে ঢেলে সাজানো হবে..", মহাপ্রভুর জন্মস্থান পরিদর্শনে গিয়ে বড় বার্তা মুখ্য়মন্ত্রীর
Ritabrata Banerjee: সুসংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, কালীঘাট থানায় অভিযোগ দায়ের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে
সুসংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, কালীঘাট থানায় অভিযোগ দায়ের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে
Abhishek Banerjee: অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?
অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget